রাষ্ট্রীয় উপহার দুবাইয়ে বিক্রি করেছেন ইমরান খান!

আপডেট : ১৬ এপ্রিল ২০২২, ১০:১৪ পিএম

ইমরান খানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনলেন এবার পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। বৃহস্পতিবার (১৪ এপ্রিল) শেহবাজ জানান, তিনি নিশ্চিত করতে পারেন তার পূর্বসূরি, পিটিআই চেয়ারম্যান ইমরান খান তোশাখানা (রাষ্ট্রীয় উপহার ভাণ্ডার) থেকে উপহার নিয়েছেন এবং দুবাইতে তা বিক্রি করেছেন। এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

ইফতারে মাহফিলে সাংবাদিকদের শেহবাজ বলেন, 'এসব উপহার ইমরান খান দুবাইতে ১৪ কোটি রুপিতে বিক্রি করে দিয়েছেন।'  

শেহবাজ খান জানান, ইমরান খান যেসব দামি উপহার বিক্রি করেছেন তার মধ্যে রয়েছে হীরার গহনার সেট, ব্রেসলেট এবং রোলেক্সের হাত ঘড়ি।

শেহবাজের এমন অভিযোগ প্রত্যাখ্যান করেছেন দেশটির সাবেক কেন্দ্রীয় মন্ত্রী এবং পিটিআই-এর নেতা ফাওয়াদ চৌধুরী। তিনি বলেছেন, নতুন প্রধানমন্ত্রী ইমরান খানের চরিত্রে কালিমা লেপন করতেই এসব বলছেন। 

এদিকে ইতোমধ্যে ইমরান খানের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে দেশটির ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি (এফআইএ)। অভিযোগ, ইমরান ক্ষমতায় আসার শুরুর দিকে একটি বিলাসবহুল নেকলেস উপহার হিসেবে পান। সেটি রাষ্ট্রীয় উপহার ভাণ্ডারে জমা না দিয়ে এক জুয়েলার্সের কাছে ১৮ কোটি রুপিতে বিক্রি করে দিয়েছেন। বুধবার (১৩ এপ্রিল) পাকিস্তান সংবাদ মাধ্যম এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

দেশটির আইন অনুসারে, দেশটির সরকারি কর্মকর্তারা যেসব উপহার বিশিষ্ট ব্যক্তিদের কাছ থেকে পাবেন তা তোশাখানায় জমা দিতে হবে। এটি না করলে উপহারের অর্ধেক দাম তোশাখানায় জমা দিলেও চলবে। 


একাত্তর/এসএ

ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) দাবি করেছে, তারা দুবাইয়ে অবস্থিত ইউক্রেনের একটি আকাশ প্রতিরক্ষা সরঞ্জাম ডিপো ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে ধ্বংস করে দিয়েছে। এই হামলার মাত্র কয়েক ঘণ্টা আগে...
মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে নতুন হামলার দাবি করেছে ইরান। দেশটির ইরানি সশস্ত্র বাহিনীর সমন্বিত প্রতিষ্ঠান হিসাবে পরিচিত ‘খাতাম আল-আম্বিয়া’ কেন্দ্রীয় সদর দপ্তর জানিয়েছে, ইরানের সশস্ত্র বাহিনীর...
সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ড্রোন হামলার জেরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এর প্রেক্ষিতে নিরাপত্তার স্বার্থে বিশ্বের অন্যতম ব্যস্ত এই বিমানবন্দরে সাময়িকভাবে ফ্লাইট চলাচল...
মধ্যপ্রাচ্যে ইরান, ইসরাইল ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সংঘাতের আঁচ আবারও সরাসরি গায়ে লাগল দুবাইয়ে বসবাসরত প্রবাসী শ্রমিকদের। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের আল বারশা এলাকায় বিমান প্রতিরক্ষা ব্যবস্থার...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর