‘ব্লু কার্বন’ সম্ভাবনা নিয়ে গবেষণা করছে জাপান

আপডেট : ১৪ মার্চ ২০২২, ০৮:১২ পিএম

২০৫০ সালের মধ্যে জাপান তার গ্রিনহাউস গ্যাস নিঃসরণ শূন্যে নামিয়ে আনার লক্ষ্যমাত্রা অর্জন করতে চায়। দেশটির গবেষকরা এই লক্ষ্যমাত্রা অর্জনের জন্য কাজ করছেন। জাপানের ভূমি মন্ত্রণালয় বলছে, এই সমস্যা সমাধানের আংশিক উত্তর হয়তো পানির নিচে রয়েছে।

মন্ত্রণালয়ের কর্মকর্তারা "ব্লু কার্বন বা নীল কার্বন" নামে পরিচিত একটি ধারণার উপর গবেষণা চালাচ্ছেন। এই প্রক্রিয়ায় সামুদ্রিক উদ্ভিদগুলো সমুদ্রের নিচে গ্রিনহাউস গ্যাস শুষে নেবে অর্থাৎ পরিবেশে গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমে আসবে।  

জীবজগতের প্রধান গাঠনিক ও প্রাচীনতম মৌল উপাদানগুলোর একটি হলো কার্বন, বাংলায় অঙ্গারক। অঞ্চল ও পরিবেশ ভেদে কার্বন তার গঠন পরিবর্তন করতে পারে। ফলে উপকূলীয় অঞ্চলের বাস্তুতন্ত্রেও কার্বনের ব্যাপক প্রভাব রয়েছে। মহাসাগরীয় এবং উপকূলীয় অঞ্চলে উদ্ভিদের সঙ্গে কার্বনের এই বিশেষ সম্পর্ক ও বৈশিষ্ট্যকে 'ব্লু কার্বন' বলা হয়।

বেশিরভাগ শৈবাল, সমুদ্রঘাস, ম্যাক্রোঅ্যালগি, ম্যানগ্রোভ বন, লবানক্ত জলাভূমি এবং উপকূলীয় জলাভূমির উদ্ভিদে কার্বন ধারনের এই বৈশিষ্ট্য লক্ষণীয়। সমুদ্রের এ উদ্ভিদগুলো গ্রিনহাউস গ্যাস শুষে নিতে পারে। 

বিশেষজ্ঞরা বলছেন, গ্রিনহাউস গ্যাস নিঃসরণ রুখতে সমুদ্রের উদ্ভিদগুলো ভূমির উপরের অরণ্যের চেয়ে দু’গুণেরও বেশি কার্যকর। জাপানের ১২৫টি প্রধান প্রধান সমুদ্র বন্দরের আশেপাশে ইতিমধ্যেই এই সামুদ্রিক উদ্ভিদগুলো ১১ হাজার পরিবারের এক বছরের কার্বন-ডাই-অক্সাইড নিঃসরণের সমান গ্যাস শুষে নিয়েছে।

এই ধারণার মূল লক্ষ্য হলো, উপকূলীয় প্রতিবেশ-ব্যবস্থাকে সুরক্ষা প্রদান এবং ক্ষয় ও দূষণের কারণে যে ক্ষতি হয়েছে তা পুনরুদ্ধার করা। 

কার্বন নিঃসরণের ক্ষতি কমিয়ে আনতে চাওয়া বহুজাতিক কোম্পানিগুলোর কাছে "ব্লু কার্বন" বিক্রির মাধ্যমে এই খাতের গবেষণা তহবিল যোগানের চেষ্টায় রয়েছে জাপান সরকার।


একাত্তর/আরবিএস   

অর্থনৈতিক প্রবৃদ্ধি জোরদার করার লক্ষ্যে কর্মঘণ্টা ও ওভারটাইমের বিধিনিষেধ শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে জাপান সরকার। মঙ্গলবার থেকে কার্যকর হতে যাওয়া এই পদক্ষেপকে ঘিরে দেশজুড়ে মিশ্র প্রতিক্রিয়া...
জাপানের সর্বোচ্চ ও পবিত্র পর্বত হিসাবে বিবেচিত ‘মাউন্ট ফুজি’ জয়ের চরম নেশায় এক বাপের কাণ্ড দেখে চোখ কপালে উঠেছে স্বয়ং দেশটির পুলিশের! পাহাড়ে চড়তে গিয়ে ক্লান্তি প্রকাশ করায় সাত বছরের সন্তানকে হাজার...
জাপানের কাছেই বিতর্কিত একটি দ্বীপে বৃহস্পতিবার ঝটিকা সফর করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম কোনো দ্বীপে পুতিনের এই পা রাখা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে...
প্রচণ্ড গতিতে ধেয়ে আসা সামুদ্রিক ঘূর্ণিঝড় বা টাইফুন ডলফিনের তাণ্ডবে লন্ডভন্ড হয়ে পড়েছে জাপানের দক্ষিণাঞ্চলীয় ওকিনাওয়া ও কাগোশিমা প্রশাসনিক অঞ্চল। শনিবার ঝড়ের আঘাতে অন্তত ছয়জন আহত হওয়ার পাশাপাশি...
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর