আজভস্টলে অভিযান বাতিল করে অবরোধের নির্দেশ পুতিনের

আপডেট : ২১ এপ্রিল ২০২২, ০৮:১৩ পিএম

ইউক্রেনের অবরুদ্ধ বন্দরনগরী মারিওপোলের সবশেষ শক্ত অবস্থান আজভস্টল স্টিল কারখানায় অভিযানের পরিকল্পনা বাতিলের নির্দেশ দিয়ে রুশ বাহিনীকে কারখানাটি অবরুদ্ধ করে ফেলার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। 

বৃহস্পতিবার (২১ এপ্রিল) রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই সোইঘুকে এই নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

দিন কয়েক আগে সোইঘু প্রেসিডেন্টকে জানান, আজভস্টল কারখানায় দুই হাজারের বেশি ইউক্রেনীয় যোদ্ধা লুকিয়ে রয়েছে। বিশালাকার এই কারখানায় মাটির নিচে আশ্রয় নেওয়ার পর্যাপ্ত জায়গা রয়েছে।

ক্রেমলিন থেকে টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত এক বৈঠকে সোইগুকে উদ্দেশ্য করে পুতিন বলেন, ‘শিল্প এলাকায় অভিযানের পরিকল্পনা অপ্রয়োজনীয় বলে বিবেচনা করছি। এটি বাতিল করতে আপনাকে নির্দেশ দিচ্ছি।’

পুতিন বলেন, আজভস্টল কারখানায় অভিযান বাতিলের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে রুশ সেনাদের জীবন রক্ষাকে গুরুত্ব দেওয়া হয়েছে। 

তিনি বলেন, ‘ভূগর্ভস্থ এসব সমাধিক্ষেত্রগুলোতে ঢুকে পড়ার এবং শিল্প কেন্দ্রের মাটির নিচে হামাগুড়ি দেওয়ার কোনও দরকার নেই। শিল্প এলাকাটি ঘিরে ফেলুন, যাতে একটা মাছিও বের হতে না পারে।’

এসময় আজভস্টল থেকে এখন পর্যন্ত আত্মসমর্পণে অস্বীকৃতি জানানো ইউক্রেনীয় সেনাদের পুনরায় অস্ত্র সমর্পণের আহ্বান জানিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, আত্মসমর্পণ করলে রাশিয়া তাদের সম্মান দেখাবে এবং আহতদের চিকিৎসা সহায়তা দেবে।


একাত্তর/জো

ডিসেম্বরের কনকনে ঠান্ডায় ফ্লোরিডার মিয়ামিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মেগা বৈঠক হতে চলেছে কি না, তা নিয়ে বিশ্বরাজনীতিতে চরম জল্পনা তুঙ্গে। জি-২০...
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৬তম জন্মদিনে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বার্তা পাঠিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই বার্তায় তিনি দুই দেশের মধ্যকার বিশেষ ও অগ্রাধিকারপ্রাপ্ত কৌশলগত...
জাপানের কাছেই বিতর্কিত একটি দ্বীপে বৃহস্পতিবার ঝটিকা সফর করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম কোনো দ্বীপে পুতিনের এই পা রাখা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে...
ইউক্রেনে মস্কোর যুদ্ধের চতুর্থ বার্ষিকী ঘনিয়ে আসার প্রাক্কালে বুধবার এক ভিডিও কলে চীন ও রাশিয়ার পারস্পরিক সুসম্পর্কের ভূয়সী প্রশংসা করেছেন প্রেসিডেন্ট শি জিনপিং এবং ভ্লাদিমির পুতিন। রুশ রাষ্ট্রীয়...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর