রাশিয়ার আত্মসমর্পণের প্রস্তাব প্রত্যাখ্যান মারিওপোলের

আপডেট : ২১ মার্চ ২০২২, ০২:১৫ পিএম

রাশিয়ার করা আত্মসমর্পণের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইউক্রেনের মারিওপোল শহর কর্তৃপক্ষ। 

সোমবার (২১ মার্চ) মস্কো সময় ভোর পাঁচটা নাগাদ মারিওপোল কর্তৃপক্ষকে আত্মসমর্পণ করতে আহবান জানিয়েছিল রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। 

রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদসংস্থা রিয়া নভোস্তি জানিয়েছে, রাশিয়ার প্রস্তাবের লিখিত জবাব পেলে রাত দশটা পর্যন্ত মানবিক করিডর খুলে দিয়ে শহরবাসীকে বের হয়ে যাওয়ার সুযোগ দেবে তারা। 

রাশিয়ার ন্যাশনাল সেন্টার ফর ডিফেন্স ম্যানেজমেন্টের প্রধান কর্নেল-জেনারেল মিখাইল মিজিনতসেভের বরাতে রিয়া নভোস্তি জানায়, আত্মসমর্পণের শর্ত মেনে না নিলে 'সামরিক ট্রাইব্যুনালের' মুখোমুখি হতে হবে মারিওপোলের স্থানীয় কর্তৃপক্ষকে। 

তবে আত্মসমর্পণের কোনো প্রশ্নই আসে না বলে সোমবার ভোরে সাফ জানিয়ে দিয়েছেন ইউক্রেনের ডেপুটি প্রধানমন্ত্রী ইরিনা ভারেশ্চুক। 

এ সিদ্ধান্তের ব্যাপারে ইতোমধ্যে রাশিয়ান পক্ষকে জানিয়ে দেয়া হয়েছে বলে ইউক্রেনিয় সংবাদমাধ্যমকে জানান তিনি। 

আরও পড়ুন: হাইপারসনিক ‘কিনঝাল’ মিসাইল কেন এতো ঝাঁঝালো

উল্লেখ্য, প্রায় পাঁচ লাখ বাসিন্দার মারিওপোল শহরটি দখল করা রাশিয়ার সামরিক বাহিনীর অন্যতম প্রধান লক্ষ্য। 

এছাড়া গুরুত্বপূর্ণ এই শহরটি আজভ সাগরে ইউক্রেনের কৌশলগত বন্দর এবং ডনবাস অঞ্চলে রুশ-সমর্থিত বিচ্ছিন্নতাবাদীদের নিয়ন্ত্রিত অঞ্চলগুলোর কাছেই অবস্থিত।


একাত্তর/এসজে 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত যুদ্ধবিরতি ঘোষণার পর এই প্রথম কোনো ইউক্রেনীয় বিদ্যুৎ বা জ্বালানি অবকাঠামোকে নিশানা করেনি রাশিয়ার সেনাবাহিনী। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একতরফা জ্বালানি খাতে যুদ্ধবিরতির ঘোষণার পরও ইউক্রেনজুড়ে নিজেদের সামরিক অভিযান ও ধ্বংসাত্মক হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
ইরানের সাথে চলমান রক্তক্ষয়ী যুদ্ধের মাঝে চীন ও রাশিয়া তেহরানকে কোনো সামরিক বা কূটনৈতিক সাহায্য করছে না বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের একতরফা ‘জ্বালানি যুদ্ধবিরতি’ ঘোষণার কয়েক  ঘণ্টার মধ্যেই ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভের একটি তাপবিদ্যুৎ কেন্দ্রে প্রাণঘাতী হামলা চালিয়েছে রাশিয়া। ওয়ারশতে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর