ইউক্রেনের চার শহরে যুদ্ধবিরতির ঘোষণা

আপডেট : ০৭ মার্চ ২০২২, ০২:০৫ পিএম

ইউক্রেনের বেসামরিক নাগরিকদের সরিয়ে নেয়ার জন্য আরও বেশ কয়েকটি শহরে যুদ্ধবিরতি ঘোষণা করে মানবিক করিডর খুলে দেয়ার কথা জানিয়েছে রাশিয়া। 

সোমবার (৭ মার্চ) রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে বিবিসি জানায়, ইউক্রেনের রাজধানী কিয়েভসহ খারকিভ, মারিওপোল এবং সুমি শহরে উদ্ধার রুট স্থাপন করবে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। 

এই শহরগুলোর ওপর রাশিয়া বর্তমানে ভারী আক্রমণ চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে।

বিবিসি আরও জানিয়েছে, সোমবার স্থানীয় সময় সকাল ১০টা থেকে যুদ্ধবিরতি শুরু হবে। তবে এখনও এ তথ্য নিশ্চিত করেনি ইউক্রেন কর্তৃপক্ষ। 

আরও পড়ুন: চুহুইভ পুনর্দখলের দাবি ইউক্রেনের

উল্লেখ্য, শনিবার ইউক্রেনের মারিওপোল ও ভলনোভাখা শহর এবং রোববার মারিওপোল শহরে যুদ্ধবিরতির ঘোষণা দেয় রাশিয়া। 

তবে দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগের মধ্যে ভেস্তে যায় বেসামরিক নাগরিকদের সরিয়ে নেয়ার পরিকল্পনা।

ইউক্রেন বিদেশি ও বেসামরিক নাগরিকদের মানবঢাল হিসেবে ব্যবহার করছে বলে অভিযোগ করে পুতিন প্রশাসন।

ইউক্রেন কর্তৃপক্ষের পাল্টা অভিযোগ, শহর দুটোতে হামলা অব্যাহত থাকায় মারিওপোল শহর থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়ার কাজ স্থগিত হয়ে যায়। 


একাত্তর/এসজে

আমেরিকা ও ইরানের মধ্যে এক মাসের ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তি গত সপ্তাহে ভেস্তে যাওয়ার পর মধ্যপ্রাচ্যে আবারও পূর্ণাঙ্গ যুদ্ধের দামামা বেজে উঠেছে। শনিবার মার্কিন সামরিক বাহিনী নিশ্চিত করেছে, জর্ডানে...
ভূ-রাজনীতিতে চরম উত্তেজনা, লেবাননে ভঙ্গুর পরিস্থিতি এবং হরমুজ প্রণালী বন্ধের হুমকির মধ্যেই এক টেবিলে বসে ‘ইতিবাচক ও উৎসাহব্যঞ্জক’ অগ্রগতি অর্জন করেছে যুক্তরাষ্ট্র ও ইরান। একটি চূড়ান্ত শান্তি...
দীর্ঘ চার মাস ধরে চলা রক্তক্ষয়ী যুদ্ধ অবসানের লক্ষ্যে গত বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের স্বাক্ষরিত অন্তর্বর্তীকালীন চুক্তিকে স্থায়ী রূপ দিতে...
মস্কোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার চোখ ফাঁকি দিয়ে বৃহস্পতিবার দক্ষিণ-পূর্ব মস্কোর একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে আবারও ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। গত তিন দিনের মধ্যে এটি মস্কোর জ্বালানি...
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কুমারপাড়া গ্রামে করতোয়া ও মর্চ্চা নদীর ভয়াবহ ভাঙনের সংবাদ ৭১ টেলিভিশনে প্রচারের পর অবশেষে ভাঙনরোধে কাজ শুরুর অনুমোদন পেয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর