চিকিৎসকের বিরুদ্ধে ৪৮ রোগীকে যৌন হেনস্তার অভিযোগ

আপডেট : ১৫ এপ্রিল ২০২২, ০৪:২৪ পিএম

৩৫ বছর ধরে ৪৮ জন রোগীকে যৌন হেনস্তার অভিযোগ উঠেছে ভারতীয় বংশোদ্ভূত এক চিকিৎসকের বিরুদ্ধে। অভিযুক্ত ওই চিকিৎসকের নাম কৃষ্ণ সিং। বৃহস্পতিবার (১৪ এপ্রিল) স্কটল্যান্ডের উচ্চ আদালতে তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। যদিও এসব অভিযোগ অস্বীকার করেছেন কৃষ্ণ সিং। শুক্রবার এ খবর জানা গেছে এনডিটিভি ও বিবিসির প্রতিবেদনে।

২০১৮ সালে এক নারী ওই চিকিৎসকের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ তোলেন। এরপরই বিষয়টি খতিয়ে দেখতে তদন্তে নামে পুলিশ। তাদের দাবি, চিকিৎসকের বিরুদ্ধে ৫৪টি অভিযোগ জমা পড়েছে। তার মধ্যে বেশির ভাগই যৌন হেনস্তা এবং অশালীন আচরণের।

বাদীপক্ষের আইনজীবী অ্যাঞ্জেলা গ্রে আদালতকে জানিয়েছেন, নারীদের যৌন হেনস্তা করা একটি নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল ওই চিকিৎসকের। কখনো প্রত্যক্ষ বা কখনো পরোক্ষভাবে নারী রোগীদের যৌন হেনস্তা করতেন তিনি।

যদিও, কৃষ্ণ সিং পাল্টা অভিযোগ করেন এবং বলেন যে অভিযোগকারী রোগীরা ভুল বলছেন। তিনি আরও দাবি করে বলেন, তার যে সব পরীক্ষা পদ্ধতি নিয়ে প্রশ্ন উঠেছে, তা তিনি ভারতে পড়ার সময় শিখেছিলেন।

স্কটল্যান্ডের প্রতিবেদন অনুযায়ী, ১৯৮৩ সালের ফেব্রুয়ারি থেকে শুরু করে ২০১৮ সালের মে মাস পর্যন্ত তার বিরুদ্ধে মোট ৪৮ জন রোগী অনুপযুক্ত আচরণ এবং যৌন হেনস্তার অভিযোগ তোলেন। নর্থ ল্যাঙ্কাশায়ারে যখন কৃষ্ণ চিকিৎসা করাতেন সেই সময়কার বহু রোগী তার বিরুদ্ধে এসব অভিযোগ এনেছেন।

কৃষ্ণ সিংকে স্থানীয় লোকজন ভাল বলেই চেনেন। মেম্বার অব দ্য ব্রিটিশ এম্পায়ার (এমবিই) সম্মানও পেয়েছেন তিনি।

আদালতের বিচারক লর্ড আর্মস্ট্রং আগামী মাস পর্যন্ত তার সাজা স্থগিত করেছেন এবং পাসপোর্ট জমা রাখার শর্তে তাকে জামিনে মুক্তি দেওয়ার অনুমতি দিয়েছেন।


একাত্তর/এসএ

কিউবার সাবেক প্রেসিডেন্ট রাউল কাস্ত্রোর বিরুদ্ধে আনুষ্ঠানিক ফৌজদারি অভিযোগ আনার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার গভীর রাতে মার্কিন বিচার বিভাগের এক ঊর্ধ্বতন কর্মকর্তা এই তথ্য নিশ্চিত...
আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগে সার্চ ইঞ্জিন গুগলের বিরুদ্ধে অভিযোগ গঠনের দাবি জানিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। গুগল তার প্রতিদ্বন্দ্বী...
ব্রিটে‌নে ফিলিস্তিনপন্থি এক বিক্ষোভে অংশ নিয়ে দেশটির তৎকালীন প্রধানমন্ত্রী ঋষি সুনাক এবং সুয়েলা ব্র্যাভারম্যানকে ‘নারকেল’ হিসেবে চিত্রিত করা প্ল্যাকার্ড প্রদর্শনের কারণে জাতিগত বিদ্বেষমূলক মনোভাব...
কিডনি পাচার চক্রে জড়িত থাকার অভিযোগে ভারতের এক চিকিৎসকসহ কয়েক বাংলাদেশিকে গ্রেপ্তার করেছেন দিল্লি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর