গদি রক্ষায় সময় পেলেন ইমরান খান

আপডেট : ২৫ মার্চ ২০২২, ০৩:৪৮ পিএম

গদি রক্ষায় কিছুদিন সময় পেলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান। তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব নিয়ে আলোচনা শুরুর আগেই অধিবেশন ২৮ মার্চ পর্যন্ত মুলতবি করা হয়েছে।

শুক্রবার (২৫ মার্চ) এসব তথ্য জানায় দেশটির সংবাদমাধ্যম ডন ও জিও টিভি।

সংসদের স্পিকার আসাদ কায়সারের সভাপতিত্বে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অধিবেশন শুরু হওয়ার পরপরই অধিবেশন শেষ হয়।

এ সময় স্পিকারের পরামর্শে পাকিস্তানের মৃত সংসদ সদস্য খেয়াল জামান এবং পেশওয়ার ও সিবিতে সন্ত্রাসী হামলায় নিহতদের জন্য দোয়া করা হয়।

এরপরপরই স্পিকার কায়সার সোমবার (২৮ মার্চ) বিকেল ৪টা পর্যন্ত শুনানি মুলতবি ঘোষণা করেন।

তিনি বলেন, যখন কোনো সংসদ সদস্যের মৃত্যু হয় তখন তার সম্মানে পরবর্তী কার্যদিবস পর্যন্ত অধিবেশন মুলতবি করা হয়, এটি এ হাউসের ঐতিহ্য।

তিনি জানান, এ ঐতিহ্য এর আগে ২৪ বার অনুসরণ করা হয়েছে।

৮ মার্চ দেশটির বিরোধী দলগুলোর আইনপ্রণেতারা ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব জমা দিয়েছিলেন। শুক্রবার শুরু হওয়া অধিবেশনে এ বিষয়ে আলোচনার কথা ছিল। কিন্তু শুনানি মুলতবি হওয়ায় অতিরিক্ত সময় পেলেন ইমরান খান।

পরিস্থিতি বিবেচনায় মনে করা হচ্ছে ২০১৮ সালে ক্ষমতাসীন হবার পর থেকে এটিই প্রধানমন্ত্রী ইমরান খানের জন্য সবচেয়ে কঠিন রাজনৈতিক পরীক্ষা হয়ে উঠতে পারে।

প্রধানমন্ত্রী ইমরান খানের তেহরিক-ই-ইনসাফ পার্টি থেকে একদল এমপি বেরিয়ে যাবার পর তিনি পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছেন।

তবে, ইমরান খান তার দলত্যাগী এমপিদের পার্টিতে ফিরে আসার আহ্বান জানিয়ে বলেছেন, ফিরে এলে তাদের ক্ষমা করে দেয়া হবে - যেভাবে একজন পিতা তার সন্তানদের ক্ষমা করেন।

বিরোধীদল অভিযোগ করছে ইমরান অর্থনীতি ও পররাষ্ট্রনীতির ব্যবস্থাপনায় ব্যর্থ হয়েছেন। তবে, তিনি এ অভিযোগ অস্বীকার করেছেন।

পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখতে হলে ইমরান খানকে অন্তত ১৭২ জন এমপির সমর্থন পেতে হবে। এর মধ্যে তেহরিক-ই-ইনসাফ দলের আসন সংখ্যা ১৫৫, তার সাথে আরো আছে তার কোয়ালিশন অংশীদারদের সমর্থন।

অন্যদিকে নওয়াজ শরিফের মুসলিম লিগসহ পাকিস্তানের বিরোধীদলগুলোর মোট আসন সংখ্যা হচ্ছে ১৬৩।

পাকিস্তানের সংবিধান অনুযায়ী, পার্লামেন্টের নিম্নকক্ষের স্পিকারকে অনাস্থা প্রস্তাব পাবার ১৪ দিনের মধ্যে অধিবেশন আহ্বান করতে হয়। এই ১৪ দিনের সময়সীমা শেষ হচ্ছে সোমবার।

আরও পড়ুন: জাতিসংঘে ইউক্রেনের পক্ষে বাংলাদেশের ভোটদান

পাকিস্তানের বিরোধীদলীয় রাজনীতিবিদ এবং বিশ্লেষকদের উদ্ধৃত করে বার্তা সংস্থা রয়টার্স জানাচ্ছে, ইমরান খানের সাথে পাকিস্তানের শক্তিধর সামরিক বাহিনীর সুসম্পর্কে চিড় ধরেছে - যাদের সমর্থন দেশটির যে কোন রাজনৈতিক দলেরই ক্ষমতা যাবার জন্য দরকার।

ইমরান খান এবং সামরিক বাহিনী উভয়েই এ অভিযোগ অস্বীকার করেছে।

চার বছর আগে ইমরান খানের দল ক্ষমতাসীন হয়। ইমরান একজন সাবেক ক্রিকেটার এবং ১৯৯২ সালের বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক হিসেবে ব্যাপক জনপ্রিয় ছিলেন।

পারমাণবিক শক্তিধর দেশ পাকিস্তানের ইতিহাসে এ পর্যন্ত কোন প্রধানমন্ত্রীই তার মেয়াদ পুরো করতে পারেননি।


একাত্তর/আরএ

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি সরকারি হাসপাতালে ভয়াবহ আগুনে কমপক্ষে ১৪ জন নবজাতকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার স্থানীয় সময় সকাল ৭টার দিকে 'পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস'...
চলমান মধ্যপ্রাচ্য সংকট ও তেহরান-ওয়াশিংটন সংঘাত মেটাতে পাকিস্তান ও ইরানের উচ্চপর্যায়ের মধ্যে এক অত্যন্ত ইতিবাচক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি জানিয়েছেন, ওয়াশিংটন ও...
আমেরিকা ও ইরানের মধ্যে চলা তীব্র উত্তেজনা এবং নতুন মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞার হুমকির পটভূমিতে আঞ্চলিক শান্তি ফেরাতে জরুরি সফরে তেহরান পৌঁছেছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম...
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানকে শীর্ষ আদালতের নির্দেশ অনুযায়ী বেসরকারি হাসপাতালে না নিয়ে, সরকারি হাসপাতালে চিকিৎসাসেবা দেওয়ার অভিযোগে শাহবাজ শরিফ সরকারের বিরুদ্ধে...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর