ব্রাজিলে বৃষ্টি ও বন্যায় ১৮ জনের প্রাণহানি

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২২, ০৩:১৭ পিএম

ব্রাজিলের রাজধানী রিও ডি জেনিরোর কাছে একটি পর্যটক শহরে মঙ্গলবার প্রবল বৃষ্টির কারনে ভূমিধস ও বন্যায় কমপক্ষে ১৮ জনের প্রাণহানি ঘটেছে।

রিও ডি জেনিরোর ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে, মনোরম পাহাড়ি শহর পেট্রোপলিসে সর্বশেষ কয়েক ঘন্টায় ভুমিধস ও বন্যায় এ পর্যন্ত ১৮ জনের মৃত্যু হয়েছে।

রাজধানী থেকে ৬৮ কিলোমিটার দূরে পেট্রোপলিস শহরটি অবস্থিত। এ শহরেই ব্রাজিলের সবশেষ সম্রাট দ্বিতীয় পেড্রোকে সমাহিত করা হয়।

সামজিক যোগাযোগ মাধ্যমের ছবিতে দেখা গেছে শহরটির অনেক বাড়িঘর ধ্বংস হয়েছে, বন্যার পানিতে অনেক গাড়ি ভেসে গেছে।

এছাড়া, বন্যার পানিতে তলিয়ে গেছে অনেক দোকান-পাট। ছয় ঘন্টারও কম সময়ের মধ্যে শহরটির কিছু এলাকায় ২৬০ মিলিমিটার পানি জমে গেছে।

image


আরও পড়ুন: ইউক্রেন-রাশিয়া সংকট: ন্যাটো সম্পর্কে পাঁচটি জরুরি তথ্য

ব্রাজিলের আবহাওয়া বিভাগ বলছে, ব্যাপক বৃষ্টির সম্ভাবনা আর না থাকলেও আগামী কয়েক ঘন্টা মাঝারি ধরনের বৃষ্টিপাত অব্যাহত থাকবে।

রাশিয়া সফরে থাকা দেশটির প্রেসিডেন্ট জায়ের বালসেনারো এক টুইটার বার্তায় জানিয়েছেন, তিনি এই ট্রাজেডি সম্পর্কে অবগত আছেন।

তিনি ক্ষতিগ্রস্তদের সহায়তায় অবিলম্বে ব্যবস্থা নিতে মন্ত্রীদের নির্দেশ দিয়েছেন। এরিমধ্যে সেখানে ১৮০ জনেরও বেশি উদ্ধারকারী কাজ শুরু করেছেন।

 

একাত্তর/আরবিএস  

নেপাল ও চীন সীমান্ত এলাকায় বিধ্বংসী আকস্মিক বন্যা ও পাহাড় ধসের ১০ দিন পর মৃতের সংখ্যা বেড়ে ১৩৭৫ জনে দাঁড়িয়েছে। শনিবার নেপাল ও চীনের সরকারি সূত্রে প্রকাশিত তথ্য অনুযায়ী, সীমান্তজুড়ে এই প্রলয়ঙ্করী...
টানা কয়েক মাস হরমুজ প্রণালী ও মধ্যপ্রাচ্যে রণসংযোগে থাকার পর থাইল্যান্ডের লাম চাবাং বন্দরে এসে নোঙর করেছে মার্কিন রণতরী 'ইউএসএস আব্রাহাম লিংকন'। তবে সান ডিয়েগো থেকে যাত্রা শুরু করা রণতরীটি...
নেপালের প্রলয়ঙ্করী আকস্মিক বন্যায় ত্রিশূলী নদী অববাহিকায় অবস্থিত জলবিদ্যুৎ প্রকল্পগুলো পলি ও কাদার নিচে সম্পূর্ণ চাপা পড়ার পর এখন উদ্ধারকাজের মূল কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে ক্ষতিগ্রস্ত...
চীন সীমান্ত সংলগ্ন নেপালে প্রলয়ঙ্করী আকস্মিক বন্যার ১০ দিন পরও অলৌকিকভাবে দুই জনকে জীবিত উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। উদ্ধারকৃতদের মধ্যে একজন চীনা নাগরিক, যাঁকে একটি জলবিদ্যুৎ প্রকল্পের ভূগর্ভস্থ...
বিগত সরকারের আমলে ক্ষতিগ্রস্ত শিক্ষা ব্যবস্থাকে পুনর্গঠন করতে বর্তমান বাজেটে সব মন্ত্রণালয়ের চেয়ে শিক্ষা খাতে সর্বোচ্চ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ...
দক্ষিণী সিনেমার মিষ্টি হাসি আর প্রাণবন্ত অভিনয়ে দর্শকদের হৃদয়ে ঝড় তোলা মমিতা বাইজু এখন বিশ্বজুড়ে নেটিজেনদের আগ্রহের কেন্দ্রবিন্দু। বক্স অফিসে একের পর এক ২০০ কোটি রুপি আয়ের রেকর্ড গড়ে যিনি...
সাভারের শাহীবাগের এক মাদ্রাসায় সাত বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে টানা ছয় মাস ধরে বলাৎকার ও যৌন নির্যাতনের অভিযোগের চাঞ্চল্যকর মামলায় অভিযুক্ত শিক্ষকসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক...
নেপাল ও চীন সীমান্ত এলাকায় বিধ্বংসী আকস্মিক বন্যা ও পাহাড় ধসের ১০ দিন পর মৃতের সংখ্যা বেড়ে ১৩৭৫ জনে দাঁড়িয়েছে। শনিবার নেপাল ও চীনের সরকারি সূত্রে প্রকাশিত তথ্য অনুযায়ী, সীমান্তজুড়ে এই প্রলয়ঙ্করী...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর