পশ্চিমবঙ্গে বামদের ধর্মঘট, রেল-সড়ক অবরোধ

আপডেট : ২৯ মার্চ ২০২২, ১০:০৫ এএম

ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতাসহ বেশ কিছু এলাকায় ধর্মঘট ডেকেছে বিভিন্ন বামপন্থি শ্রমিক সংগঠন। 

মঙ্গলবার (২৯ মার্চ) দুদিনের ধর্মঘটের দ্বিতীয় দিনেও কলকাতা ও এর আশেপাশের এলাকায় মিশ্র প্রভাব লক্ষ্য করা গেছে। ধর্মঘট সফল করতে মরিয়া ছিল বামপন্থি সংগঠনগুলো। অপরদিকে জনজীবন স্বাভাবিক রাখতে প্রশাসনের তৎপরতা ছিল চোখে পড়ার মতো।

কলকাতা ও এর আশেপাশের শহরতলীতে সকাল থেকে দফায় দফায় রেল ও সড়ক অবরোধে স্বাভাবিক জনজীবন ব্যাহত হয়েছে। সকাল থেকে ধর্মঘট সমর্থকরা যাদবপুর-হুগলি-শ্রীরামপুর-বেলঘরিয়া-শ্যামনগর-কুলগাছিয়া-ডোমজুড়-দক্ষিণ বারাসাত-জয়নগরে দফায় দফায় রেল অবরোধ করে।

দমদম মেট্রো স্টেশনের বাইরে ধর্মঘটের সমর্থনে পিকেটিং করা হয়। যদিও ট্রেন এবং মেট্রো স্বাভাবিকভাবেই চলাচল করছে বলে রেলের পক্ষ থেকে জানানো হয়েছে। শহরের বিভিন্ন স্থানে ধর্মঘটের সমর্থনে মিছিল বেরিয়েছে।

কলকাতায় গোলপার্ক এলাকায় গার্ডরেল ভেঙে ফেলেন ধর্মঘট সমর্থনকারীরা। অপরদিকে, পুলিশের সঙ্গে ধর্মঘটকারীদের সংঘর্ষ বাঁধতে দেখা গেছে লেকটাউন কালিন্দি এলাকায়। ধর্মঘটে বিশৃঙ্খলার অভিযোগে বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ।

এদিকে যশোর রোডে জোর করে গাড়ি আটকানোর চেষ্টা করেন ধর্মঘটকারীরা। যাদবপুর এলাকায় তাদের সঙ্গে বচসা বাধে পুলিশের। যাদবপুর এইট-বি বাস স্ট্যান্ড থেকে সুলেখা মোড় পর্যন্ত মিছিল হয়েছে। বাগুইআটি ৪৪ নম্বর বাস স্ট্যান্ডের সামনে ধর্মঘটকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়তে দেখা গেছে। রাস্তায় শুয়ে পড়ে ভিআইপি রোড অবরোধ করেন বিক্ষোভকারীরা। সব জায়গায় অবশ্য প্রশাসনের হস্তক্ষেপে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।

ধর্মঘটে রাজ্য সরকারি কর্মীদের অফিসে আসা বাধ্যতামূলক করে কড়া বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল নবান্নের পক্ষ থেকে। নবান্ন, মহাকরণসহ রাজ্য সরকারি বিভিন্ন দফতরে কর্মীদের উপস্থিতি ছিল আর সব দিনের মতোই। তবে ব্যাংক, ডাক, টেলিকমসহ বিভিন্ন ক্ষেত্রের বিভিন্ন কর্মী সংগঠন ধর্মঘটে সামিল হওয়ায় কাজ কর্মে কিছুটা প্রভাব পড়েছে।


একাত্তর/এআর


রাজধানী কলকাতাসহ পশ্চিমবঙ্গের জেলাগুলোর মফস্বল শহর থেকে গ্রামের দুর্গা পুজাগুলো কার্যত থিম মন্ডপের আড়ম্বর দেখা যায়। রাজ্যটির সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের সকলে পুজার রীতি মেনে অঞ্জলিতে অংশ না নিলেও...
ভারতের পশ্চিমবঙ্গের রাজনৈতিক প্রেক্ষাপটে আবারও প্রকাশ্যে এলো চরম উত্তেজনার দৃশ্য। হুগলিতে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের বিধায়ক ও মুখপাত্র কুণাল ঘোষের গাড়িতে ডিম ও পাথর ছুড়ে ভয়াবহ হামলা চালিয়েছে একদল...
ভারতের পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনের ঠিক মুখেই নাটকীয় রাজনৈতিক মোড়! সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস প্রার্থীকে সমর্থনের ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই গ্রেপ্তার...
আইপিএস কর্মকর্তা বুশরা বানোর একটি অনুপ্রেরণামূলক ভিডিও এবং তাঁর ধর্মীয় সম্ভাষণকে কেন্দ্র করে ভারতের পশ্চিমবঙ্গ রাজনীতি ও আমলাতন্ত্রে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। সিভিল সার্ভিস পরীক্ষার্থীদের উৎসাহিত...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর