ইউক্রেনের আহবানে না বলে দিলো নেপাল

আপডেট : ৩০ মার্চ ২০২২, ০৩:২৫ পিএম

সামরিক অভিযানের জেরে রাশিয়ান পর্বতারোহীদের নেপালে নিষিদ্ধ করার আহবান জানিয়েছিল ইউক্রেন। কিন্তু তা সত্ত্বেও এবারের বসন্ত মৌসুমে ৯ জন রাশিয়ানকে হিমালয়ে আরোহণের অনুমতি দিয়েছে দেশটি।

দিল্লির ইউক্রেনীয় দূতাবাস থেকে বলা হয়েছে, তারা গত ২১ মার্চ ভারতের রাজধানীতে নেপালি দূতাবাসের কাছে এ বিষয়ে একটি কূটনৈতিক নোট পাঠিয়েছে। 

যদিও নেপালি দূতাবাসের পক্ষ থেকে সেটি অস্বীকার করা হয়েছে। সেখানের কর্মকর্তারা জানিয়েছেন, তারা এই বিষয়ে কোনো নোট পাননি। 

ইউক্রেন ইস্যুতে অনেক আন্তর্জাতিক ক্রীড়া ফেডারেশন রাশিয়ান ক্রীড়াবিদদের নিষিদ্ধ করেছে। তবে নেপাল বলছে, এখন পর্যন্ত তাদের নীতিতে কোনো পরিবর্তন আনা হয়নি।

নেপালের পর্যটন বিভাগের মহাপরিচালক তারানাথ অধিকারী বলেন, ‘আমরা আপাতত আমাদের পলিসিতে কোনো ধরনের পরিবর্তন আনছি না। সরকারি নিয়মমাফিক পর্বতারোহণে যারাই আবেদন করবে তাদের সুযোগ দেওয়া হবে।

তারানাথ বলেন, আমরা বিশ্বাস করি পাহাড় হচ্ছে বৈশ্বিক সম্পদ। নিয়মমাফিক পর্বতারোহণের অধিকার সবারই রয়েছে বলে আমরা বিশ্বাস করি।

আরও পড়ুন: ইসরাইলে আবারও বন্দুকধারীর হামলা, নিহত পাঁচ

এর আগে ইউক্রেনে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিসহ দেশটির পর্বতারোহীরা নেপালকে হিমালয় শৃঙ্গে রাশিয়ানদের নিষিদ্ধ করার আহ্বান জানায়। তাতে সাড়া দেয়নি নেপাল। 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত যুদ্ধবিরতি ঘোষণার পর এই প্রথম কোনো ইউক্রেনীয় বিদ্যুৎ বা জ্বালানি অবকাঠামোকে নিশানা করেনি রাশিয়ার সেনাবাহিনী। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একতরফা জ্বালানি খাতে যুদ্ধবিরতির ঘোষণার পরও ইউক্রেনজুড়ে নিজেদের সামরিক অভিযান ও ধ্বংসাত্মক হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের একতরফা ‘জ্বালানি যুদ্ধবিরতি’ ঘোষণার কয়েক  ঘণ্টার মধ্যেই ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভের একটি তাপবিদ্যুৎ কেন্দ্রে প্রাণঘাতী হামলা চালিয়েছে রাশিয়া। ওয়ারশতে...
আগামী মাসের মার্কিন মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে বিশ্ব রাজনীতিতে ফের বড় ধরনের নাটকীয়তার জন্ম দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার নিজের সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশালে আচমকা...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর