বাইডেন: ইউক্রেনে হামলার 'সিদ্ধান্ত’ নিয়েছেন পুতিন

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২২, ০৯:৫৮ পিএম

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে ‘আগ্রাসন চালানোর সিদ্ধান্ত’ নিয়েছেন এবং আগামী কয়েক দিনের মধ্যে সেটা হতে পারে। 

শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে জানায়, মার্কিন গোয়েন্দাদের থেকে পাওয়া তথ্যের ওপর নির্ভর করেই এসব দাবি করেন বাইডেন। 

বাইডেন হোয়াইট হাউজ থেকে এক টেলিভিশন ভাষণে বলেন, "এই মুহুর্তে, আমি নিশ্চিত যে তিনি (পুতিন) আগ্রাসন চালানোর সিদ্ধান্ত নিয়েছেন।" 

তিনি আরও বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বাস করে যে রাশিয়ান বাহিনী "আগামী সপ্তাহে" বা তার আগেই ইউক্রেন আক্রমণ করবে। ইউক্রেনের রাজধানী কিয়েভ হতে পারে রুশ হামলার লক্ষ্যবস্তু। 

বাইডেনের মতে, পুতিন ইউক্রেন আক্রমণের জন্য একটি মিথ্যা ন্যায্যতা তৈরি করছে। পুতিন সীমান্তে সেনা সংখ্যা বাড়াচ্ছে। 

তবে কূটনৈতিক পথে সঙ্কট নিরসনের সুযোগ এখনও বন্ধ হয়ে যায়নি এবং রাশিয়া সে সুযোগ নিতে পারে বলেও মন্তব্য করেন বাইডেন। 

হোয়াইট হাউসে বসেই চলমান ইউক্রেন সংকট পর্যবেক্ষণ করার পরিকল্পনা করেছেন বাইডেন। এরইমধ্যে তিনি যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা দলের সাথে দেখা করেছেন এবং বিশ্ব নেতাদের সাথেও যোগাযোগ রেখেছেন।

যদিও প্রতিবেশী ইউক্রেনে হামলা চালানোর পরিকল্পনার কথা বরাবরই অস্বীকার করে আসছে রাশিয়া। 

অন্যদিকে পশ্চিমা সরকারগুলো বলছে, ইউক্রেনের পূর্বাঞ্চলীয় সীমান্তে বড় ধরনের পরিকল্পনা আছে রাশিয়ার। পুতিন প্রশাসন হামলার চালানোর ‘অজুহাত’ খুঁজছে।

আরও পড়ুন: বৈঠকে বসছে সার্চ কমিটি

ইউক্রেন সীমান্তের কাছে এরইমধ্যে এক লাখ ৯০ হাজার সেনা সমাবেশ ঘটিয়েছে মস্কো। এছাড়া সীমান্তে রয়েছে রুশ সামরিক সরঞ্জাম। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আর কখনও ইউক্রেন সীমান্তে এতো বেশি সৈন্য সমাবেশ ঘটায়নি রাশিয়া। 

এর আগে চলমান উত্তেজনার মধ্যে ইউক্রেন সীমান্ত থেকে কিছু সৈন্য সরিয়ে নেওয়া হয়েছে বলে রাশিয়ার বক্তব্যকে মিথ্যা দাবি করেছে যুক্তরাষ্ট্র। বরং সেখানে আরও সাত হাজার সৈন্য সমাগম করা হয়েছে বলে জানিয়েছে দেশটির উর্ধ্বতন কর্মকর্তারা।


একাত্তর/আরবিএস 

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্যের একটি শপিং মলে সচারচরের একটি কর্মব্যস্ত দিন মুহূর্তেই যেন রূপ নিল এক বিভীষিকাময় রক্তাক্ত অধ্যায়ে। শুধু ধর্মীয় পরিচয়ের কারণে উগ্র বর্ণবাদী ও চরমপন্থী এক শ্বেতাঙ্গ...
বিদেশি শক্তির অবৈধ হস্তক্ষেপের ফলে সৃষ্ট নিরাপত্তাহীনতার কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এবং অঞ্চলটিতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ সম্পূর্ণভাবে শেষ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে...
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে সাত বছর বয়সী এক কন্যাশিশুকে উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় জড়িত অপহরণ চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে অপহরণের কাজে ব্যবহৃত একটি...
কীভাবে একটি বাংলাদেশি জাতির জন্ম হয়েছে, ইতিহাস পর্যালোচনা করলেই তা স্পষ্ট হয়ে ওঠে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, গোটা জাতি যখন রাজনৈতিক দিকনির্দেশনাহীন হয়ে...
জাতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষা নিট-এর প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষার্থী বিক্ষোভ দমনের ঘটনা ঘিরে ভারতের পার্লামেন্টে অচলাবস্থা তীব্র রূপ ধারণ করেছে। বুধবার (২২ জুলাই) বিরোধীদের আক্রমণ ও হট্টগোলের মুখে...
২০২৭ সালের জন্য বেসরকারি ব্যবস্থাপনায় হজের তিনটি আলাদা প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। এতে সর্বোচ্চ প্যাকেজ খরচ প্রায় আট লাখ টাকা এবং সর্বনিম্ন প্যাকেজ খরচ পাঁচ লাখ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর