রুশ হামলার ভয়ে বাঙ্কার বানাচ্ছে জার্মানি!

আপডেট : ০৮ জুন ২০২৫, ০৩:০৩ পিএম

রুশ হামলার আশঙ্কায় প্রস্তুতি হিসেবে বোমারোধী বাঙ্কার বাড়ানোর পরিকল্পনা করছে জার্মানি। একইসাথে আশ্রয়কেন্দ্রগুলোর নেটওয়ার্ক বাড়ানোর বিষয়েও ভাবছে দেশটি।

জার্মান সরকারের বেসামরিক নাগরিক সুরক্ষা কর্মকর্তা রায়েফ সতর্ক করে বলেছেন, আগামী চার বছরের মধ্যে রাশিয়ার কাছ থেকে হামলার জন্য জার্মানির প্রস্তুত থাকা প্রয়োজন।

জার্মান একটি পত্রিকাকে রায়েফ বলেন, জার্মানিতে দীর্ঘদিন ধরেই ব্যাপকভাবে একটি বিশ্বাস প্রচলিত আছে যে, যুদ্ধ এমন কোনও ঘটনা নয় যার জন্য প্রস্তুত থাকা দরকার।

তিনি আরও বলেন, সেই বিশ্বাস এখন পরিবর্তন হয়েছে। আমরা এখন ইউরোপে একটি বড় ধরনের আগ্রাসী যুদ্ধের ঝুঁকি নিয়ে উদ্বিগ্ন।

ঝুঁকির মুখে প্রস্তুতি হিসেবে জার্মানির বিভিন্ন সুড়ঙ্গ, মেট্রো স্টেশন, মাটির নিচের গ্যারেজ, গাড়ি পার্কিং এলাকা এবং সরকারি ভবনের কক্ষগুলোকে ১০ লাখ মানুষের জন্য সুরক্ষিত আশ্রয়স্থল হিসাবে গড়ে তোলা হবে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মানিতে প্রায় দুই হাজার বাঙ্কার ও সুরক্ষিত আশ্রয় রয়েছে। এর মধ্যে কার্যকর ৫৮০টি। এগুলোতে প্রায় চার লাখ ৮০ হাজার মানুষ আশ্রয় নিতে পারবে, যা জার্মানির জনসংখ্যার তুলনায় নগণ্য।

ইউক্রেইনে রুশ হামলা অন্যান্য দেশে আতঙ্ক সৃষ্টি করেছে। বাল্টিক দেশগুলো বেশি আতঙ্কে থাকলেও আশঙ্কায় আছে পোল্যান্ড ও জার্মানিও। রাশিয়া ইউরোপে নতুন যুদ্ধের পথে পা বাড়াতে পারে বলে দেশগুলো শঙ্কিত।

এআরএস
ইরান যুদ্ধকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন চললেও ন্যাটোর অস্তিত্ব ও কার্যকারিতা রক্ষায় ইউরোপ কাজ করে যাবে বলে জানিয়েছেন জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্জ। শনিবার সুইডেনের...
জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মার্জ অবশেষে মেনে নিয়েছেন, ডোনাল্ড ট্রাম্পের মতো একরোখা নেতার সাথে কাজ করতে হলে নিজের মতাদর্শ কিছুটা সিন্দুকে তুলে রাখাই বুদ্ধিমানের কাজ। রোববার এক সাক্ষাৎকারে মার্জ...
জার্মানি থেকে পাঁচ হাজার মার্কিন সেনা প্রত্যাহারে পেন্টাগনের সিদ্ধান্তকে কেন্দ্র করে ট্রান্স-আটলান্টিক মিত্রদের মধ্যে নতুন করে টানাপোড়েন শুরু হয়েছে। গত শুক্রবার ঘোষিত এই সিদ্ধান্তের প্রেক্ষিতে...
পারস্য উপসাগরে উত্তাল ঢেউ আর ইরানের অবরোধ নিয়ে যখন ওয়াশিংটন মিত্রদের হন্যে হয়ে খুঁজছে, তখন জার্মানি যেন কিছুটা ‘ঠাণ্ডা পানি’ ঢেলে দিল। জার্মান পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়াদেফুল জানিয়েছেন, হরমুজ...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর