রুশ হামলায় মারিওপোলের ৯০ শতাংশ ভবন ধ্বংস

আপডেট : ১৮ মার্চ ২০২২, ১১:৫৮ এএম

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় অবরুদ্ধ শহর মারিওপোলের কর্তৃপক্ষ জানিয়েছে, রুশ বাহিনীর প্রতিদিনের বোমাবর্ষণ ও হামলায় শহরের ৯০ শতাংশ ভবন ধ্বংস হয়ে গেছে।

বৃহস্পতিবার (১৭ মার্চ) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সম্প্রতি ইউক্রেনের এক সংসদ সদস্য লেসিয়া ভ্যাসিলেনকো টুইটারে লিখেছেন, মারিওপোল শহরটিকে আকাশ থেকে ধ্বংস করা হচ্ছে। একইসঙ্গে ইউক্রেনের উপর নো-ফ্লাই জোন আরোপ করার জন্য পশ্চিমা দেশগুলোর প্রতি ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির আহ্বান পুনর্ব্যক্ত করেন তিনি।

এদিন মারিওপোল শহরের একটি থিয়েটারে হামলা চালায় রুশ বাহিনী। এই হামলায় প্রাণে বেঁচে যাওয়া নাগরিকদের উদ্ধারে কাজ করছে মারিওপোল শহরের উদ্ধারকারী দলগুলো। এরই মধ্যে মারিওপোলের ৯০ শতাংশ ভবন রুশ হামলায় ধ্বংস হয়ে যাওয়ার খবরটি প্রকাশ্যে এলো।

নগর কর্তৃপক্ষ বলছে, মারিউপোলে এখন পর্যন্ত অন্তত ২ হাজার ৪০০ জন বেসামরিক মানুষ নিহত হয়েছেন। তবে এই সংখ্যাও কম বলে দাবি নগর কর্তৃপক্ষের।

এদিকে ইউক্রেনীয় গণমাধ্যম বলছে, হামলার পরও মারিওপোলে গোলাগুলি অব্যাহত রেখেছে রুশ বাহিনী। পুরো শহজুড়েই ভারী গোলাবর্ষণ করা হচ্ছে। এর মধ্যেই উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন স্থানীয় উদ্ধারকর্মীরা।

উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সামরিক অভিযান ঘোষণার কয়েক মিনিট পরেই ইউক্রেনে বোমা ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে রুশ সেনারা। এরপর থেকে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে। ইতোমধ্যে ইউক্রেন ছেড়েছেন ২৭ লাখের বেশি মানুষ। এ ছাড়া যুদ্ধে ইউক্রেনের ১৩শ’ সেনা নিহত এবং রাশিয়ার ১৩ হাজার ৮০০ সৈন্য নিহত হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন। তবে রাশিয়া বলছে, যুদ্ধে তাদের প্রায় ৫০০ সৈন্য নিহত এবং ইউক্রেনের আড়াই হাজারের বেশি সেনা নিহত হয়েছেন।

এ ছাড়া জাতিসংঘ জানিয়েছে, রুশ অভিযানে ইউক্রেনে ৬৩৬ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৪৬ শিশু রয়েছে। যুক্তরাষ্ট্র বলছে, ইউক্রেনে আনুমানিক ৫ থেকে ৬ হাজার রুশ সেনা নিহত হয়েছে।


একাত্তর/এআর

ইউক্রেন-পোল্যান্ড সীমান্তের কাছে ইয়াহোদিন স্টেশনে একটি দাঁড়িয়ে থাকা ট্রেনের ইঞ্জিনে রাশিয়ার ড্রোন হামলায় ইউরোপে বড় ধরনের কূটনৈতিক অস্থিরতা ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। এ ঘটনার কিছুক্ষণ আগেই...
রুশ হামলার আশঙ্কায় প্রস্তুতি হিসেবে বোমারোধী বাঙ্কার বাড়ানোর পরিকল্পনা করছে জার্মানি। একইসাথে আশ্রয়কেন্দ্রগুলোর নেটওয়ার্ক বাড়ানোর বিষয়েও ভাবছে দেশটি।
নব নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথ অনুষ্ঠানের আগে ইউক্রেনে হামলা জোরদার করেছে রাশিয়া। আগামী ২০ জানুয়ারি শপথ নিয়ে হোয়াইট হাউসের দায়িত্ব নেবেন ট্রাম্প।
ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় খারকিভ শহর সংলগ্ন একটি গ্রামে রাশিয়ার হামলায় তিনজন নিহত এবং আরও ৯ জন আহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার এ হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন আঞ্চলিক প্রসিকিউটর।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর