‘মহাপরিকল্পনা’ নিয়ে ভিডিও কলে কথা বললেন পুতিন ও শি

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৩৭ পিএম

ইউক্রেনে মস্কোর যুদ্ধের চতুর্থ বার্ষিকী ঘনিয়ে আসার প্রাক্কালে বুধবার এক ভিডিও কলে চীন ও রাশিয়ার পারস্পরিক সুসম্পর্কের ভূয়সী প্রশংসা করেছেন প্রেসিডেন্ট শি জিনপিং এবং ভ্লাদিমির পুতিন। রুশ রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত ওই আলোচনায় পুতিন বলেন, ক্রমবর্ধমান বৈশ্বিক অস্থিরতার এই সময়ে মস্কো-বেইজিং সম্পর্ক একটি গুরুত্বপূর্ণ স্থিতিশীলকারী ফ্যাক্টর হিসেবে কাজ করছে।

অন্যদিকে একজন দোভাষীর মাধ্যমে কথা বলার সময় শি জিনপিং দেশ দুটির দ্বিপাক্ষিক সম্পর্ক আরও এগিয়ে নিতে একটি ‘মহাপরিকল্পনা’ তৈরির আহ্বান জানান। তিনি উল্লেখ করেন, দুই দেশের সম্পর্ক সঠিক পথেই অগ্রসর হচ্ছে।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে কয়েক হাজার সেনা পাঠিয়ে সর্বাত্মক যুদ্ধ শুরু করার মাত্র কয়েক দিন আগে চীন ও রাশিয়া তাদের মধ্যকার কৌশলগত অংশীদারিত্বকে সীমাহীন বলে ঘোষণা করেছিল। এরপর থেকে যখনই পশ্চিমা শক্তিগুলো মস্কোর ওপর একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করেছে, তখনই চীনের সাথে বাণিজ্য বৃদ্ধির মাধ্যমে রাশিয়া তার অর্থনীতির এক নতুন প্রাণশক্তি খুঁজে পেয়েছে।

শি এবং পুতিনের সর্বশেষ দেখা হয়েছিল গত সেপ্টেম্বরে বেইজিংয়ে একটি বিশাল সামরিক কুচকাওয়াজ চলার সময়, যেখানে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনও উপস্থিত ছিলেন। সেই বৈঠকে শি বলেছিলেন, চীন-রাশিয়া সম্পর্ক আন্তর্জাতিক অস্থিরতা সত্ত্বেও টিকে আছে এবং তিনি নিজ নিজ দেশের মূল স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে মস্কোর সঙ্গে সমন্বয় বজায় রাখার প্রতিশ্রুতি দিয়েছিলেন।

ইউক্রেন ও ইউরোপ বারবার বেইজিংয়ের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধ প্রচেষ্টায় সরাসরি সহায়তা দেয়ার অভিযোগ তুলে আসছে। তবে বেইজিং এই অভিযোগ অস্বীকার করে বলেছে, তারা এই সংঘাতের কোনো পক্ষ নয়।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গত মঙ্গলবার বেইজিংয়ে দুই দেশের শীর্ষ কূটনীতিকরা বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতি ও অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করেছেন এবং একটি বিস্তৃত ঐকমত্যে পৌঁছেছেন।

একাত্তর/এসি
বহুল আলোচিত যুক্তরাষ্ট্র সফরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে সরাসরি আমেরিকান তৈরি আধুনিক অস্ত্র কেনার অপ্রত্যাশিত প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প! বেইজিংয়ে যুক্তরাষ্ট্রের...
হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে অনুষ্ঠিত বহুল চর্চিত দ্বিপাক্ষিক বৈঠকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর দায়িত্বশীল বিকাশ ও নিয়ন্ত্রণ...
এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার প্রযুক্তিগত বৈশ্বিক আধিপত্য লড়াইয়ের তীব্র আলোচনার মধ্যেই ওয়াশিংটনে যুক্তরাষ্ট্র রাষ্ট্রীয় সফরে এসেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এই সফর চলার সময় চীনা নেতার সঙ্গে...
ডিসেম্বরের কনকনে ঠান্ডায় ফ্লোরিডার মিয়ামিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মেগা বৈঠক হতে চলেছে কি না, তা নিয়ে বিশ্বরাজনীতিতে চরম জল্পনা তুঙ্গে। জি-২০...
তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবনিযুক্ত প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান এবং তথ্য কমিশনের নবনিযুক্ত দুই সদস্য— সাংবাদিক এস. এ. এম মাহফুজুর...
দুর্নীতি ও অর্থ পাচারের গুরুতর মামলায় অভিযুক্ত বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার হয়েছেন। গত ১৫ অক্টোবর তাকে গ্রেপ্তার করা হয়।
নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলায় সকালে প্রাতঃকৃত্য সেরে বাড়ি ফেরার পথে মুখোশধারী দুই দুর্বৃত্তের অতর্কিত গুলিতে সুজন পাল (৩৩) নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।
চট্টগ্রামের সীতাকুণ্ডে যুবদল কর্মী তারেক হোসেন বাপ্পিকে প্রকাশ্যে গুলি করে ও কুপিয়ে নৃশংসভাবে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত মো. আরিফ হোসেনসহ ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় হত্যাকাণ্ডে সরাসরি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর