গোপন সামরিক তথ্য পাচারের অভিযোগে দুই দক্ষিণ কোরীয় গ্রেপ্তার

আপডেট : ২৮ এপ্রিল ২০২২, ০৭:৫২ পিএম

উত্তর কোরিয়ায় গোপন সামরিক তথ্য পাচারের অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে দক্ষিণ কোরিয়ার পুলিশ। এ মাসের শুরুতে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ। 

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) বিবিসির প্রতিবেদনে জানানো হয়, গ্রেপ্তারদের মধ্যে একজন একটি ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জের প্রধান নির্বাহী ও অন্যজন একজন সামরিক কর্মকর্তা। বিপুল পরিমাণ টাকার বিনিময়ে তারা উত্তর কোরিয়ার এক এজেন্টের কাছে গোপন তথ্য বিক্রি করেছেন বলে জানিয়েছে পুলিশ। 

গ্রেপ্তাদের পরিচয় প্রকাশ না করলেও, ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জের প্রধান নির্বাহীকে 'লি' ও সামরিক কর্মকর্তাকে 'ক্যাপ্টেন বি' হিসেবে চিহ্নিত করেছে পুলিশ। তবে উত্তর কোরীয় ওই এজেন্টের পরিচয় ও অবস্থান এখনও পরিস্কার নয়। 

তারা আরও জানায়, এই প্রথমবারের মতো একজন দায়িত্ব পালনরত সামরিক কর্মকর্তা ও একজন বেসামরিক নাগরিক উত্তর কোরীয় এজেন্টের নির্দেশে একসাথে কাজ করার প্রমাণ পাওয়া গেছে। 

তারা ক্যামেরা ঘড়ি ও ইউএসবি ডিভাইস ব্যবহার করে এবছরের জানুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে ওই এজেন্টকে তথ্য দিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

দক্ষিণ কোরিয়া ধারণা করছে, গত বছরের জুলাই মাসে লি'র সাথে যোগাযোগ করে এক সামরিক কর্মকর্তাকে নিয়োগ করার দায়িত্ব দেয়া হয়। 

পরের মাসে লি ক্যাপ্টেন বি'র সাথে যোগাযোগ করেন ও তাকে বিটকয়েনের বিনিময়ে গোপন তথ্য সরবরাহ করার প্রস্তাব দিলে তাতে সম্মত হন ক্যাপ্টেন বি।

আরও পড়ুন: কৃষ্ণসাগরে রাশিয়ার সামরিক ডলফিন মোতায়েন

এবছরের জানুয়ারিতে লি একটি গোপন ক্যামেরা সংযুক্ত হাতঘড়ি ক্যাপ্টেন বি'র কাছে কুরিয়ার করে পাঠান। এরপর তিনি 'পয়জন ট্যাপ' নামে পরিচিত একটি ইউএসবি হ্যাকিং ডিভাইস কেনেন, যার মধ্যে তার ল্যাপটপের সব তথ্যের নাগাল পান ওই উত্তর কোরীয় এজেন্ট। 

এ মিশনের জন্য ক্যাপ্টেন বিকে প্রায় ৩৮ হাজার মার্কিন ডলার ও লিকে প্রায় সাড়ে পাঁচ লাখ মার্কিন ডলার মূল্যের বিটকয়েন দেয়া হয় বলেও জানিয়েছে পুলিশ। 


একাত্তর/এসজে

উত্তর কোরিয়ায় সামরিক ড্রোন পাঠানোর অভিযোগে দক্ষিণ কোরিয়ার কারাবন্দি সাবেক প্রেসিডেন্ট ইউন সুক-ইওলকে আরও ৩০ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।
ভূ-রাজনীতির এক টানটান উত্তেজনার মধ্যে দীর্ঘ সাত বছর পর সোমবার উত্তর কোরিয়া সফরে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তবে ২০১৯ সালে তাঁর শেষ সফরের তুলনায় এবারের পিয়ংইয়ংয়ের চিত্রটা সম্পূর্ণ ভিন্ন।...
বিশ্বরাজনীতির সh নিয়মনীতি ও নিষেধাজ্ঞা বুড়ো আঙুল দেখিয়ে আবারও পরমাণু অস্ত্রের হুঙ্কার দিলেন উত্তর কোরিয়ার শীর্ষনেতা কিম জং উন। বৃহস্পতিবার উত্তর কোরিয়া সম্পূর্ণ নতুন একটি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ...
ভূমধ্যসাগরের গভীরে সলিল সমাধি হওয়া একটি রুশ কার্গো জাহাজকে ঘিরে ক্রমেই ঘনীভূত হচ্ছে রহস্য। সিএনএন’র এক সাম্প্রতিক অনুসন্ধানী প্রতিবেদনে দাবি করা হয়েছে, ‘উরসা মেজর’ নামের ওই জাহাজটি সম্ভবত সাবমেরিনে...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর