পাকিস্তানে সরকারি চাকুরেদের বেতন বাড়ালেন শাহবাজ

আপডেট : ১১ এপ্রিল ২০২২, ১০:৪০ পিএম

পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পরপরই সরকারি চাকরিজীবীদের ন্যূনতম বেতন বাড়ানোর ঘোষণা দিয়েছেন শাহবাজ শরিফ। 

সোমবার (১১ এপ্রিল) প্রধানমন্ত্রী হিসেবে পার্লামেন্টে রাখা প্রথম ভাষণেই সরকারি চাকরিজীবীদের ন্যূনতম বেতন ২৫ হাজার রুপি করার ঘোষণা দিয়েছেন তিনি। ১ এপ্রিল থেকেই এই বেতন স্কেল কার্যকর ধরা হবে বলে জানিয়েছেন দেশটির নতুন প্রধানমন্ত্রী। খবর জিও নিউজের।

এর আগে ইমরান খানের দল পিটিআই পার্লামেন্টে থেকে ওয়াক আউট করার পর ১৭৪ সদস্যের ভোটে পাকিস্তানের ২৩তম প্রধানমন্ত্রী নির্বাচিত হন সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ভাই শাহবাজ। প্রধানমন্ত্রিত্ব নিশ্চিত হওয়ার পর ভাষণে শাহবাজ শরিফ বলেন, পাকিস্তানকে উন্নতি করতে হলে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে হবে।

ইমরান প্রশাসনকে খোঁচা দিয়ে তিনি বলেন, শুধু কথাতেই যদি দেশ এগোতো, তাহলে পিটিআই আমলেই আমরা বিশ্বের নেতৃস্থানীয় দেশের সারিতে থাকতাম।

পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, একসঙ্গে কাজ করার মাধ্যমে আমাদের আগের সরকারের প্রভাব ধুয়ে ফেলতে হবে। 


একাত্তর/এআর

শ্রেণিকক্ষে শিক্ষকের কাছ থেকে নতুন দিনের পাঠ নিচ্ছিল ছোট্ট শিশুরা। কিন্তু মুহূর্তের মধ্যেই সেই আনন্দমুখর পরিবেশ পরিণত হলো বিভীষিকাময় ধ্বংসস্তূপে। পাকিস্তান উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর পেশোয়ারের দির...
দশক ধরে রক্তক্ষয়ী সংঘাত ও সহিংসতার আগুনে পুড়লেও রাজনৈতিক স্থায়িত্বের এক অনন্য দুর্গ ছিলো খাইবার পাখতুনখোয়ার রাজধানী পেশোয়ার। কেন্দ্রের সাথে রাজনৈতিক দ্বন্দ্ব কিংবা ইসলামাবাদ অভিমুখে সুবিশাল...
পাকিস্তানের রাজনৈতিক অঙ্গনে এক অভূতপূর্ব অস্থিরতার মাঝে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশে জরুরি অবস্থা ঘোষণা করেছে দেশটির কেন্দ্রীয় সরকার। রোববার পাকিস্তানের সংবিধানের দুটি বিশেষ...
পাকিস্তানের অশান্ত বেলুচিস্তান প্রদেশে সামরিক বাহিনীর গাড়িবহরে এক রক্তক্ষয়ী হামলা চালিয়ে নজির সৃষ্টি করেছে বালোচ বিদ্রোহীদের নতুন গঠিত প্রথম সশস্ত্র নারী ব্রিগেড। বালোচ লিবারেশন ফ্রন্টের নবগঠিত...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর