রাষ্ট্রীয় নীতিতে নাক গলাবে না পাকিস্তানের সুপ্রিমকোর্ট

আপডেট : ০৬ এপ্রিল ২০২২, ০২:০৫ পিএম

রাষ্ট্রীয় ও পররাষ্ট্রনীতির মতো নীতিগত বিষয়ে সুপ্রিমকোর্ট হস্তক্ষেপ করবেন না বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধান বিচারপতি উমর আতা বান্দিয়াল।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব জাতীয় পরিষদের ডেপুটি স্পিকার কাসিম সুরির খারিজ করে দেয়ার বৈধতার বিষয়টি নিয়েই সিদ্ধান্ত দেবে সর্বোচ্চ আদালত।

মঙ্গলবার (৫ এপ্রিল) ডেপুটি স্পিকারের অনাস্থা প্রস্তাব খারিজ এবং জাতীয় পরিষদ ভেঙে দেওয়ার পর উদ্ভুত পরিস্থিতিতে সুপ্রিমকোর্টের সুয়োমটোর ওপর শুনানিতে নওয়াজপন্থী আইনজীবী মাখদুম আলী খান যুক্তিতর্ক উপস্থাপন করেন। ওই সময় এই মন্তব্য করেন প্রধান বিচারপতি।

গত ৩ মার্চ সংবিধানের ৫ নম্বর অনুচ্ছেদের সাথে সাংঘর্ষিক দাবি করে ইমরানের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব খারিজ করে দেন জাতীয় পরিষদের ডেপুটি স্পিকার কাসিম সুরি। বিরোধী দলেরা এই সিদ্ধান্তকে অসাংবিধানিক মন্তব্য করে সুপ্রিমকোর্টের যায়।

সেই মামলা শুনানি চলছে দেশটির সুপ্রিমকোর্টে। এর আগে মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো এ বিষয়ে শুনানি হলেও রায় ঘোষণা হয়নি।

শুনানি বুধবার স্থানীয় সময় বেলা ১১টা পর্যন্ত মুলতবি করেছেন সর্বোচ্চ আদালত। দেশটির প্রধান বিচারপতি উমর আতা বান্দিয়ালের নেতৃত্বে পাঁচ সদস্যের বেঞ্চে সোমবার থেকে শুনানি চলছে।

শুনানির দ্বিতীয় দিন মঙ্গলবার প্রধান বিচারপতি বলেন, সব পক্ষের বক্তব্য শোনার পর রায় দেবে আদালত। তিনি আরও বলেন, সাংবিধানিক আদেশ জাতীয় পরিষদের নিয়মের ওপরে।

আরও পড়ুন: তাইওয়ানে প্রতিরক্ষা সরঞ্জাম বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

এ সময়, জাতীয় পরিষদ স্পিকারের কাউন্সেল নাঈম বোখারিকে ৩১ মার্চ অনুষ্ঠিত অধিবেশনের কার্যবিবরণী উপস্থানের নির্দেশ দেন প্রধান বিচারপতি।

উল্লেখ্য, স্পিকারের ওই সিদ্ধান্তের ঘণ্টাখানেকের মধ্যে প্রধানমন্ত্রী ইমরান খানের পরামর্শে জাতীয় পরিষদ ভেঙে দিয়ে ৯০ দিনের মধ্যে নির্বাচনের কথা জানান দেশটির প্রেসিডেন্ট আরিফ আলভি।


একাত্তর/আরবিএস 

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি সরকারি হাসপাতালে ভয়াবহ আগুনে কমপক্ষে ১৪ জন নবজাতকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার স্থানীয় সময় সকাল ৭টার দিকে 'পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস'...
চলমান মধ্যপ্রাচ্য সংকট ও তেহরান-ওয়াশিংটন সংঘাত মেটাতে পাকিস্তান ও ইরানের উচ্চপর্যায়ের মধ্যে এক অত্যন্ত ইতিবাচক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি জানিয়েছেন, ওয়াশিংটন ও...
আমেরিকা ও ইরানের মধ্যে চলা তীব্র উত্তেজনা এবং নতুন মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞার হুমকির পটভূমিতে আঞ্চলিক শান্তি ফেরাতে জরুরি সফরে তেহরান পৌঁছেছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম...
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানকে শীর্ষ আদালতের নির্দেশ অনুযায়ী বেসরকারি হাসপাতালে না নিয়ে, সরকারি হাসপাতালে চিকিৎসাসেবা দেওয়ার অভিযোগে শাহবাজ শরিফ সরকারের বিরুদ্ধে...
ঢাকার সাভার উপজেলার আশুলিয়ার জামগড়া এলাকায় একটি চারতলা ভবনের তালাবদ্ধ কক্ষ থেকে এক দম্পতি ও তাঁদের আনুমানিক পাঁচ মাস বয়সী মৃত ভ্রূণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাত আড়াইটার দিকে মধ্য...
রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত তিন দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী ‘কসমেটিকা ঢাকা ২০২৬’-এর দ্বিতীয় দিনে রিমার্ক-হারল্যানের প্যাভিলিয়ন ঘুরে দেখেছেন জনপ্রিয়...
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনে সরকারের ‘সবার আগে বাংলাদেশ’ পররাষ্ট্রনীতির আওতায় দেশের জাতীয় স্বার্থ, অর্থনৈতিক সম্ভাবনা ও উন্নয়নের...
ঢাকায় অধ্যয়নরত কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিক্ষার্থীদের সংগঠন ‘কুমারখালী স্টুডেন্টস অ্যাসোসিয়েশন, ঢাকা’ (কেকেএসএ)-র নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নতুন এই কমিটিতে ইডেন মহিলা কলেজের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর