রুশ পদক্ষেপের বিরোধিতায় তুরস্কের প্রেসিডেন্ট

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২২, ০১:১৪ পিএম

তুরস্কের প্রেসিডেন্ট রেজেপ তাইয়িপ এরদোয়ান ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কিকে বলেছেন তুরস্ক ইউক্রেনের ভৌগলিক অখণ্ডতার বিরুদ্ধে নেয়া যে কোন সিদ্ধান্তের বিরোধী।

পূর্ব ইউক্রেনের দুটি অঞ্চলকে রাশিয়া স্বাধীন বলে স্বীকৃতি দেবার পর এই মন্তব্য করেছেন এরদোয়ান।

অন্যদিকে আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে।

ইউক্রেন এবং রাশিয়ার সঙ্গে কৃষ্ণসাগরে তুরস্কের সমুদ্র সীমান্ত রয়েছে। তবে তুরস্ক নীতিগতভাবে নিষেধাজ্ঞা আরোপের বিরোধী।

ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে এক টেলিফোন আলাপে এরদোয়ান বলেছেন তুরস্ক রাশিয়ার এই সিদ্ধান্তকে অগ্রহণযোগ্য মনে করে এবং সঙ্কট সমাধানে ‘আন্তর্জাতিক অঙ্গনে কূটনীতির সব রকম পথ ব্যবহারের’ আহ্বান জানান।

এদিকে জেলেনস্কি বলেন, কূটনৈতিক আলোচনার মাধ্যমে ইউক্রেন শান্তি বজায় রাখতে চায়। রাশিয়ার হাতে কোনোভাবেই নিজেদের ভূখণ্ড তুলে দেওয়া হবে না। আমরা কাউকে ভয় পাই না। কারও কাছে বশ্যতা স্বীকার করব না। কারও হাতে কোনও কিছু তুলেও দেব না।

আরও পড়ুন: আশা, আশঙ্কা ও অনিশ্চয়তার দোলাচলে দোনেৎস্ক

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সঙ্গে বিষয়টি নিয়ে বৈঠক করেন জেলেনস্কি। তার অভিযোগ, মিনস্ক চুক্তি লঙ্ঘন করে ইউক্রেনের সার্বভৌমত্বে হস্তক্ষেপ করে অস্থির পরিবেশ তৈরি করছে রাশিয়া।

ইতোমধ্যে তিনি জার্মানি, ফ্রান্স এবং ইউক্রেনের মিত্র দেশগুলোর শীর্ষ নেতৃত্বকে জরুরি বৈঠকের আহ্বান জানিয়েছেন। মিত্র দেশগুলোকে রাশিয়ার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানিয়েছেন।


একাত্তর/আরএ

দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
উত্তর সাইপ্রাসের জিরেনিয়া উপকূলের কাছে প্রায় ২৭০ জন যাত্রী ও ক্রু বহনকারী একটি ফেরি উল্টে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। রোববার ঘটে যাওয়া এই দুর্ঘটনায় অন্তত এক যাত্রীর মৃত্যু হয়েছে বলে সাইপ্রাসের...
ইউক্রেনকে দূরপাল্লা ক্ষেপণাস্ত্রের স্পর্শকাতর ব্লুপ্রিন্ট দেওয়ার সিদ্ধান্তের পর এবার সরাসরি যুক্তরাজ্যকে চরম হুঁশিয়ারি দিল ক্রেমলিন! মস্কোর কড়া বার্তা, ইউক্রেনের জন্য ড্রোন তৈরি করা ব্রিটিশ...
রাশিয়ার সঙ্গে দীর্ঘ সাড়ে চার বছরের রক্তক্ষয়ী যুদ্ধ চললেও ইউক্রেন কোনো অবস্থাতেই মস্কোর শর্ত মেনে আত্মসমর্পণ করবে না বলে সোজা জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর