আফ্রিকার দেশ বুরকিনা ফাসোর দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি শহরের কাছে অবস্থিত খনিতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৬০ জন নিহত হয়েছেন।
সোমবার (২১ ফেব্রুয়ারি) সোনার খনিতে হওয়া বিস্ফোরণে নারী, শিশুসহ আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। খবর বিবিসির।
ব্রিটিশ গণমাধ্যম বিবিসির ওই প্রতিবেদনে স্থানীয় সরকারি কর্মকর্তা ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বলা হয়, খনির কাছাকাছি একটি জায়গায় বিস্ফোরক রাখা ছিল। পরে তা বিস্ফোরিত হলে সেখানে থাকে শ্রমিকরা দুর্ঘটনার শিকার হন।
আরও পড়ুন: রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা দেয়ার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের
বিস্ফোরণের ঘটনায় আহত ব্যক্তিদের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনাস্থল পরিদর্শনের পর এক কর্মকর্তা বিস্ফোরণের ঘটনাকে মর্মান্তিক উল্লেখ করে ঘটনার তদন্ত কার্যক্রম শুরু হয়েছে বলে গণমাধ্যমকে জানান।
প্রাকৃতিক সম্পদ সমৃদ্ধ আফ্রিকার দেশগুলোতে প্রায়ই এই ধরনের দুর্ঘটনা ঘটে। অনুমোদন ছাড়া খনি সম্পদ উত্তোলন এবং নির্ধারিত মানদণ্ড না মানাই এই ধরনের দুর্ঘটনার জন্য দায়ি।
একাত্তর/টিএ
