ইউক্রেন নিয়ে আলোচনায় বসছেন ৪০ দেশের প্রতিরক্ষা মন্ত্রী

আপডেট : ২৬ এপ্রিল ২০২২, ১১:৫২ পিএম

জার্মানিতে একটি মার্কিন বিমানঘাঁটিতে ৪০টি দেশের প্রতিরক্ষা মন্ত্রীরা ইউক্রেনে অস্ত্র সরবরাহ বাড়ানো এবং যুদ্ধ শেষ হয়ে গেলে দেশটির দীর্ঘমেয়াদী নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে।

ওয়াশিংটন তার মিত্রদেরকে ইউক্রেনের পূর্ব ও দক্ষিণাঞ্চলে রুশ বাহিনীর সাঁজোয়া যান ও হাউইৎজার কামান মোকাবেলার জন্য কিয়েভকে আরো ভারী অস্ত্র পাঠাতে চাপ দিচ্ছে।

রোববার কিয়েভ সফরের পর মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বলেছেন, ইউক্রেন রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে জয়ী হতে পারে যদি তার কাছে ‘সঠিক সরঞ্জাম’ থাকে।

বৈঠকের আগে, জার্মান সরকারের একটি সূত্র বলেছে, ভারী অস্ত্র সরবরাহ করার জন্য কিয়েভের অব্যাহত চাপের প্রেক্ষিতে বার্লিন ইউক্রেনে ট্যাঙ্ক সরবরাহের অনুমোদন দেবে।

এখন পর্যন্ত জার্মানি প্রধানত প্রতিরক্ষামূলক অস্ত্র পাঠিয়েছে। কিন্তু চ্যান্সেলর ওলাফ শোলজের গ্রিনস জোটের অংশীদাররা তাকে আরো এগিয়ে যাওয়ার জন্য চাপ দিচ্ছে।

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ সতর্ক করেছেন যে, ইউক্রেন সংঘাতের ফলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার ‘বাস্তব’ আশঙ্কা রয়েছে।

তিনি ইন্টারফ্যাক্স সংবাদ সংস্থাকে বলেছেন, ‘এই আশঙ্কা গুরুতর, এটি বাস্তব, আপনি এটিকে খাটো করে দেখতে পারবেন না।’

ল্যাভরভ আরো বলেছেন, ইউক্রেনের সাথে শান্তি আলোচনা অব্যাহত থাকবে। আলোচনার বিষয়ে কিয়েভের দৃষ্টিভঙ্গির সমালোচনা করে তিনি অভিযোগ করেছেন যে, প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে আলোচনার জন্য ‘ভান’ করছেন।

আরও পড়ুন: লিবিয়ায় আটক বাংলাদেশিরা সেফ হোমে আছেন: পররাষ্ট্র সচিব

তিনি বলেন, ‘সদিচ্ছার সীমা আছে। কিন্তু যদি তা পারস্পরিক না হয়, তাহলে সেটা আলোচনার প্রক্রিয়ায় সহায়ক নয়।’

এদিকে, ইউক্রেনের পশ্চিমাঞ্চলে সীমান্তবর্তী সাবেক সোভিয়েত প্রজাতন্ত্র মলদোভায় বিচ্ছিন্নতাবাদী রুশ-সমর্থিত অঞ্চল ট্রান্সনিস্ট্রিয়াতে একটি রেডিও স্টেশনে দুটি বিস্ফোরণ ঘটেছে।

ট্রান্সনিস্ট্রিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বিস্ফোরণের ফলে রাশিয়ান রেডিও সম্প্রচার রিলে করা অ্যান্টেনা ক্ষতিগ্রস্থ হয়েছে।


একাত্তর/আরএ

বেলজিয়ামের ইতিহাসে এ যাবতকালের সবচেয়ে ভয়াবহ দাবানলের মুখোমুখি হয়েছে দেশটি। দেশটির পূর্বঞ্চলের প্রাকৃতিক সংরক্ষিত বনাঞ্চল 'হাই ফেন্স'-এ সৃষ্ট এই আগুনে ইতোমধ্যে ৩,০০০ হেক্টরেরও বেশি (প্রায় ২৭...
ইরান যুদ্ধকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন চললেও ন্যাটোর অস্তিত্ব ও কার্যকারিতা রক্ষায় ইউরোপ কাজ করে যাবে বলে জানিয়েছেন জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্জ। শনিবার সুইডেনের...
জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মার্জ অবশেষে মেনে নিয়েছেন, ডোনাল্ড ট্রাম্পের মতো একরোখা নেতার সাথে কাজ করতে হলে নিজের মতাদর্শ কিছুটা সিন্দুকে তুলে রাখাই বুদ্ধিমানের কাজ। রোববার এক সাক্ষাৎকারে মার্জ...
জার্মানি থেকে পাঁচ হাজার মার্কিন সেনা প্রত্যাহারে পেন্টাগনের সিদ্ধান্তকে কেন্দ্র করে ট্রান্স-আটলান্টিক মিত্রদের মধ্যে নতুন করে টানাপোড়েন শুরু হয়েছে। গত শুক্রবার ঘোষিত এই সিদ্ধান্তের প্রেক্ষিতে...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর