বড় ভাই নওয়াজকে দেশে ফেরাচ্ছেন শাহবাজ

আপডেট : ১৩ এপ্রিল ২০২২, ০৯:৫৬ পিএম

পাকিস্তানের প্রধানমন্ত্রী হয়েই শাহবাজ শরিফ তাঁর বড় ভাই এবং দেশটির তিনবারের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে স্বেচ্ছা নির্বাসন থেকে দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু করেছেন।

নওয়াজ শরিফকে পলাতক দেখিয়ে যুক্তরাজ্যের লন্ডন থেকে দেশে ফেরাতে চেষ্টা করেছিলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। কিন্তু তার চেষ্টায় সাড়া দেয়নি ব্রিটিশ সরকার।

অবশেষে সেই নওয়াজের এবার সসম্মানে দেশে ফেরার সুযোগ করে দিচ্ছেন তার ছোট ভাই। যিনি দারুণ নাটকীয় ঘটনার পর ইমরানকে হটিয়ে ইসলামাবাদের গদিতে বসেন।

নওয়াজ শরিফকে দেশের ফেরানোর প্রথম পদক্ষেপ হিসাবে বুধবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রনালয়কে নির্দেশ দেয়া হয়েছে সাবেক প্রধানমন্ত্রীর পাসপোর্ট নবায়ক করে দেয়ার।

বুধবার পাকিস্তান বিদেশ দফতরের তরফে লন্ডনে স্বেচ্ছানির্বাসনে থাকা প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজের ‘কুটনৈতিক পাসপোর্ট’ পুনর্নবীকরণের সরকারি নির্দেশনামা জারি হয়েছে।

প্রধানমন্ত্রী শাহবাজ মঙ্গলবারই এই নির্দেশ নেন পররাষ্ট্র মন্ত্রনালয়কে। পরে বুধবার লন্ডনের পাকিস্তান হাইকমিশনকে এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশ দেয়া হয়।

পানামা নথি ফাঁসের পর ২০১৭ সালে দুর্নীতি এবং আয়ের সঙ্গে সঙ্গতিবিহীন সম্পত্তির মামলায় পাকিস্তানের দুর্নীতি দমন আদালত নওয়াজকে ১০ বছরের জেলের সাজা দিয়েছিল।

জেলে যেতে হয় নওয়াজকে। সুপ্রিমকোর্টও সেই রায় বহাল রাখে। ২০১৯ সালে চিকিৎসার জন্য চার সপ্তাহের জন্য নওয়াজ লন্ডন যাওয়ার অনুমতি দেয় পাকিস্তানের আদালত।

আরও পড়ুন: মার্কিন প্রতিবেদনে তথ্যের গড়মিল আছে: স্বরাষ্ট্রমন্ত্রী

কিন্তু লন্ডনে গিয়ে নওয়াজ আর ফেরেননি। ইমরান খান প্রধানমন্ত্রী থাকার সময় নওয়াজকে পলাতক ঘোষণা করে তাঁকে প্রত্যর্পণের আবেদন জানায় ব্রিটেনের কাছে।

কিন্তু সেই আবেদন খারিজ হয়ে যায়। যায়। এরপর ইমরান খানের সরকার নওয়াজের পাসপোর্ট বাজেয়াপ্ত করে। সেই পাসপোর্টই আবার ফিরে পাচ্ছেন নওয়াজ শরিফ।

শাহবাজ সরকারের নির্দেশে কুটনৈতিক পাসপোর্ট ফিরে পাবার ফলে নওয়াজ এবার দেশে ফিরে সরকারের সহায়তায় বয়স ও স্বাস্থ্যের কারণে সাজা মওকুফের আবেদন জানাতে পারেন।

 

একাত্তর/আরবিএস  

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
সম্প্রতি আফগানিস্তানের অভ্যন্তরে পাকিস্তানের বিমান হামলায় ব্যাপক বেসামরিক নাগরিক নিহতের জেরে এবার পাকিস্তান সীমান্তে পাল্টা হামলা চালিয়েছে আফগান তালেবান সরকার। আফগানিস্তানের পক্ষ থেকে জানানো হয়েছে,...
শনিবার করাচিতে আধাসামরিক বাহিনী রেঞ্জার্সের আঞ্চলিক সদর দপ্তরে হামলায় তিন সেনা নিহত হওয়ার পর রোববার আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় পাকতিয়া, কুনার ও পাকতিকা প্রদেশে একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালায়...
আফগানিস্তান সীমান্তে আবারও প্রাণঘাতী বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। সোমবার (২৯ জুন) পূর্ব আফগানিস্তানে চালানো এই হামলায় অন্তত ২৫ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসলামাবাদ। তবে আফগান সরকারের পক্ষ...
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, তারুণ্যের ক্ষমতায়ন মানেই বর্তমান সরকারের ক্ষমতায়ন। তরুণদের আকাঙ্ক্ষাকে ধারণ করে দেশে দক্ষ ও যোগ্য জনশক্তি গড়ে তুলতে...
দেশের কোনো পেট্রোল পাম্পে জ্বালানি তেলের সংকট নেই বলে জানিয়েছে পেট্রোল পাম্প মালিকদের সংগঠন বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।
জাল টাকা সংক্রান্ত মামলার এক আসামি জামিনে মুক্ত হয়ে আদালতে হাজিরা দিতে এসে আবারও বিপুল পরিমাণ জাল টাকাসহ গ্রেপ্তার হয়েছেন। 
আগামী বছরের প্রথম দিকে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর