হন্ডুরাসের সাবেক প্রেসিডেন্ট গ্রেপ্তার

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২২, ১২:০১ পিএম

হন্ডুরাসের সদ্য সাবেক প্রেসিডেন্ট হুয়ান অরলান্ডো হারনান্দেজকে মাদক মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। 

মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) মার্কিন যুক্তরাষ্ট্র তার বহিঃসমর্পণের আবেদন করলে তাকে রাজধানী তেগুচিগালপায় নিজ বাসভবন থেকে গ্রেপ্তার করা হয়। 

২০১৪ থেকে এই বছরের জানুয়ারি পর্যন্ত হন্ডুরাসের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন তিনি। তার বিরুদ্ধে মাদক পাচার চক্রের সাথে জড়িত থাকার অভিযোগ রয়েছে। একই অভিজগে গত বছর যুক্তরাষ্ট্রে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হন তার ভাই টনি হারনান্দেজ। 

টনি হারনান্দেজের বিচারের সময় আইনজীবীরা দাবি করেন, কুখ্যাত মেক্সিকান মাদক সম্রাট এল চাপোর কাছ থেকে ব্যক্তিগতভাবে ১০ লাখ ডলার নিয়েছেন তিনি। 

আইনজীবীদের মতে, এল চাপো এই টাকা হুয়ান অরলান্ডোকে দেয়ার জন্য টনিকে দিয়েছিলেন। তবে তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন হুয়ান অরলান্ডো। 

আরও পড়ুন: কানাডায় ট্রলার ডুবে ১০ জনের মৃত্যু, নিখোঁজ ১১

দক্ষিণ আমেরিকা থেকে যুক্তরাষ্ট্রে মাদক পাচারের অন্যতম ট্রানজিট পয়েন্ট হন্ডুরাস। সম্প্রতি সেখানে কোকেইন উৎপাদনের খবরও পাওয়া গেছে। 

প্রেসিডেন্ট থাকাকালীন হুয়ান অরলান্ডো মাদক পাচার রোধে সব ধরনের চেষ্টা করেছেন বলে দাবি করেন। এ চেষ্টায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যথেষ্ট সহযোগিতা পেয়েছেন বলেও জানান তিনি। 

তবে জো বাইডেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করার পর দেশটির সাথে তার সম্পর্কে ভাটা পড়েছে। গত সপ্তাহে দুর্নীতির অভিযোগে তার যুক্তরাষ্ট্র প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। 


একাত্তর/এসজে
রাশিয়ার সঙ্গে রক্তক্ষয়ী যুদ্ধ চলাকালীন ইউক্রেনে কোনো ধরনের নির্বাচন আয়োজন দেশের জন্য মারাত্মক বিপর্যয় বা ‘সুনামি’র শামিল হবে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সম্প্রতি তাঁর...
আমেরিকার তীব্র চাপ এবং অন্যায্য দাবির মুখে ইসলামি প্রজাতন্ত্র ইরান কোনো অবস্থাতেই নতিস্বীকার করবে না বলে সোজা জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। একই সঙ্গে তিনি দৃঢ়তার সঙ্গে ঘোষণা...
ইরানের নবনিযুক্ত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সৈয়দ মুজতবা খামেনিকে অভিনন্দন জানিয়ে তার প্রতি পূর্ণ আনুগত্যের শপথ নিয়েছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সোমবার এক বিশেষ বার্তায় প্রেসিডেন্ট এই...
ভেনেজুয়েলার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সোমবার নিউ ইয়র্কের একটি আদালতে মাদক পাচার এবং অন্যান্য অভিযোগে নিজেকে নির্দোষ দাবি করেছেন। একইসঙ্গে তিনি জোর দিয়ে বলেন, ‘আমি এখনো আমার দেশের...
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
মাত্র এক দশক আগে ২০১৫ সালের ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর আন্তর্জাতিক বিভিন্ন উদ্ধারকারী সংস্থা ত্রাণ সহায়তায় ও ক্ষতি মূল্যায়নে যে ড্রোন প্রথম নেপালে নিয়ে এসেছিল, বুধবার স্থানীয় নেপালি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর