আফগান সীমান্ত থেকে ছোড়া গুলিতে পাঁচ পাকিস্তানি সেনা নিহত

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২২, ০৬:০২ পিএম

আফগানিস্তান সীমান্ত এলাকা থেকে জঙ্গিদের ছোড়া গুলিতে অন্তত পাঁচ পাকিস্তানি সেনা নিহত হয়েছে। বেলুচ বিচ্ছিন্নতাবাদীদের একের পর এক হামলায় ৯ পাকিস্তানি সৈন্য নিহত হওয়ার কয়েক দিনের মধ্যে নতুন করে এ হামলার ঘটনা ঘটলো।

রোববার (৬ ফেব্রুয়ারি) পাকিস্তানি সামরিক বাহিনীর জনসংযোগ বিভাগ (আইএসপিআর) এক বিবৃতিতে জানিয়েছে, আন্তর্জাতিক সীমান্তের আফগানিস্তনের অভ্যন্তর থেকে জঙ্গিরা কুররাম জেলায় পাকিস্তানি সেনাদের ওপর অতর্কিত গুলি চালায়।

আইএসপিআর আরও জানায়, তাদের পাঁচ সেনা সদস্য নিহত হয়েছে। তবে পাকিস্তানের পাল্টা জবাবে জঙ্গি শিবিরেও ব্যাপক হতাহতের ঘটনা ঘটেছে বলে দাবি করা হয়েছে। 

সংশ্লিষ্ট কর্মকর্তারা অভিযোগ করেছেন, আফগানিস্তান ও ভারতের পরিকল্পনাকারীরা এ হামলার সাথে জড়িত। 

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রাশেদ আহমেদ এক বিবৃতিতে বলেছেন, প্রতিশ্রুতি অনুযায়ী তালেবান সরকারের উচিত এই ধরনের আন্তঃসীমান্ত জঙ্গি হামলা বন্ধ করা। 

পাক-স্বরাষ্ট্রমন্ত্রীর অভিযোগের প্রেক্ষিতে এ হামলার বিষয়টি অস্বীকার করেছে আফগান সরকার। এ হামলার সাথে তালেবান সরকার কোনোভাবেই জড়িত না বলেও জানায় তারা। 

আরও পড়ুন: বুধবার থেকে ট্রেনের সব আসনে যাত্রী

এদিকে নিষিদ্ধ সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) বলছে, খাইবার পাখতুন খোয়া প্রদেশের কুরাম জেলায় শনিবার রাতে তারা এ হামলা চালিয়েছে। তারা ছয় পাকিস্তানি সেনাকে হত্যার দাবি করেছে। 

এদিকে পাকিস্তানের একজন নিরাপত্তা কর্মকর্তার দাবি, দেশটির প্রধানমন্ত্রী ইমরান খানের চীন সফর বানচাল করার লক্ষ্যেই এসব হামলা চালানো হচ্ছে।


একাত্তর/আরবিএস 

কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
আমেরিকা ও ইরানের মধ্যে কয়েক সপ্তাহের আপেক্ষিক সামরিক নীরবতার পর সোমবার মধ্যরাতে আবারও সরাসরি সামরিক সংঘাত ছড়িয়ে পড়েছে। হরমুজ প্রণালীতে মাইনিং (মাইন স্থাপন)চেষ্টাকে কেন্দ্র করে উভয় দেশ এক মাসেরও...
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি সরকারি হাসপাতালে ভয়াবহ আগুনে কমপক্ষে ১৪ জন নবজাতকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার স্থানীয় সময় সকাল ৭টার দিকে 'পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস'...
চলমান মধ্যপ্রাচ্য সংকট ও তেহরান-ওয়াশিংটন সংঘাত মেটাতে পাকিস্তান ও ইরানের উচ্চপর্যায়ের মধ্যে এক অত্যন্ত ইতিবাচক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি জানিয়েছেন, ওয়াশিংটন ও...
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার ডিঙাপোতা হাওরের চরহাইজদা ফসল রক্ষা বাঁধ থেকে কংক্রিটের সিসি ব্লক চুরির ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন স্থানীয় কৃষক। বাঁধের বানিহারি অংশ থেকে দুই হাজার ৬৪৪টি ব্লক চুরির পর...
একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান এবং কর্মক্ষেত্রে ন্যায়বিচার ও সাম্য নিশ্চিতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক...
সরকারের মন্ত্রী-এমপিদের দুর্নীতি ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশের সাধারণ মানুষ আজ তেল, গ্যাস, বিদ্যুৎ...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেফতার এবং ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর