চীনে পরীক্ষামূলকভাবে ডিজিটাল মুদ্রা চালু

আপডেট : ১০ এপ্রিল ২০২২, ০১:১২ পিএম

চীনের কেন্দ্রীয় ব্যাংক ‘দ্য পিপল ব্যাংক অব চায়না’ (পিবিওসি) অচিরেই ডিজিটাল মুদ্রার ব্যবহার বাড়াতে বেশ কয়েকটি শহরে ডিজিটাল মুদ্রা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে। 

ইতোমধ্যে তিয়ানজিন, চংচিং, গুয়াংজো, ফুজো, শামানসহ আরো ছয়টি শহরে প্রাথমিকভাবে ডিজিটাল মুদ্রা নিয়ে কাজও শুরু হয়েছে।

গুগল প্লে ও অ্যাপ স্টোর থেকে ডিজিটাল ইউয়ান ওয়ালেট অ্যাপ নামিয়ে মুদ্রা ব্যবহার করা যাচ্ছে। নির্দিষ্ট শহরগুলোর কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠান ও ই-কমার্স সাইট জেডিডটকম ডিজিটাল মুদ্রা গ্রহণও করছে।

উল্লেখ্য, মুদ্রার ডিজিটাল সংস্করণ চালুর জন্য ২০১৪ সাল থেকেই চীনের কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন উদ্যোগ নিচ্ছে। তবে মোটেও বিটকয়েনের মতো কোনো ক্রিপ্টোকারেন্সি নয় এই মুদ্রা। এই ডিজিটাল মুদ্রার একমাত্র নিয়ন্ত্রক হবে চীনের কেন্দ্রীয় ব্যাংক।

প্রসঙ্গত, চীনের মুদ্রা ইউয়ানের বৈশ্বিক প্রচলন ঘটাতে বেইজিংয়ে অনুষ্ঠিতব্য উইন্টার অলিম্পিকের আসরে ডিজিটাল মুদ্রার ব্যবহার বাড়াতে চায় চীন। আনুষ্ঠানিকভাবে ডিজিটাল মুদ্রার প্রচলন কবে থেকে শুরু হবে সে বিষয়ে অবশ্য কিছু জানায়নি চীনের কেন্দ্রীয় ব্যাংক।


একাত্তর/জো 

তাইওয়ানে গত তিন দশকের মধ্যে সবচেয়ে বড় টাইফুন বাভি’র আঘাতের আশঙ্কায় সহস্রাধিক মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। শুক্রবার বহু স্কুল ও সরকারি-বেসরকারি অফিসও বন্ধ ঘোষণা করা হয়েছে।
প্রশান্ত মহাসাগরে সৃষ্টি হওয়া সুপার টাইফুন ‘বাভি’ শক্তি সঞ্চয় করে চীনের পূর্ব উপকূলের জন্য বড় হুমকি হয়ে উঠেছে।
মার্কিন নীতির বিরুদ্ধে গেলেই যে কোনো দেশ, প্রতিষ্ঠান কিংবা ব্যক্তির ওপর নেমে আসে নিষেধাজ্ঞার খড়গ। তবে এবার মার্কিনিদের অবাক করে সেই অস্ত্রই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ব্যবহার করলো চীন।
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বুধবার চীনের চংচিং শহরে চীনা কমিউনিস্ট পার্টির পলিটিক্যাল ব্যুরোর সদস্য ও চীনের উপতথ‍্যমন্ত্রীসহ চায়না মিডিয়া গ্রুপের (সিএমজি) পঞ্চম সম্মেলনের উদ্বোধন...
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর