শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসায় গ্রিসের প্রধানমন্ত্রী

আপডেট : ১৯ মার্চ ২০২২, ০৯:০৭ এএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফোনালাপ করেছেন গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিতসুতাকিস। শুক্রবার (১৮ মার্চ) অনুষ্ঠিত এ ফোনালাপে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে শুভেচ্ছা বিনিময় করেন দুই প্রধানমন্ত্রী।

এসময় গ্রিসের প্রধানমন্ত্রী বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করেন। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্রিসের প্রধানমন্ত্রী বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতবছর পালিত হেলেনিক রিপাবলিকের দ্বিশতবার্ষিকী উপলক্ষে গ্রিসের প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান।

ফোনালাপে দুই প্রধানমন্ত্রী উভয় দেশের অর্থনীতি ও সমাজের কাছে গ্রিসে বাংলাদেশের প্রবাসী শ্রমিকদের ভূমিকার কথা স্বীকার করেন। এসময় দুই নেতা বাণিজ্য সহযোগিতা বৃদ্ধির বিষয়েও মতবিনিময় করেন। তারা জাতিসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থায় একে অপরের প্রার্থিতাকে সমর্থন করতেও সম্মত হন।

পরে গিসের প্রধানমন্ত্রী পারস্পরিক সুবিধাজনক সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এথেন্স সফরের আমন্ত্রণ জানান। এসময় শেখ হাসিনাও মিতসুতাকিসকে শিগগিরই বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।


একাত্তর/এআর


অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজকে তাঁর ক্যানবেরার সরকারি বাসভবন 'দ্য লজ' থেকে মঙ্গলবার রাতে জরুরি ভিত্তিতে সরিয়ে নেয়া হয়েছে। একটি সম্ভাব্য নিরাপত্তা হুমকির খবরের পর দেশটির ফেডারেল...
অবশেষে প্রেম পেলো পূর্ণতা! শনিবার এক জমকালো কিন্তু একান্ত ব্যক্তিগত অনুষ্ঠানে প্রেমিকা জোডি হেডেনের সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজ।
জাপানের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন সানায়ে তাকাইচি।
প্রধানমন্ত্রীর কুর্সিতে বসেই নেপালের প্রথম নারী প্রধান বিচারপতি সুশীলা কার্কি যে কোন ধরনের সহিংসতার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।
পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) থেকে পদোন্নতি পেয়ে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (গ্রেড-২) হলেন পুলিশের পাঁচ কর্মকর্তা।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং এ দেশের মানুষের স্বকীয়তার...
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে সম্প্রতি সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হওয়ায় হাসপাতালটি পরিদর্শন করেছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও বিশিষ্ট ইউরোলজিস্ট অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম।
চাঁদপুর-৩ আসনে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান বিতরণে অনিয়মের অভিযোগ নিয়ে একাত্তর টেলিভিশনে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন আসনটির সংসদ সদস্য রাশেদা বেগম হীরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর