কঙ্গোতে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে আট শান্তিরক্ষী নিহত

আপডেট : ৩০ মার্চ ২০২২, ১১:৫৫ এএম

আফ্রিকার দেশ কঙ্গো প্রজাতন্ত্রের পূর্বাঞ্চলে বিদ্রোহীদের সঙ্গে লড়াইয়ের সময় একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে জাতিসংঘের আট শান্তিরক্ষী নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৯ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছে জাতিসংঘের শান্তিরক্ষা মিশন।

জাতিসংঘ শান্তিরক্ষা মিশন এক বিবৃতিতে জানায়, বিধ্বস্ত হেলিকপ্টারের ক্রু সদস্যদের মধ্যে ছয়জন পাকিস্তানের, একজন রাশিয়ার ও একজন সার্বিয়ার সামরিক বাহিনীর সদস্য ছিলেন। তারা কেউ জীবিত নেই।

জানা গেছে, কিভু প্রদেশে বিধ্বস্ত হেলিকপ্টারটি পুনরুদ্ধার অভিযানে ছিল। দমকল কর্মীরা মৃতদেহ উদ্ধার করে উত্তর কিভুর রাজধানী গোমায় নিয়ে আসে।

পাকিস্তানি সামরিক বাহিনীর মিডিয়া উইং জানিয়েছে, কঙ্গোতে একটি পুনরুদ্ধার অভিযান চালানোর সময়, একটি পুমা হেলিকপ্টার বিধ্বস্ত হয়। বিধ্বস্তের সঠিক কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। নিহতদের মধ্যে ছয়জন পাকিস্তানি সেনাও রয়েছে।

আরও পড়ুন: রূপগঞ্জে কেমিক্যাল কারখানায় আগুন, দগ্ধ আট

মঙ্গলবার এক শোক বার্তায় জাতিসংঘে পাকিস্তানের রাষ্ট্রদূত মুনির আকরাম নিহত ছয় পাকিস্তানির পরিচয় নিশ্চিত করেছেন।

কঙ্গোর সশস্ত্র বাহিনী (এফএআরডিসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি করেছে, গুলিতে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে। 


একাত্তর/আরবিএস  

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মধ্যপ্রাচ্যে তাঁর সরকারের সামরিক পদক্ষেপের পক্ষে জোরালো সাফাই গেয়েছেন। আগামী ২৭ অক্টোবরের সাধারণ নির্বাচনে নিজের...
আসন্ন চরম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনকে সামনে রেখে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনকে নিজের ভোট প্রচারের মোক্ষম হাতিয়ার বানাতে চেয়েছিলেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। কিন্তু...
জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনের ফাঁকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্প্রতিক ইরানবিরোধী আগ্রাসী বক্তব্যের কড়া জবাব দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। নিউইয়র্কে...
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে দেয়া ভাষণে কঠোর প্রত্যয় ও সার্বভৌমত্বের বার্তা দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আগের দিনের বক্তব্যের কড়া...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর