আনিস খান হত্যাকাণ্ড: এক বাংলাদেশীর বিরুদ্ধে হুমকির অভিযোগ

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২২, ০৪:১৩ পিএম

ভারতের পশ্চিমবঙ্গে ছাত্র নেতা আনিস খান হত্যাকাণ্ড এখনও অন্ধকারে। এখন পর্যন্ত হত্যাকারীদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। কিন্তু এবার এক বাংলাদেশী নাগরিকের ফোন কলের কারণে নতুন মোড় নিলো ঘটনাটি।

মৃত ছাত্রনেতা আনিস খানের বাবা ও ভাইকে প্রাণে মেরে ফেলার হুমকি দেন সেই বাংলাদেশী ব্যক্তি। পরে অবশ্য সেজন্য ক্ষমাও চেয়েছেন তিনি।  

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার শনিবার (২৬ ফেব্রুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছে। তবে এখনও ওই বাংলাদেশী নাগরিকের পরিচয় জানা যায়নি।     

আনিসের ভাই সাবির খানকে ফোন করে ক্ষমা চাওয়ার ওই অডিও ক্লিপটি ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। 

অডিও ক্লিপে অপর দিক থেকে বলতে শোনা যায়, দাদা আপনাকে ২৩ ফেব্রুয়ারি রাতে যে ফোনটি করা হয়েছিল, সেটা আমিই করেছিলাম। আমি বাংলাদেশের লোক। আমি মালয়েশিয়াতে থাকি। আমি মজা করতে গিয়ে ভুল করে ফোনটা করে ফেলেছিলাম।

image

সাবির খান (বামে) ও ছাত্র নেতা আনিস খান  

উল্লেখ্য, গত ২৩ ফেব্রুয়ারির রাতে এক অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে খুনের হুমকি দিয়ে ফোন করার অভিযোগ আনেন মৃত আনিসের ভাই সাবির। পুরো পরিবারকে ‘দুনিয়া থেকে সরিয়ে’ দেওয়ার হুমকিও দেওয়া হয় ফোনে। রাত ১ টা ৪ মিনিটে একটি অজ্ঞাত পরিচয় নম্বর থেকে এই হুমকি ফোনটি আসে বলে জানান সাবির খান। 

সংবাদমাধ্যমটি বলছে, নিজের কর্মকাণ্ডের জন্য ক্ষমাও চান ওই অজ্ঞাত পরিচয় ব্যক্তি। তাকে নিজের 'ছোট ভাই' ভেবে ক্ষমাও করে দিতে বলেন। পাশাপাশি আনিসের মৃত্যু নিয়েও সমবেদনা জানান ওই ব্যক্তি। অনুরোধ করেন, যাতে তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ না করা হয়।

এ বিষয়ে আনিসের ভাই সাবির জানিয়েছেন, তদন্তের জন্য পুলিশকে আগেই ওই বাংলাদেশী ব্যক্তির নম্বরটি দিয়েছেন তিনি।

নম্বরটি সত্যিই কোনো বাংলাদেশী ব্যক্তির কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। 

এর আগে শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) হাওড়া জেলার আমতার বাসিন্দা আনিস খান রাতে বাড়ি ফেরার কিছুক্ষণের মধ্যেই চার ব্যক্তি আসেন তার খোঁজে। একজনের পরনে ছিল পুলিশের পোশাক, অন্যরা ছিলেন সিভিক পুলিশের পোশাকে। এমনটাই দাবি আনিসের পরিবারের। 

আরও পড়ুন: পুতিনের প্রস্তাব মেনে আলোচনা করতে প্রস্তুত জেলেনস্কি

আনিসের পরিবার জানায়, বারবার গেট খোলার অনুরোধ করলে আনিসের বাবা এক সময় গেট খুলে দেন। চারজনের তিনজন দ্রুত চলে যায় তিন তলায়। আনিস তখন বারান্দায় বসে কানে হেডফোন লাগিয়ে মোবাইল ফোনে কিছু একটা শুনছিলেন। পরিবারের দাবি, রাত তিনটার দিকে ওই দুই ব্যক্তি তিন তলায় উঠে আনিসের মাথায় প্রথমে আঘাত করে, তারপর তিনতলা থেকে ফেলে দেয়। সেখানেই মৃত্যু হয় আনিসের। 

পরিবারের অভিযোগ, বারবার ফোন করা সত্ত্বেও আমতা থানার পুলিশ ঘটনাস্থলে যায় ছয় ঘণ্টা পরে। ময়না তদন্ত পরিবারের সবার অনুপস্থিতিতে করানোর অভিযোগও উঠেছে।

 

একাত্তর/আরবিএস  

বিশ্বকাপের উত্তেজনায় যখন ফুটবলপ্রেমীরা মেতে উঠেছেন, ঠিক সেই আবহেই প্রিয় তারকা লিওনেল মেসির প্রতি ভালোবাসার ব্যতিক্রমী প্রকাশ ঘটিয়েছেন পশ্চিমবঙ্গের দুর্গাপুরের এক মিষ্টি ব্যবসায়ী।
পশ্চিমবঙ্গের রাজনীতিতে নাটকীয় মোড়। তৃণমূলের বিদ্রোহী শিবির এবার তৃণমূলের চেয়ারম্যান পদ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কেই সরিয়ে দিলো।
রাজনৈতিক দলগুলো সাধারণত নির্বাচনে হারলেও টিকে থাকে। কিন্তু তারা যে জিনিসটির মুখোমুখি হয়ে সবচেয়ে বেশি অস্তিত্বের সংকটে পড়ে, তা হলো- হঠাৎ করে ক্ষমতার মসনদ হারানো। ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য...
ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার মেয়র পদ থেকে পদত্যাগ করেছেন ফিরহাদ হাকিম। তার এই সিদ্ধান্তে কলকাতার রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা শুরু হয়েছে।
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) সারাদেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন এক হাজার আটজন।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর