ফরাসি প্রেসিডেন্ট নির্বাচনের চূড়ান্ত ধাপ আজ

আপডেট : ২৪ এপ্রিল ২০২২, ১১:৩৭ এএম

ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় ও চূড়ান্ত ধাপের ভোট হবে আজ। চূড়ান্ত ধাপের নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ লড়ছেন চরম ডানপন্থি প্রতিদ্বন্দ্বী মেরিন লা পেনের সঙ্গে। 

রোববার (২৪ এপ্রিল)  ফ্রান্স সময় সকাল ৮টায় (বাংলাদেশ সময় দুপুর ১২টায়) ভোট গ্রহণ শুরু হয়ে রাত ৮টায় (বাংলাদেশ রাত ১২টায়) শেষ হবে।

এর আগে ১০ এপ্রিল প্রথম রাউন্ডের ভোটে কোনো প্রার্থী ৫০ শতাংশ ভোট না পাওয়ায় দ্বিতীয় ধাপে গড়ায় ভোট।

প্রথম রাউন্ডের ৯৭ শতাংশ ভোট গণনায় দেখা গেছে, ম্যাক্রোঁ ২৭ দশমিক তিন পাঁচ শতাংশ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মেরিন লো পেন পেয়েছেন ২৪ দশমিক নয় সাত শতাংশ ভোট। 

তবে, ম্যাক্রোঁ প্রথম রাউন্ডে জয় পেলেও জনমত জরিপ বলছে, চূড়ান্ত ধাপের নির্বাচনে পেনের সঙ্গে তাঁর আরও হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে। লা পেন ২০১৭ সালে ম্যাক্রোঁর কাছে বিপুল ভোটে হেরেছিলেন।

দ্বিতীয় দফার ভোটে ম্যাক্রোঁ জয়ী হলে ২০ বছরের মধ্যে একমাত্র ফরাসি প্রেসিডেন্ট হিসেবে তিনি টানা দুই মেয়াদে ক্ষমতায় থাকবেন।


একাত্তর/এসজে

সম্প্রতি ফ্রান্সের আদালত কাঁপানো একটি মামলার রায় এবং ভুক্তভোগী নারীর লোমহর্ষক জবানবন্দি বিশ্বজুড়ে তোলপাড় সৃষ্টি করেছে। ‘মনে হচ্ছিল আমি ভেতর থেকে মরে যাচ্ছি’- ফরাসি আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে এক সাবেক...
ফ্রান্সের দুই জনপ্রিয় তরুণ মুখ, একজন ফুটবল বিশ্বের মহাতারকা কিলিয়ান এমবাপ্পে এবং অন্যজন কট্টর ডানপন্থী রাজনীতির উদীয়মান নক্ষত্র জর্ডান বারদেলা। আগামী বছরের প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে এই...
মধ্যপ্রাচ্যের উত্তাল সমুদ্রে এবার নামল ইউরোপীয় শক্তি। আমেরিকা ও ইরানের মধ্যকার ‘নৌ-যুদ্ধ’ যখন বিশ্ব অর্থনীতিকে খাদের কিনারায় নিয়ে যাচ্ছে, ঠিক তখনই হরমুজ প্রণালীতে নিজেদের দাপট দেখাতে রণতরী পাঠাল...
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান মধ্যপ্রাচ্যে নিরাপত্তাহীনতা ও অস্থিতিশীলতার জন্য যুক্তরাষ্ট্র এবং জায়নবাদী শাসনের (ইসরাইল) বৈরী পদক্ষেপকে প্রধান কারণ হিসেবে অভিযুক্ত করেছেন। একইসঙ্গে তিনি...
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর