পেন্টাগনে মুরগির অনুপ্রবেশ, নাম চেয়ে আবেদন

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২২, ০৯:০৭ পিএম

যে সে ভবন নয়, রীতিমতো পৃথিবীকে নিয়ন্ত্রণ করা সবচেয়ে প্রভাবশালী ভবন। আর সেই ভবনে অনুপ্রবেশ! তাই সাজাও হবে নিশ্চয়। কিন্তু একটা মুরগিকে আর কিইবা সাজা দেওয়া যায়? তাইতো শেষমেষ তাকে তুলে দেওয়া হলো প্রাণী কল্যাণ সংস্থার কাছে।

এমন ঘটনাই ঘটেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তরে। চলতি সপ্তাহে পেন্টাগনের নিরাপত্তা এলাকার আশপাশেই লক্ষ্যহীনভাবে একটি মুরগিকে ঘুরতে দেখা যায়। নিরাপত্তা কর্মীরা মুরগিটি ধরে ভার্জিনিয়ার স্থানীয় প্রাণী কল্যাণ সংস্থা অ্যানিম্যাল ওয়েলফেয়ার লিগ আর্লিংটনের কাছে দিয়ে দেয়। খবর দ্য গার্ডিয়ানের।

পরে নিজেদের সামাজিক মাধ্যমে মুরগির ছবি শেয়ার করে সংস্থাটি। সেখানে লিখা হয়েছে, ‘আপাতদৃষ্টিতে, মুরগিটি কেন রাস্তা পার হয়েছিল’ এর উত্তর জানতে পেন্টাগনের কাছে যেতে হবে। তবে লিগের এক কর্মচারী মুরগিটি নিজের হেফাজতে নিয়ে গেছেন।

সংস্থাটির মুখপাত্র চেলসি জোনস জানান, মুরগিটি কোথায় পাওয়া গেছে তা তাদের না জানালেও কোনো এক নিরাপত্তা চৌকিতে এটি ছিল বলে জানা গেছে। এছাড়া মুরগিটি কোথা থেকে এসেছে অথবা কীভাবে পেন্টাগনে ঢুকে পড়েছে তাও স্পষ্ট নয়।

বাদামী পালকের লাল ঝুঁটিওয়ালা মুরগিটি রোড আইল্যান্ড প্রজাতির। লাল মুরগিটিকে ‘মিষ্টি’ এবং ‘দুর্বল’ প্রকৃতির হিসাবে বর্ণনা করেন জোনস। এর দেখভালের দায়িত্ব তাকে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

আরও পড়ুন: নিউইয়র্কে মহাত্মা গান্ধীর মূর্তি ভাঙচুর

একই পোস্টে মুরগিটির কী নাম দেওয়া যায় এমন প্রশ্নে অনলাইনে উঠেছে হাসির রোল। আর প্রতিবারের মতো এবারের সৃজনশীলতা দেখিয়েছেম নেটিজেনরা। তাদের একজন লিখেছেন, যেহেতু মুরগিটি সামরিক চৌকিতে পাওয়া গেছে… আমি তার নাম ‘কর্নেল স্যান্ডারসন’ রাখার পরামর্শ দিচ্ছি।

অন্য আরেকজন লিখেছেন, যুক্তরাষ্ট্রের সাবেক প্রতিরক্ষামন্ত্রী এবং ভাইস প্রেসিডেন্টের নাম অনুসারে তার নাম ‘চিক চেনি’ রাখা যেতে পারে। অপর এক ব্যবহারকারী লিখেছেন, হেন্টাগন। মার্কিন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জারের নাম অনুযায়ী মুরগিটির নাম হেনরিয়েটা কিসিঞ্জার রাখার পরামর্শও দিয়েছেন একজন।


একাত্তর/টিএ

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ ইরান যুদ্ধে পেন্টাগন আনুষ্ঠানিকভাবে যত সেনা মৃত্যুর খবর প্রকাশ্যে স্বীকার করেছে, বাস্তবে নিহতের সংখ্যা তার চেয়েও বেশি বলে এক প্রতিবেদনে দাবি করেছে প্রভাবশালী মার্কিন...
ইরান যুদ্ধে মার্কিন সামরিক বাহিনীর অত্যাধুনিক অস্ত্রের মজুতে ঘাটতি দেখা দিয়েছে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে মার্কিন বিমান, সামরিক ঘাঁটি ও কূটনৈতিক স্থাপনার ক্ষয়ক্ষতির চিত্র প্রথমবারের মতো প্রকাশ্যে...
ইরানের সঙ্গে চলমান সংঘাত শেষ হলে মধ্যপ্রাচ্যে নিয়োজিত মার্কিন সামরিক সদস্য এবং গোয়েন্দা ঘাঁটির সংখ্যা উল্লেখযোগ্য হারে কমিয়ে আনার বিষয়টি নিয়ে মার্কিন প্রতিরক্ষা দপ্তর ও গোয়েন্দা সংস্থাগুলোতে অতি...
চলমান ইরান যুদ্ধের কারণে প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের মতো স্পর্শকাতর মার্কিন অস্ত্র ভাণ্ডারে মারাত্মক সংকট তৈরি হয়েছে, গণমাধ্যমে এমন গোপন তথ্য ফাঁস হয়ে যাওয়ার পর নজিরবিহীন...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর