রাষ্ট্রের মর্যাদা হারাতে পারে ইউক্রেন: পুতিন

আপডেট : ০৬ মার্চ ২০২২, ০৪:১৬ পিএম

রাশিয়ার শর্ত যদি ইউক্রেন না মেনে নেয় তাহলে খুব তাড়াতাড়ি দেশটি রাষ্ট্রের মর্যাদা হারাতে পারে বলে কিয়েভের প্রতি কঠোর বার্তা পাঠিয়েছেন রুশ নেতা ভ্লাদিমির পুতিন। 

শনিবার মস্কোর শহরতলীতে দেশটির রাষ্ট্রীয় উড়োজাহাজ সংস্থা অ্যারোফ্লোত এভিয়েশন স্কুলে ফ্লাইট অ্যাটেনডেন্টদের সঙ্গে একটি বৈঠক তিনি একথা জানান। 

মার্কিন সংবাদমাধ্যম দ্যা নিউইয়র্ক টাইমস ও দ্যা ফক্স নিউজ জানিয়েছে, এই বৈঠকে পুতিন নো ফ্লাই জোন নিয়ে কড়া কথার সঙ্গে ইউক্রেনের প্রতিও বেশ কিছু কঠোর বার্তা পাঠিয়েছেন।

পুতিন বলেছেন, রাশিয়ার একাধিক প্রস্তাব ইউক্রেন সরকারের কাছে পাঠিয়েছে। কিয়েভের সঙ্গে তিনি যে আলোচনায় বসতে এখনও রাজি রয়েছেন তাও জানিয়েছেন। তিনি এখনও আশা করেন কিয়েভ থেকে ইতিবাচক সাড়া তিনি পাবেন। 

পাশাপাশি ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে হুঁশিয়ারি দিয়ে রুশ নেতা বলেছেন তার প্রস্তাব যদি না মানা হয় তাহলে তাড়াতাড়ি ইউক্রেন তার রাষ্ট্রীয় মর্যাদা হারাবে। 

তিনি আরও বলেছেন, ইউক্রেন নেতাদের বুঝতে হবে, তারা যেভাবে রাশিয়াকে প্রতিহত করছেন তা যদি দীর্ঘদিন ধরে করতে থাকেন, তাহলে দেশটির জন্য বিপর্যয় ডেকে আনবেন। 

আরও পড়ুন: রাশিয়ায় ভিসা ও মাস্টারকার্ডে লেনদেন বন্ধ

রাষ্ট্র হিসেবে ইউক্রেনের কোনও অস্তিত্ব থাকবে না বলেও হুঁশিয়ারি তিনি পুতিন বলেন, এর জন্য ইউক্রেনের নেতারাই দায়ি থাকবেন। রাশিয়া তার পাশে কোন শত্রুকে থাকতে দেবে না।

মস্কোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার চোখ ফাঁকি দিয়ে বৃহস্পতিবার দক্ষিণ-পূর্ব মস্কোর একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে আবারও ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। গত তিন দিনের মধ্যে এটি মস্কোর জ্বালানি...
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) নির্বাহী বোর্ডে উত্থাপিত যুক্তরাষ্ট্রের ইরানবিরোধী খসড়া প্রস্তাবকে ‘লজ্জাজনক’ বলে অভিহিত করেছেন ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত...
টানা পঞ্চম বছরে পদার্পণ করা ইউক্রেন যুদ্ধ থামানোর লক্ষ্যে এক অভূতপূর্ব চাল চেলেছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সরাসরি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে উদ্দেশ্য করে একটি খোলা চিঠি...
ইতিহাস কীভাবে রঙ বদলায়, তার এক চরম ও অবিশ্বাস্য নিদর্শন দেখল বিশ্ববাসী। এক সময়ের চরম শত্রু থেকে এবার পরম মিত্রে পরিণত হলো রাশিয়া এবং আফগানিস্তানের শাসক দল তালিবান। আফগানিস্তানের বর্তমান তালেবান...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর