আল-আকসায় ইসরায়েলের হামলা, দেড়শ ফিলিস্তিনি আহত

আপডেট : ১৫ এপ্রিল ২০২২, ০৭:৪২ পিএম

ফিলিস্তিনের পূর্ব জেরুজালেমের পবিত্র আল-আকসায় তাণ্ডব চালিয়েছে ইসরায়েলি বাহিনী। শুক্রবারের হামলায় আহত হয়েছেন দেড় শতাধিক ফিলিস্তিনি। পবিত্র রমজান মাসে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে অঞ্চলটি। 

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, শুক্রবার ভোরে আল আকসায় শত শত ফিলিস্তিনি নামাজ পড়তে জড়ো হন। ওই সময় ইসরায়েলি বাহিনীও সেখানে উপস্থিত ছিল। কিছু বুঝে উঠার আগেই উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়ে যায়।

এক ভিডিওতে দেখা গেছে, ইসরায়েলি সেনারা ফিলিস্তিনিদের দিকে টিয়ার শেল, গ্রেনেড ছুড়ে। জবাবে ইট পাটকেল নিক্ষেপ করে ফিলিস্তিনিরা। এ সময় আল আকসাসহ আশপাশে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।

ফিলিস্তিনের রেড ক্রিসেন্টের জরুরি বিভাগ জানিয়েছে, আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। ইসরায়েলি সেনাদের ছোড়া রাবার বুলেটে এক প্রহরীর চোখে আঘাত লাগে। আল আকসার মসজিদের বাইরে অ্যাম্বুলেন্স এবং স্বাস্থ্যকর্মীদের ভিড় লক্ষ্য করা গেছে। ফিলিস্তিনি মিডিয়াগুলো বলেছে, সংঘর্ষের কারণে আল-আকসার কমপাউন্ডে আটকা পড়েছেন অনেকে।

ইসরায়েলি পুলিশ বলেছে, শুক্রবার সংঘর্ষ শুরু থেকে কমপক্ষে ৩০০ ফিলিস্তিনিকে আটক করেছে তারা। তাদের দাবি, সকালের ফজর নামাজ শেষ হওয়ার পরও বহু মানুষ ভেতরে অবস্থান করছিল এবং ‘সহিংস’ ব্যক্তিদের সরিয়ে দিতেই ইসলামের তৃতীয় পবিত্রতম স্থান এবং ইহুদিদের টেম্পল মাউন্ট হিসেবে পরিচিত স্থাপনাটিতে নিরাপত্তা বাহিনীর সদস্যরা প্রবেশ করে। তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করা হলে, কিছু ফিলিস্তিনি পাথর নিক্ষেপ করে।

গত কয়েকদিন ধরে ফিলিস্তিনের পশ্চিম তীর, আল আকসাসহ বেশ কিছু জায়গায় ফিলিস্তিনিদের সঙ্গে নতুন করে সংঘর্ষের ঘটনা ঘটছে ইসরায়েলি বাহিনীর। এমন পরিস্থিতির মধ্যেই শুক্রবার দুপুরের পর জুমার নামাজের জন্য পবিত্র আল-আকসায় হাজার হাজার মুসল্লির সমাবেশ ঘটতে যাচ্ছে।। এতে যে কোনও ধরনের সহিংস ঘটনার আশঙ্কা রয়েছে। গত বুধবার থেকে এ পর্যন্ত ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত হয়েছেন ৭ ফিলিস্তিনি।


একাত্তর/এসএ

ইসরাইলগামী ফ্লাইদুবাইয়ের এফজেড-১০৭৩ ফ্লাইটে মধ্যআকাশে ঘটে গেল এক রোমাঞ্চকর ও হাড়হিম করা ঘটনা! উড্ডয়নরত বিমানে আচমকা কুঠার হাতে মূল পাইলটের ওপর ঝাঁপিয়ে পড়েন বিমানটির কো-পাইলট। ১৭০ জনেরও বেশি যাত্রী...
দুবাই থেকে ইসরাইলের তেল আবিবগামী ফ্লাইদুবাইয়ের একটি যাত্রীবাহী বিমানে মাঝআকাশে ককপিটের ভেতরে দুই পাইলটের মধ্যে নজিরবিহীন ও রক্তক্ষয়ী মারামারির ঘটনা ঘটেছে! এই সহিংস গোলযোগের কারণে বিমানটি নিয়ন্ত্রণ...
আগামী ২৭ অক্টোবরের সাধারণ নির্বাচনের মাত্র এক মাস আগে এক চাঞ্চল্যকর ও নজিরবিহীন কূটনৈতিক পদক্ষেপে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) গোপনে সফর করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। একটি...
গোপনে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি সফর করেছেন মধ্যপ্রাচ্যের কসাই খ্যাত ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সেখানে দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে বৈঠক করেছেন তিনি। 
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর