চে গুয়েভারার হত্যাকারী সৈনিকের জীবনাবসান

আপডেট : ১১ মার্চ ২০২২, ০৬:৪১ পিএম

বিপ্লবী চে গুয়েভারাকে হত্যা করা বলিভিয়ার সেনা কর্মকর্তা মারিও তেরান মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮০। দীর্ঘ ৩০ বছর সেনাবাহিনীতে চাকরির পর অবসর নেন তিনি।

বৃহস্পতিবার (১০ মার্চ) গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ কথা জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৬৭ সালের ৯ অক্টোবর বলিভিয়ার পূর্ব সান্তা ক্রুজ প্রদেশের এক জঙ্গলে চে গুয়েভারাকে গুলি করে হত্যা করেছিলেন মারিও তোরান সালাজার নামের বলিভিয়ান সৈনিক। তিনি দীর্ঘ দিন ধরে অসুস্থ ছিলেন। সান্তা ক্রুজ দে লা সিয়েরার এক সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অবশেষে তার মৃত্যু হলো।

আরও পড়ুন: বেলারুশের তিন ব্যাংকের সম্পদ জব্দ করবে জাপান

চে গুয়েভারাকে ১৯৬৭ সালের ৮ অক্টোবর দুজন কিউবান-মার্কিন সিআইএ এজেন্টের সহায়তায় বলিভিয়ার সেনা বাহিনী বন্দী করেছিলো। তাকে খুঁজে পেতে সহায়তা করেছিলেন গেরি প্রাডো নামের একজন বলিভিয়ান সৈনিক।

এই বিপ্লবী নেতা চে গুয়েভারা তখন বিভিন্ন রোগে ভুগলেও বলিভিয়ার সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধরত গেরিলাদের একটি ছোট দলের নেতৃত্ব দিচ্ছিলেন। আহত গুয়েভারাকে বন্দী করে লা হিগুয়েরা গ্রামের একটি পরিত্যক্ত স্কুলে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাকে গুলি করে হত্যা করা হয় বলে দাবি করেছিলেন মারিও তোরান।

image


চে গুয়েভারার জন্ম আর্জেন্টিনায়, তবে পরে তিনি যোদ্ধা হিসেবে কিউবা সহ বিভিন্ন দেশে কমিউনিস্ট বিপ্লবের সংগ্রামে অংশ নিয়েছেন। ১৯৫৯ সালে কিউবায় যে বিপ্লবে একনায়ক বাতিস্তাকে উৎখাত করা হয়, তাতে চে-র গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। 

১৯৬৭ সালে বলিভিয়ায় সেনাবাহিনীর হাতে ধরা পড়ার একদিন পর তাকে হত্যা করা হয়। এই মহান বিপ্লবী মাত্র ৩৯ বছর পৃথিবীতে বেঁচে ছিলেন।


একাত্তর/এআর

আদালতে আত্মসমর্পণ করার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল পাল্টে দেয়ার চেষ্টার অভিযোগে দেশটির জর্জিয়া অঙ্গরাজ্যে দায়ের...
ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার একটি সুপারসনিক বোমারু বিমান ধ্বংস হয়ে গেছে। সেন্ট পিটার্সবার্গের দক্ষিণে এ হামলার ঘটনা ঘটেছে। তবে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।  মঙ্গলবার এক...
পশ্চিম আফ্রিকার কেপ ভার্দে সাগর উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবিতে অন্তত ৬৩ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। এরইমধ্যে সাতজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন ৫৬ জন। রয়টার্সের খবর।তাদের বহনকারী...
মালয়েশিয়ায় একটি হাইওয়ের ওপর একটি ব্যক্তিগত উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার পর ১০ জন নিহত হয়েছে। বৃহস্পতিবার উড়োজাহাজটি রাজধানী কুয়ালালামপুরের পশ্চিমে ল্যাংকাউই থেকে সেলাঙ্গোর যাচ্ছিল।মালয়েশিয়ার...
তুরস্কের ইস্তাম্বুল বিমানবন্দরে যাত্রাবিরতি শেষে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর সঙ্গে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
কিশোরগঞ্জের হাওরাঞ্চলের আলোচিত ও মোস্ট ওয়ান্টেড এক ডাকাতকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ। হত্যা, চুরি, অপহরণ ও ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে তার বিরুদ্ধে ইটনা ও মিঠামইন থানায় ১৭টি মামলা রয়েছে।
সরকারি চাকরিজীবীদের পেনশন ও অবসর-উত্তর সুবিধায় গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে সরকার। নতুন জাতীয় বেতনস্কেল অনুযায়ী অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের নিট পেনশন ৫৫ থেকে ১০০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির বিধান...
গ্রাহকদের প্রকৃত সুরক্ষা নিশ্চিত করতে ব্যাংকিং খাতে সুশাসন প্রতিষ্ঠার তাগিদ দিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মোক্তাদির। তিনি বলেছেন, ব্যাংক খাতে একজন গ্রাহকের প্রতিকার চাওয়ার জায়গা খুবই কম;...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর