করোনা: বিশ্বে কমেছে মৃত্যু ও শনাক্ত

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২২, ০২:৪৭ পিএম

গেলো ২৪ ঘণ্টায় বিশ্বে আরও ২২ লাখ ১৭ হাজার ৩৮৪ জন মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। একই সময়ে মারা গেছেন আট হাজার ৩১৯ জন। এ হিসেবে কমেছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। 

গতকাল শনিবার এ ভাইরাসে আক্রান্ত হয়ে ১১ হাজার ২৩৫ জনের মৃত্যু এবং ২৮ লাখ ৯০ হাজার ১৯৯ জন শনাক্ত হয়েছিলো।

রোববার (৬ ফেব্রুয়ারি) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য পাওয়া গেছে।

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৩৯ কোটি ৩৬ লাখ ৬৩ হাজার ৯৯৬ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৫৭ লাখ ৫২ হাজার ৫০৫ জন।

এদিকে গত ২৪ ঘণ্টায় ফ্রান্সে আক্রান্ত হয়েছেন ২ লাখ ১৪ হাজার ৫৪২ জন এবং মারা গেছেন ১৭০ জন। যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৫ হাজার ২২ জন এবং মারা গেছেন ১ হাজার ৫১ জন। ব্রাজিলে মারা গেছেন ৮০০ জন এবং সংক্রমিত হয়েছেন ১ লাখ ৫৪ হাজার ২৪০ জন। রাশিয়ায় মারা গেছেন ৭১৪ জন এবং সংক্রমিত হয়েছেন ১ লাখ ৭৭ হাজার ২৮২ জন।

এদিকে তুরস্কে নতুন করে আক্রান্ত হয়েছেন ৯৮ হাজার ৭১৫ জন এবং মারা গেছেন ২২১ জন। ইতালিতে আক্রান্ত হয়েছেন ৯৩ হাজার ১৫৭ জন এবং মারা গেছেন ৩৭৫ জন। যুক্তরাজ্যে আক্রান্ত হয়েছেন ৬০ হাজার ৫৭৮ জন এবং মারা গেছেন ২৫৯ জন। জার্মানিতে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৬৬ হাজার ৬২০ জন এবং মারা গেছেন ৯৮ জন।

আরও পড়ুন: ইসি গঠনে সার্চ কমিটির ছয় সদস্যের নাম ঘোষণা 

এছাড়া দক্ষিণ আফ্রিকায় ৫১ জন, পোল্যান্ডে ২৭২ জন, কানাডায় ৯৯ জন, আর্জেন্টিনায় ১৪৫ জন, গ্রিসে ৭২ জন, পেরুতে ২৪৫ জন, মেক্সিকোতে ৬৮৮ জন এবং ভিয়েতনামে ১১৪ জন মারা গেছেন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।


একাত্তর/আরবিএস   

অস্বাভাবিক উচ্চসংখ্যক মিউটেশন বা জিনগত পরিবর্তন নিয়ে বিশ্বজুড়ে জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে করোনাভাইরাসের নতুন একটি ভ্যারিয়েন্ট। ‘BA.3.2’ নামে পরিচিত এই ভ্যারিয়েন্টটি ইতিমধ্যে...
জীবন আর মৃত্যুর মাঝখানের এক ধূসর সীমান্তে দাঁড়িয়েছিলেন তিনি দীর্ঘ ১৩টি বছর। না ছিল কথা বলার শক্তি, না ছিল নিজের হাতে এক গ্লাস পানি খাওয়ার ক্ষমতা। অবশেষে ভারতের সুপ্রিমকোর্টের এক ঐতিহাসিক রায়ে সেই...
থাইল্যান্ডের রাজা মহা ভাজিরালংকর্নের মা রানি সিরিকিত মারা গেছেন। তার বয়স হয়েছিল ৯৩ বছর। এক বিবৃতিতে জানিয়েছে থাই রয়্যাল হাউসহোল্ড ব্যুরো।
স্পেনে তাপপ্রবাহে গত ১৬ দিনে ১১ শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় সোমবার (১৮ আগস্ট) তৃতীয় কার্লোস স্বাস্থ্য ইনস্টিটিউট এ তথ্য জানিয়েছে।
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার ডিঙাপোতা হাওরের চরহাইজদা ফসল রক্ষা বাঁধ থেকে কংক্রিটের সিসি ব্লক চুরির ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন স্থানীয় কৃষক। বাঁধের বানিহারি অংশ থেকে দুই হাজার ৬৪৪টি ব্লক চুরির পর...
একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান এবং কর্মক্ষেত্রে ন্যায়বিচার ও সাম্য নিশ্চিতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক...
সরকারের মন্ত্রী-এমপিদের দুর্নীতি ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশের সাধারণ মানুষ আজ তেল, গ্যাস, বিদ্যুৎ...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেফতার এবং ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর