খারকিভে রুশ হামলায় তিনজন নিহত, আহত ৯

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৫৩ পিএম

ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় খারকিভ শহর সংলগ্ন একটি গ্রামে রাশিয়ার হামলায় তিনজন নিহত এবং আরও ৯ জন আহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার এ হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন আঞ্চলিক প্রসিকিউটর।

আঞ্চলিক প্রসিকিউটরের এক বিবৃতিতে জানানো হয়, হাসপাতালে চিকিৎসাধীন এক ব্যক্তির মৃত্যু হয়। বরোভা গ্রামে হামলায় আহত হওয়ার পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ঘটনাস্থলে জরুরি পরিষেবাগুলো কাজ করছে। মস্কোর হামলায় আহতদের মধ্যে তিনজন দমকল বাহিনীর সদস্য রয়েছেন বলেও জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

এদিকে, আঞ্চলিক প্রসিকিউটর জানিয়েছেন, খারকিভের কিভস্কি জেলায় রুশ হামলায় আরও পাঁচ জন আহত হন। সীমান্তবর্তী সুমি অঞ্চলের কর্মকর্তা জানিয়েছেন, ইয়ামপিল শহরে রাশিয়ার হামলায় একজন নিহত হয়েছেন।

খারকিভ ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর। এটি বারবার রুশ হামলার শিকার হয়। রাশিয়ার কুরস্কের একদম বিপরীতে সুমি অঞ্চলে খারকিভের অবস্থিতি। গত মাসে কুরস্ক অঞ্চলে আকস্মিক হামলা চালিয়ে বেশ কিছু রুশ এলাকা ইউক্রেনীয় বাহিনী দখল করে নিলে, সুমি অঞ্চলে হামলা জোরদার করে রাশিয়া।

 

একাত্তর/জো
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত যুদ্ধবিরতি ঘোষণার পর এই প্রথম কোনো ইউক্রেনীয় বিদ্যুৎ বা জ্বালানি অবকাঠামোকে নিশানা করেনি রাশিয়ার সেনাবাহিনী। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একতরফা জ্বালানি খাতে যুদ্ধবিরতির ঘোষণার পরও ইউক্রেনজুড়ে নিজেদের সামরিক অভিযান ও ধ্বংসাত্মক হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের একতরফা ‘জ্বালানি যুদ্ধবিরতি’ ঘোষণার কয়েক  ঘণ্টার মধ্যেই ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভের একটি তাপবিদ্যুৎ কেন্দ্রে প্রাণঘাতী হামলা চালিয়েছে রাশিয়া। ওয়ারশতে...
আগামী মাসের মার্কিন মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে বিশ্ব রাজনীতিতে ফের বড় ধরনের নাটকীয়তার জন্ম দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার নিজের সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশালে আচমকা...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর