শাহবাজের সফরে কভারেজ দিতে ব্যর্থ হওয়ায় চাকরিচ্যুত ১৭

আপডেট : ০১ মে ২০২২, ০৬:১৬ পিএম

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের লাহোর সফরকে 'সঠিক' কভারেজ দিতে ব্যর্থ হওয়ায় দেশটির রাষ্ট্রীয় টিভি চ্যানেল পিটিভি'র ১৭ কর্মকর্তাকে বরখাস্ত করেছে কর্তৃপক্ষ। কেবলমাত্র একটি উন্নত ল্যাপটপের অভাবেই এমন ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।  

পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম ডন জানিয়েছে, গেলো সপ্তাহে নবনির্বাচিত পাক প্রধানমন্ত্রী লাহোরের কোট লাখপত জেল এবং বাজার পরিদর্শন করেন। 

সেখানে পাকিস্তান টেলিভিশন কর্পোরেশনের (পিটিভি) একটি দল অনুষ্ঠান কভারেজের দায়িত্বে ছিলো। কিন্তু ফাইল ট্রান্সফার প্রোটোকল (এফটিপি) এর মাধ্যমে ভিডিও ফুটেজ ও তথ্য আপলোড করার জন্য একটি উন্নত ল্যাপটপের অভাবে 'সঠিক' কভারেজ নিশ্চিত করতে ব্যর্থ হয় দলটি। 

বরখাস্তকৃতরা বলছেন, পিটিভি লাহোর অফিসকে যখন এই সফর সম্পর্কে অবহিত করা হয়। তখন তারা পিটিভি সদর দফতরকে একটি উন্নত ল্যাপটপ সরবরাহ করতে বলে।

১৮ এপ্রিল এক চিঠিতে লাহোর অফিস কেন্দ্রীয় পিটিভি অফিসকে জানায়, যেহেতু আমাদের লাহোর অফিসে কোনো উন্নত ল্যাপটপ নেই, তাই আমরা সম্পাদনা সুবিধাসহ একটি ল্যাপটপ ভাড়া করেছি। তবে এ বিষয়ে দ্রুত স্থায়ী ব্যবস্থা নিতে হবে।

যদিও রাষ্ট্র পরিচালিত টিভি চ্যানেলটি এ বিষয়ে লাহোর অফিসকে আর কিছুই জানায়নি এবং কোনো ধরনের সুবিধা বা অর্থ প্রদান করেনি।  

আরও পড়ুন: মুসলিম বিশ্বের প্রথা ভেঙে আফগানিস্তানে ঈদ পালন

পরে পাক প্রধানমন্ত্রীর লাহোর সফরের সময় উপায় না পেয়ে এক কর্মকর্তা ব্যক্তিগত ল্যাপটপের ব্যবস্থা করেন। অনুষ্ঠান কভারেজের পরে ভিডিও ফুটেজ ও তথ্য প্রেরণ করার সময় ল্যাপটপের চার্জ শেষ হয়ে যাওয়ায় সময়মতো এসব সরবরাহ করতে ব্যর্থ হয় লাহোর অফিস।  

ভিডিও ফুটেজ ও তথ্য পাঠাতে বিলম্ব হওয়ায় পরের দিন পিটিভি'র ভিভিআইপি কভারেজ নিয়ন্ত্রক ইমরান বশির খানসহ মোট ১৭ কর্মকর্তাকে বরখাস্ত করে কর্তৃপক্ষ।

এছাড়া অবহেলার অভিযোগে বিভিন্ন প্রকৌশলী ও ক্যামেরাম্যানকে সাময়িক বরখাস্ত করেছে প্রশাসন।

বরখাস্তকৃত কর্মচারীদের অভিযোগ, তাদের বলির পাঁঠা বানানো হয়েছে। তাদের অনেকেরই ধারণা, ইমরান সরকারের ঘনিষ্ঠজনদের চাকরিচ্যুত করতেই এই চাল চেলেছে শহবাজ প্রশাসন। 


একাত্তর/আরবিএস 

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
সম্প্রতি আফগানিস্তানের অভ্যন্তরে পাকিস্তানের বিমান হামলায় ব্যাপক বেসামরিক নাগরিক নিহতের জেরে এবার পাকিস্তান সীমান্তে পাল্টা হামলা চালিয়েছে আফগান তালেবান সরকার। আফগানিস্তানের পক্ষ থেকে জানানো হয়েছে,...
শনিবার করাচিতে আধাসামরিক বাহিনী রেঞ্জার্সের আঞ্চলিক সদর দপ্তরে হামলায় তিন সেনা নিহত হওয়ার পর রোববার আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় পাকতিয়া, কুনার ও পাকতিকা প্রদেশে একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালায়...
আফগানিস্তান সীমান্তে আবারও প্রাণঘাতী বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। সোমবার (২৯ জুন) পূর্ব আফগানিস্তানে চালানো এই হামলায় অন্তত ২৫ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসলামাবাদ। তবে আফগান সরকারের পক্ষ...
ভারতের জাতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষা নিট-এর প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষা সংস্কারের দাবিতে উত্তাল আন্দোলনের মধ্যে অনশনরত বিশিষ্ট সমাজকর্মী সোনম ওয়াংচুকের সঙ্গে হাসপাতালে বৈঠক করেছেন কেন্দ্রীয় মন্ত্রীরা।...
দেশের টেক্সটাইল বা বস্ত্র খাতের বিদ্যমান নানা সমস্যা দ্রুত সমাধানের লক্ষে অর্থ উপদেষ্টা ও বাণিজ্যমন্ত্রীর সমন্বয়ে উচ্চপর্যায়ের একটি কমিটি গঠন করে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর