অন্তঃসত্ত্বা ছিলেন জানতেনই না, টয়লেটে জন্ম দিলেন শিশুর

আপডেট : ১৭ এপ্রিল ২০২২, ১২:৪৬ পিএম

লন্ডনে ২৩ বছর বয়সী এক নারী হাসপাতালের টয়লেটে এক পুত্রসন্তানের জন্ম দিয়েছেন। তবে এর চেয়েও অবাক করা বিষয় হচ্ছে, ছেলের জন্মের আগ পর্যন্ত তিনি জানতেনই না যে তিনি অন্তঃসত্ত্বা ছিলেন। 

গত ২৬ মার্চ লালিন মালিক নামে ওই নারী নর্থউইক পার্ক হাসপাতালের টয়লেটে পুত্রসন্তানের জন্ম দেন। ছেলের নাম তিনি রেখেছেন মোহাম্মদ ইব্রাহিম। 

স্কাই নিউজকে লালিন মালিক জানান, ২৬ মার্চ হঠাৎ করে পেটে তীব্র ব্যথা অনুভব করেন তিনি। প্রথমে ভেবেছিলেন কোষ্ঠকাঠিন্যে ভুগছেন তিনি। হাসপাতালে যাওয়ার পর টয়লেট ব্যবহার করে ফ্ল্যাশ করার আগ মুহূর্তে টয়লেটের মধ্যে শিশুর হাত দেখতে পান। 

এরপর চিকিৎসাকর্মীরা এসে শিশুটিকে উদ্ধার করেন। উদ্ধার হওয়ার আগে প্রায় সাত মিনিট শিশুটি টয়লেটে পড়ে ছিল বলে ধারণা করছেন লালিন। 

হাসপাতালের চিকিৎসক ইওয়া গ্রচলস্কি জানান, উদ্ধারের পর শিশুটিকে প্রায় মৃত দেখাচ্ছিল। তবে শেষ পর্যন্ত শিশুটিকে বাঁচাতে সক্ষম হন তারা। 

তিনি বলেন, অন্তঃসত্ত্বা হওয়ার খবর না জেনেই শিশু জন্ম দেয়ার ঘটনা এর আগেও ঘটেছে। তবে তা সাধারণত ঘটে হাসপাতালের বেডে। না জেনে এভাবে টয়লেটে শিশু জন্ম দেয়ার ঘটনা তিনি এই প্রথম দেখলেন। 

অন্তঃসত্ত্বা হওয়ার খবর আগে জানলে এর প্রতিটি মুহূর্তকে উপভোগ করতেন বলে জানান লালিন মালিক। তবে শিশুসন্তান জন্মের খবরে অবাক হলেও, যারপরনাই খুশি হয়েছেন তার স্বামীসহ পরিবারের সদস্যরা। 

আরও পড়ুন: আফগানিস্তানে পাকিস্তানি বিমান হামলায় নিহত ৩৫

তবে তারা যে হাসপাতালে সাধারণত চিকিৎসা নিয়ে থাকেন, সেই এলম ট্রিস হাসপাতালের ওপর ক্ষুব্ধ লালিনের পরিবার। কেননা এক মাস আগেও সেখানে দুইবার প্রেগন্যান্সি টেস্ট করিয়েছিলেন লালিন, যেখানে তার রিপোর্ট নেগেটিভ আসে। 

এ ব্যাপারে দুঃখ প্রকাশ করে এলম ট্রিস জানিয়েছে, ঘটনার তদন্ত করবে তারা। 


একাত্তর/এসজে
লন্ডনের রাজপথে ফিলিস্তিনের সমর্থনে আয়োজিত বার্ষিক 'আল-কুদস দিবস' এবার ব্রিটিশ প্রশাসনের নজিরবিহীন বাধার মুখে পড়েছে। মিছিলের অনুমতি বাতিল এবং কঠোর বিধিনিষেধের কারণে এবারের সমাবেশটি তার চিরাচরিত...
উন্নত চিকিৎসার জন্য তিনবারের প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যুক্তরাজ্যের লন্ডন ব্রিজ হাসপাতালে নেয়ার জন্য ডা. জুবাইদা রহমান শুক্রবার ঢাকায় আসছেন।
মুসলিম বিদ্বেষী ও বর্ণবাদী ডানপন্থী গোষ্ঠী, টমি রবিনসনের ইংলিশ ডিফেন্স লীগের (ইডিএল) টাওয়ার হ্যামলেটস কাউন্সিলে প্রবেশের পূর্ব-ঘোষিত পরিকল্পনা রুখে দিয়েছে স্থানীয় জনতা।
রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট এবং জাতীয় নিরাপত্তা পরিষদের উপপ্রধান দিমিত্রি মেদভেদেভ ব্রিটেনের সাথে তার দেশের বিদ্যমান সমস্যার সমাধানের জন্য ব্রিটেনের ওপর বোমা মেরে অঞ্চলটি ডুবিয়ে দেয়ার পরামর্শ...
ভারতের ব্যবসায়ী সংগঠনের ডাকা ধর্মঘট প্রত্যাহারের পর টানা পাঁচ দিন বন্ধ থাকার শেষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পুনরায় শুরু হয়েছে বাংলাদেশ-ভারতের দ্বিপক্ষীয় পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম।...
ঢাকার সাভার উপজেলার আশুলিয়ার জামগড়া এলাকায় একটি চারতলা ভবনের তালাবদ্ধ কক্ষ থেকে এক দম্পতি ও তাঁদের আনুমানিক পাঁচ মাস বয়সী মৃত ভ্রূণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাত আড়াইটার দিকে মধ্য...
রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত তিন দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী ‘কসমেটিকা ঢাকা ২০২৬’-এর দ্বিতীয় দিনে রিমার্ক-হারল্যানের প্যাভিলিয়ন ঘুরে দেখেছেন জনপ্রিয়...
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনে সরকারের ‘সবার আগে বাংলাদেশ’ পররাষ্ট্রনীতির আওতায় দেশের জাতীয় স্বার্থ, অর্থনৈতিক সম্ভাবনা ও উন্নয়নের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর