ইরানে শিয়া মসজিদে ছুরিকাঘাতে ইমাম নিহত, আহত দুই

আপডেট : ০৫ এপ্রিল ২০২২, ১০:২৬ পিএম

ইরানের মাশাদ শহরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে শিয়া সম্প্রদায়ের এক ইমাম নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন। এ ঘটনায় এক হামলাকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

মঙ্গলবার (৫ এপ্রিল) মাশাদ শহরে দেশটির সবচেয়ে বড় শিয়া মুসলিম মসজিদ কমপ্লেক্সে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।

সংবাদসংস্থা তাসনিম জানায়, ইমাম রেজার মাজার প্রাঙ্গনে তিন ব্যক্তিকে ছুরিকাঘাতে আহত করে এক হামলাকারী। হাসপাতালে নেয়া হলে তাদের মধ্যে একজনের মৃত্যু হয়। 

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত বিভিন্ন ভিডিওতে দেখা যায়, মাজার প্রাঙ্গনে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন দুই ব্যক্তি। আর হামলাকারীকে গ্রেপ্তার করার ফুটেজ প্রকাশ করেছে ইরানের রাষ্ট্রীয় সংবাদসংস্থা ইরনা। 

এ ঘটনায় নিহত ব্যক্তির নাম মোহাম্মদ আসলানি। তবে আহতদের পরিচয় ও সর্বশেষ অবস্থা সম্পর্কে কিছু জানা যায়নি। 

আরও পড়ুন: দুবাই পালিয়ে গেলেন ইমরান পত্নীর ঘনিষ্ঠ বান্ধবী

মাজারের ব্যবস্থাপনার দায়িত্বে থাকা প্রতিষ্ঠান আস্তান কুদস রাজাভির বরাত দিয়ে দেশটির টেলিভিশনে বলা হয়েছে, গ্রেপ্তার হওয়া হামলাকারীর পরিচয় এখনো তদন্ত করা হচ্ছে। 

এর আগে রোববার (৩ এপ্রিল) ইরানের গনবাদ-ই-কাভুস শহরে একটি মসজিদে হামলায় সুন্নি সম্প্রদায়ের দুই ইমাম নিহত হন। 


একাত্তর/এসজে

পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
যুক্তরাষ্ট্রের কঠোর অর্থনৈতিক ও সামরিক অবরোধ স্বত্বেও অপরিশোধিত তেল বিক্রি থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করেছে ইরান। গত ২ সেপ্টেম্বর পর্যন্ত শেষ হওয়া মাত্র ১১ দিনের ব্যবধানে দেশটির সরকারি...
মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনার আবহেই কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতে মার্কিন ও বিদেশি বাহিনীর সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরানের সামরিক বাহিনী। একই সঙ্গে কুয়ে ভূখণ্ডে...
দক্ষিণ লেবাননের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলি আল-তাহের পাহাড়ি রিজ এলাকায় বড় ধরণের সামরিক অভিযান চালালে যুক্তরাষ্ট্রকে জোরালো পাল্টাহামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। তিন জন ঊর্ধ্বতন...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর