গুগলের বিরুদ্ধে বিচার বিভাগীয় ব্যবস্থা চান ট্রাম্প

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৪, ০২:৪৪ পিএম

আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগে সার্চ ইঞ্জিন গুগলের বিরুদ্ধে অভিযোগ গঠনের দাবি জানিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। গুগল তার প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিসকে সুবিধা দিচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

গুগলের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নিতে বিচার বিভাগের প্রতিও আহ্বান জানিয়েছেন ট্রাম্প। খবর রয়টার্স’র।

আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বলেছেন, বিচার বিভাগ যদি গুগলের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়, তাহলে প্রেসিডেন্ট নির্বাচিত হলে তার প্রসিকিউশন বিভাগকে ব্যবস্থা নিতে বলবেন তিনি। 

সম্প্রতি ডানপন্থি মিডিয়া রিসার্চ সেন্টার (এমআরসি) একটি নতুন গবেষণাপত্র প্রকাশ করেছে। তারা তাতে জানিয়েছে, গুগল সার্চ ইঞ্জিনের ফলাফল সংক্রান্ত একটি প্রতিবেদনে কমলা হ্যারিসের প্রতি পক্ষপাতিত্ব করা হয়েছে। 

ট্রাম্প তার নিজের মালিকানার সোশ্যাল মিডিয়া ‘ট্রুথ’ এ এক পোস্টে জানান, গুগল অবৈধভাবে তাকে নিয়ে খারাপ গল্প আর কমলা হ্যারিসকে নিয়ে ভালো গল্প প্রদর্শন করছে।

এদিকে, নিউইয়র্ক টাইমস এবং সিয়েনা কলেজের ২১ সেপ্টেম্বর থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত চালানো এক জরিপে দেখা গেছে, মিশিগানে কমলা হ্যারিসকে ভোট দিতে চান ৪৮ শতাংশ ভোটার যেখানে ট্রাম্পের প্রতি সমর্থন আছে ৪৭ শতাংশের। উইসকনসিনে কমলা হ্যারিসের প্রতি ৪৯ শতাংশ এবং ট্রাম্পের প্রতি সমর্থন আছে ৪৭ শতাংশের।

 

একাত্তর/জো
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউস প্রেস সচিব কেটি জ্যাকারিয়া দায়িত্ব নেওয়ার মাত্র পাঁচ দিনের মাথায় শুক্রবার তাঁর পদ থেকে অব্যাহতি পেয়েছেন। রয়টার্সের বরাতে এ তথ্য নিশ্চিত করা...
হোয়াইট হাউসের নতুন প্রেস সেক্রেটারি ক্যাটি জ্যাকারিয়ার পেশাগত যোগ্যতা নিয়ে যুক্তরাষ্ট্রে জোর বিতর্কের সৃষ্টি হয়েছে। গত মঙ্গলবার নিজের প্রথম সংবাদ সম্মেলনেই বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে গিয়ে রীতিমতো...
আগামী মাসের মার্কিন মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে বিশ্ব রাজনীতিতে ফের বড় ধরনের নাটকীয়তার জন্ম দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার নিজের সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশালে আচমকা...
সামাজিক মাধ্যমে তারকাদের ছবি ও চেহারা বিকৃত করে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) দিয়ে ভিডিও বানিয়ে ছড়িয়ে দেওয়ার অপসংস্কৃতি যেন থামছেই না! সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অফিশিয়াল ইনস্টাগ্রাম পেজ...
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
দেশে হাম ও হামের উপসর্গের প্রাদুর্ভাব থামছেই না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও তিনজনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে সারাদেশে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে নতুন করে আরও এক হাজার ৩৫ জন এই...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মান বাড়ানো, ব্যাগেজ চুরি বা ক্ষতি রোধ করা এবং লাগেজ হ্যান্ডলিং প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা ফিরিয়ে আনতে এক যুগান্তকারী প্রযুক্তিভিত্তিক পদক্ষেপ গ্রহণ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর