কলকাতায় মাতৃভাষা দিবসে সুদৃশ্য প্রভাতফেরি

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২২, ০২:৫৭ পিএম

যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং মহান শহীদ দিবস পালিত হচ্ছে কলকাতার বাংলাদেশ উপ হাইকমিশনে। 

সোমবার সকালে কলকাতার ৯ বঙ্গবন্ধু শেখ মুজিব সরণিতে অবস্থিত মিশন প্রাঙ্গণে বাংলাদেশের জাতীয় পতাকা অর্ধনমিত করা হয়।

কলকাতার পার্ক সার্কাস ৭ পয়েন্ট ক্রসিং এলাকায় বাংলাদেশ গ্রন্থাগার ও তথ্য কেন্দ্রের সামনে থেকে প্রভাতফেরি বের হয়। সেটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে শেষ হয় মিশন প্রাঙ্গণে। 

প্রভাতফেরিতে ছিলেন উপহাইকমিশনের কর্মকর্তা-কর্মচারীসহ বিশিষ্টজনরা। ছিলেন কলকাতার বাংলা ভাষাপ্রেমী মানুষসহ শিক্ষার্থীরাও।

প্রভাতফেরি শেষে উপ হাইকমিশন মিশন প্রাঙ্গণের শহীদ বেদিতে ফুল দেন কর্মকর্তা-কর্মচারীসহ বাংলাদেশ বিমান, সোনালী ব্যাংকের মতো বাংলাদেশি প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তারা।

এ সময় ভাষা শহীদদের স্মরণ করে উপ-হাইকমিশনার তৌফিক হাসান বলেন, আমরা খুবই আনন্দিত যে, ১৯৯৯ সালে এটি ইউনেস্কো থেকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি পেয়েছিল এবং সারা বিশ্বে দিনটি যথাযথ মর্যাদায় পালন করা হচ্ছে।

আরও পড়ুন: শ্রদ্ধায় ফুলেল হয়ে উঠেছে শহীদ বেদি

এছাড়া পশ্চিমবঙ্গ সরকার ও কলকাতা কর্পোরেশন, রবীন্দ্রভারতী, বিশ্বভারতী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সংগঠন, ক্লাব আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে।

দিনটিতে পশ্চিমবঙ্গে সরকারি ছুটি না থাকলেও, শ্রদ্ধা এবং উৎসবের মিশেলে এক অঘোষিত ছুটি পালন করছে কলকাতাবাসী।

সোমবার বিকেলে দেশপ্রিয় পার্কে ভাষা দিবসের একটি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিসহ বিশিষ্ট ব্যক্তিরা।

ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার মেয়র পদ থেকে পদত্যাগ করেছেন ফিরহাদ হাকিম। তার এই সিদ্ধান্তে কলকাতার রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা শুরু হয়েছে।
ভারতের পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে এক মহাপ্রলয় ঘটে গেল। দীর্ঘ ১৫ বছরের তৃণমূলী সাম্রাজ্যের অবসান ঘটিয়ে নবান্নের চাবিকাঠি এখন পদ্ম শিবিরের হাতে। মমতা বন্দ্যোপাধ্যায়ের অপরাজেয় দুর্গ হিসেবে পরিচিত...
ফুটবল মেগাস্টার লিওনেল মেসির এক ঝলক দেখার জন্য শনিবার সকালে হাজার হাজার ফুটবল ভক্ত কলকাতায় সল্টলেক স্টেডিয়ামে সমবেত হয়েছিলেন। কিন্তু তাদের সময়ের অন্যতম সেরা ফুটবলারকে সরাসরি দেখার যে সুযোগটি...
পঞ্জিকা অনুযায়ী বৃহস্পতিবার বিজয়া দশমী। কলকাতায় দশমী পূজা শেষে মণ্ডপে মণ্ডপে দেবী দুর্গাকে সিঁদুর দেয়ার মাধ্যমে সিঁদুর খেলায় মেতেছেন সনাতন ধর্মের নারীরা।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর