বেলারুশের তিন ব্যাংকের সম্পদ জব্দ করবে জাপান

আপডেট : ১১ মার্চ ২০২২, ১১:৪৫ এএম

এবার বেলারুশের তিন ব্যাংকের সম্পদ জব্দ করবে জাপান। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনে দেশটি সমর্থন দেয়ায় দেশটির ওপর নিষেধাজ্ঞা জোরদার করার ব্যাপারে ইইউ’র দেশগুলো সম্মত হওয়ার কয়েকদিন পর জাপান এ ধরনের ঘোষণা দিলো।

বৃহস্পতিবার (১০ মার্চ) সরকারি সূত্রের উদ্ধৃতি দিয়ে সংবাদ সংস্থা এএফপি এ খবর জানায়।

খবরে বলা হয়, জাপানে থাকা সম্পদ জব্দ হতে যাওয়া বেলারুশের এ তিন ব্যাংকের নাম হচ্ছে বেলাগ্রপ্রমব্যাংক, ব্যাংক দাব্রাবিত ও ডেভলোপমেন্ট ব্যাংক অব রিপাবলিক অব বেলারুশ।

রাশিয়ার বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান ও রপ্তানির ওপর ধারাবাহিক নিষেধাজ্ঞা আরোপ করে মস্কোকে চাপের মুখে রাখতে জাপান তাদের জি-৭ অংশীদার দেশের সাথে কাজ করায় বেলারুশের ওপর টোকিও’র সর্বশেষ নিষেধাজ্ঞা আরোপের এ ঘোষণা আসলো। আগামী ১০ এপ্রিল থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে।

আরও পড়ুন: যুদ্ধে এখন পর্যন্ত ইউক্রেনের ১০ হাজার কোটি ডলারের ক্ষতি

এর আগে, জাপান বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেনকোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করে।


একাত্তর/আরএ

রাশিয়ার দিক থেকে ক্রমাগত বাড়তে থাকা সামরিক হুমকির প্রেক্ষাপটে সাধারণ নাগরিকদের নিরাপদ সরিয়ে নেয়ার বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছে বাল্টিক দেশ- লিথুনিয়া। তবে, রাশিয়ার কোনো ধরনের আক্রমণাত্মক পদক্ষেপ...
ইউরোপের রাজনীতি ও সামরিক অঙ্গনে এখন এক গভীর উদ্বেগের ছায়া। পোল্যান্ড ও লিথুয়ানিয়ার মধ্যবর্তী সুওয়ালকি করিডোরের কাছে রাশিয়ার ঘনিষ্ঠ সামরিক মিত্র বেলারুশের সাম্প্রতিক বৃহৎ সামরিক মহড়া ন্যাটো...
রাশিয়ার তৈরি অতিদ্রুতগতির জেটচালিত সুপারফাস্ট ড্রোন ইউক্রেন যুদ্ধের মোড় অন্যদিকে ঘুরিয়ে দিচ্ছে, যার সামনে রীতিমতো দিশেহারা হয়ে পড়েছে কিয়েভের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। ঘণ্টায় ৩৭০ মাইল গতিসম্পন্ন...
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৬তম জন্মদিনে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বার্তা পাঠিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই বার্তায় তিনি দুই দেশের মধ্যকার বিশেষ ও অগ্রাধিকারপ্রাপ্ত কৌশলগত...
তুরস্কের পশ্চিমাঞ্চলের এক বিদ্যালয়ের বাইরে এক কিশোরের এলোপাতাড়ি গুলিবর্ষণে কমপক্ষে ১১ জন শিক্ষার্থী আহত হয়েছে, যাদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক। ফরাসি বার্তা সংস্থা- এএফপির তথ্যে মতে, মঙ্গলবার...
গেলো ২৪ ঘণ্টায় সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে হাসপাতাল ভর্তি হয়েছেন এক হাজার ২৫৭ শিশু।
সামরিক সক্ষমতা বাড়ানোর ধারাবাহিকতায় ‘নতুন অস্ত্রের পরীক্ষা’ চালিয়েছে উত্তর কোরিয়া। কিম জং উনের তত্ত্বাবধানে পরীক্ষাটি সম্পন্ন হলেও, অস্ত্রটি আসলে কী, এর ধরন ও সক্ষমতা নিয়ে বিস্তারিত কিছুই জানায়নি...
‘তোকে আমি এমন শিক্ষা দেবো, সারাজীবন কাঁদবি’—বাবাকে দেওয়া এই হুমকির দুই দিনের মাথায় উদ্ধার করা হলো নিখোঁজ ছয় বছরের ফুটফুটে শিশু ইসমাইলের বস্তাবন্দি মরদেহ। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর