প্রথমবারের মতো সম্পূর্ণ মানব জিনোম সিকোয়েন্স প্রকাশ

আপডেট : ০১ এপ্রিল ২০২২, ০৩:৪১ পিএম

প্রথমবারের মতো মানব জিনোমের সম্পূর্ণ সিকোয়েন্স প্রকাশ করেছেন বিজ্ঞানীরা। 

বৃহস্পতিবার (৩১ মার্চ) এক বিবৃতিতে এ তথ্য জানায় যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হিউম্যান জিনোম রিসার্চ ইন্সটিটিউট। 

এর আগে ২০০৩ সালে মানব জিনোমের একটি সিকোয়েন্স প্রকাশ করা হয়, যার আট শতাংশ অসম্পূর্ণ ছিল। অনেকগুলো ডিএনএ খণ্ডের পুনরাবৃত্তির ফলে সেগুলো বাকি সিকয়েন্সের সাথে সমন্বয় করা যাচ্ছিলো না। এখন পর্যন্ত এটিই ছিল মানব জিনোমের সবচেয়ে সুগঠিত সিকোয়েন্স। 

তবে এবার শতভাগ সিকোয়েন্স প্রকাশ করা সম্ভব হলো। গত বছর পিয়ার রিভিউয়ের জন্য এই গবেষণাপত্রটি উন্মুক্ত করা হয়। 

ন্যাশনাল হিউম্যান জিনোম রিসার্চ ইন্সটিটিউটের পরিচালক এরিক গ্রিন জানান, মানব জিনোমের সম্পূর্ণ সিকোয়েন্স উৎপাদন করা একটি অবিশ্বাস্য বৈজ্ঞানিক অর্জন। এটি প্রথমবারের মতো মানুষের ডিএনএ ব্লুপ্রিন্টের সামগ্রিক চিত্র দেবে। 

মানুষের ক্রোমোজোম ও জিন তৈরি হয় ডিএনএ'র 'বেইজ পেয়ার' দিয়ে। মানুষের শরীরে এরকম তিন বিলিয়নেরও বেশি বেইজ পেয়ার রয়েছে। এর মধ্যে ১৯ হাজার ৯৬৯ টি জিন প্রোটিন এনকোড করে। 

বিজ্ঞানীরা এর মধ্যে প্রায় দুই হাজার নতুন জিন শনাক্ত করেছেন। এগুলোর মধ্যে একশ' ১৫ টি এখনো সক্রিয় থাকতে পারে। 

বিজ্ঞানীরা প্রায় ২০ লাখ নতুন জেনেটিক ভ্যারিয়েন্ট শনাক্ত করেছেন, যার মধ্যে ছয়শ' ২২ টি চিকিৎসার সাথে সম্পর্কিত। 

এই আবিস্কারের ফলে কারও জিনোম সিকোয়েন্সিং করা হলে তার ডিএনএ'র সব ভ্যারিয়েন্ট শনাক্ত করে রোগ নির্ণয় ও চিকিৎসা করা আরও সহজ হবে। 

কনসোর্টিয়ামের বিজ্ঞানী অ্যাডাম ফিলিপি বলেন, 'শতভাগ জিনোম সিকোয়েন্সিং সম্পূর্ণ করা ছিল নতুন এক জোড়া চশমা চোখে লাগানোর মতো। এখন যেহেতু আমরা সবকিছু স্পষ্ট দেখতে পাব, এর মানে নির্ণয়ে আমরা আরও একধাপ এগিয়ে গেলাম।' 


একাত্তর/এসজে

আদালতে আত্মসমর্পণ করার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল পাল্টে দেয়ার চেষ্টার অভিযোগে দেশটির জর্জিয়া অঙ্গরাজ্যে দায়ের...
ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার একটি সুপারসনিক বোমারু বিমান ধ্বংস হয়ে গেছে। সেন্ট পিটার্সবার্গের দক্ষিণে এ হামলার ঘটনা ঘটেছে। তবে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।  মঙ্গলবার এক...
পশ্চিম আফ্রিকার কেপ ভার্দে সাগর উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবিতে অন্তত ৬৩ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। এরইমধ্যে সাতজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন ৫৬ জন। রয়টার্সের খবর।তাদের বহনকারী...
মালয়েশিয়ায় একটি হাইওয়ের ওপর একটি ব্যক্তিগত উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার পর ১০ জন নিহত হয়েছে। বৃহস্পতিবার উড়োজাহাজটি রাজধানী কুয়ালালামপুরের পশ্চিমে ল্যাংকাউই থেকে সেলাঙ্গোর যাচ্ছিল।মালয়েশিয়ার...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর