পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন বিলওয়াল

আপডেট : ২৪ এপ্রিল ২০২২, ০৮:৪০ পিএম

পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো দু’এক দিনের মধ্যে দেশটির পররাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নেবেন তার দলের নেতা ও প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের উপদেষ্টা কামার জামান কায়রা শনিবার এ তথ্য নিশ্চিত করেছেন

পাকিস্তানের নতুন কেন্দ্রীয় মন্ত্রিসভার শপথের দিন বিলাওয়াল উপস্থিত ছিলেন তবে, তিনি সেদিন শপথ নেননি মন্ত্রিসভায় সেদিন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে কেউ শপথ নেননি

তবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন পিপিপির হিনা রব্বানি খার পিপিপি চেয়ারম্যান বিলাওয়াল এই মন্ত্রণালয়ের মন্ত্রী হতে পারেন বলে তখন থেকেই গণমাধ্যমে খবর আসছিল

লন্ডনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কায়রা বলেন, পাকিস্তানের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের সর্বোচ্চ নেতা নওয়াজ শরিফের সঙ্গে দুই দফায় বৈঠক করেছেন বিলাওয়াল এই বৈঠক শেষে বিলাওয়াল পাকিস্তানের উদ্দেশে রওনা হয়েছেন

আরও পড়ুন: স্টিল প্লান্টে রুশ হামলা অব্যাহত, শঙ্কায় আজভ ব্যাটালিয়ন 

শাহবাজ শরিফের মন্ত্রিসভায় ৩১ জন ফেডারেল মন্ত্রী, তিনজন রাজ্যমন্ত্রী ও তিনজন উপদেষ্টা রয়েছেন। গেলো মঙ্গলবার (১৯ এপ্রিল) প্রেসিডেন্ট আরিফ আলভির অনুপস্থিতিতে সিনেটের চেয়ারম্যান সাদিক সানজারানি মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন।

নতুন মন্ত্রিসভার সদস্যদের মধ্যে ১৪ জন পাকিস্তান মুসলিম লিগ–নওয়াজ (পিএমএল-এন), পিপিপির নয়জন, জমিয়তে উলামায়ে ইসলাম-ফজলের (জেইউআই-এফ) চারজন ও অন্য জোট শরিক দলের সাতজন মন্ত্রী হিসেবে শপথ নেন।


একাত্তর/আরবিএস  

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি সরকারি হাসপাতালে ভয়াবহ আগুনে কমপক্ষে ১৪ জন নবজাতকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার স্থানীয় সময় সকাল ৭টার দিকে 'পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস'...
চলমান মধ্যপ্রাচ্য সংকট ও তেহরান-ওয়াশিংটন সংঘাত মেটাতে পাকিস্তান ও ইরানের উচ্চপর্যায়ের মধ্যে এক অত্যন্ত ইতিবাচক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি জানিয়েছেন, ওয়াশিংটন ও...
আমেরিকা ও ইরানের মধ্যে চলা তীব্র উত্তেজনা এবং নতুন মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞার হুমকির পটভূমিতে আঞ্চলিক শান্তি ফেরাতে জরুরি সফরে তেহরান পৌঁছেছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম...
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানকে শীর্ষ আদালতের নির্দেশ অনুযায়ী বেসরকারি হাসপাতালে না নিয়ে, সরকারি হাসপাতালে চিকিৎসাসেবা দেওয়ার অভিযোগে শাহবাজ শরিফ সরকারের বিরুদ্ধে...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর