ফিলিস্তিনি বিয়ে নিয়ে ইসরাইলের বর্ণবাদী আইন নবায়ন

আপডেট : ১৩ মার্চ ২০২২, ০২:১৩ পিএম

বিয়ে নিয়ে ইসরাইলের বর্ণবাদী আইন নবায়ন হয়েছে দেশটির পার্লামেন্টে। ওই আইনে পশ্চিমতীর বা গাজা থেকে বিয়ে করে ফিলিস্তিনিদের আনতে পারেন না আরব বংশোদ্ভূত ইসরাইলি নাগরিকরা। ২০০৩ সাল থেকে এ আইন বাস্তবায়ন হয়ে আসছে। 

বিতর্কিত এ আইনের মূল বক্তব্য ইসরাইল ছাড়ো, নয় তো সম্পর্ক। উদ্দেশ্য, বিতাড়িত ফিলিস্তিনিরা যাতে নিজ ভূখণ্ডে ফিরতে না পারে। 

ফিলিস্তিনের ভূমিতে ইসরাইল প্রতিষ্ঠিত। বসবাসের অনুমতি নেই পশ্চিমতীর, গাজার ফিলিস্তিনিদের। ফিলিস্তিনি বংশোদ্ভূত ইসরাইলি নাগরিককে বিয়ে করে এক সময় থাকার সুবিধা, নাগরিকত্বও পেতেন তারা। ২০০৩ সালে বিতর্কিত আইনে তা আটকে দেয় ইসরাইল।

image

ইসরাইলের স্বরাষ্ট্রমন্ত্রী

আইনটি তখন অস্থায়ীভাবে পাস হয়। পরবর্তীতে প্রতি বছর নবায়ন হচ্ছে। বৃহস্পতিবারও আইনটি নবায়ন হয়েছে। ১২০ সদস্যের পার্লামেন্টে, পক্ষে ভোট ৪৫টি, বিপক্ষে ১৫, ভোট দেননি ৬০ আইনপ্রণেতা। 

ইসরাইলের জনসংখ্যা প্রায় ৯০ লাখ। ২০ শতাংশ ফিলিস্তিনি বংশোদ্ভূত। তারা পশ্চিমতীর বা গাজার ফিলিস্তিনিদের বিয়ে করতে পারেন। কিন্তু স্বামী বা স্ত্রীকে আনতে পারেন না। এখন তাদের ইসরাইল ছাড়তে হবে, নয়তো সম্পর্ক! সিরিয়া, লেবানন, জর্ডানের ক্ষেত্রেও তাই। তাদের শত্রু রাষ্ট্র ভাবে ইসরাইল।

ফিলিস্তিনি বংশোদ্ভূত ইসরাইলি আইনজীবী খালেদ জাবারকা বলেন, এ ধরনের আইন সরকারের সঙ্গে পার্লামেন্টকেও বর্ণাবাদী বলে প্রতিষ্ঠিত করেছে। ইহুদি সংখ্যাগরিষ্ঠতা বহাল রাখার জন্যই এ আইন। আরবদের অস্তিত্বে আঘাতই এ আইনের লক্ষ্য।

আরও পড়ুন: জাদুঘরে ঢুকতে না দেয়ায় দুই কর্মীকে ছুরিকাঘাত

আইনটিকে নিজেদের প্রতিরক্ষা ঢাল আখ্যা দিয়ে ইসরাইলি স্বরাষ্ট্রমন্ত্রী আয়েলেট শাকেদ জানান, সরকার-বিরোধীদের ঐক্যবদ্ধ শক্তি রাষ্ট্রীয় নিরাপত্তা এবং ইহুদিদের দুর্গের জন্য খুবই গুরুত্বপূর্ণ। গাজা, পশ্চিমতীর থেকে কাউকে আনলে রাষ্ট্রদ্রোহ বা সন্ত্রাসবিরোধী আইনে ব্যবস্থা নিতে পারবে মন্ত্রণালয়।

image


সমালোচকরা বলছেন, ১৯৪৮ সালের যুদ্ধে প্রাণ বাঁচাতে যারা পালিয়েছেন বা যাদের তাড়িয়ে দেয়া হয়েছে, পশ্চিম তীর, গাজাসহ বিভিন্ন দেশে আশ্রয় নেয়া ওই ব্যক্তিরা যাতে ফিরতে না পারেন, বিয়ের মাধ্যমে নাগরিকত্ব পেতে না পারেন সেই জন্যই এ আইন।

ইসরাইলের সিভিল রাইটস অ্যাসোসিয়েশনের আইনজীবী রওত শায়ের আইনটিকে বর্ণবাদী বলেছেন। আরব জনগোষ্ঠীর মৌলিক অধিকার খর্ব করা হয়েছে বলে তার মত। ইসরাইলের সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জের ঘোষণা দিয়েছে কয়েকটি মানবাধিকার সংগঠন।


একাত্তর/এসজে
ইসরাইলগামী ফ্লাইদুবাইয়ের এফজেড-১০৭৩ ফ্লাইটে মধ্যআকাশে ঘটে গেল এক রোমাঞ্চকর ও হাড়হিম করা ঘটনা! উড্ডয়নরত বিমানে আচমকা কুঠার হাতে মূল পাইলটের ওপর ঝাঁপিয়ে পড়েন বিমানটির কো-পাইলট। ১৭০ জনেরও বেশি যাত্রী...
দুবাই থেকে ইসরাইলের তেল আবিবগামী ফ্লাইদুবাইয়ের একটি যাত্রীবাহী বিমানে মাঝআকাশে ককপিটের ভেতরে দুই পাইলটের মধ্যে নজিরবিহীন ও রক্তক্ষয়ী মারামারির ঘটনা ঘটেছে! এই সহিংস গোলযোগের কারণে বিমানটি নিয়ন্ত্রণ...
আগামী ২৭ অক্টোবরের সাধারণ নির্বাচনের মাত্র এক মাস আগে এক চাঞ্চল্যকর ও নজিরবিহীন কূটনৈতিক পদক্ষেপে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) গোপনে সফর করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। একটি...
গোপনে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি সফর করেছেন মধ্যপ্রাচ্যের কসাই খ্যাত ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সেখানে দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে বৈঠক করেছেন তিনি। 
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর