এবার সাবমেরিন থেকে মিসাইল ছুড়লো উত্তর কোরিয়া

আপডেট : ০৭ মে ২০২২, ০৫:০৭ পিএম

একের পার এক ব্যালিস্টিক মিসাইল পরীক্ষা করে যাচ্ছে উত্তর কোরিয়া। এবার দেশটি সাবমেরিন থেকে ছোঁড়া ব্যালাস্টিক মিসাইল নিক্ষেপ করেছে। 

শনিবার সকালে, জাপান সাগরে এই মিসাইল নিক্ষেপ করা হয় বলে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

উত্তর কোরিয়া পূর্ব উপকূলীয় সমুদ্রে একটি স্বল্প-পাল্লার ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করেছে। সিনপোর আশপাশের এলাকার একটি সাবমেরিন থেকে মিসাইলটি ছোড়া হয়েছে। 

জাপানের কোস্ট গার্ড জানিয়েছে, মিসাইলটি জাপান সাগরে নিক্ষেপ করা হয়েছে। এনিয়ে চলতি বছরের পাঁচ মাসে ১৫ বারের মতো মিসাইল পরীক্ষা চালালো দেশটি।

গত সপ্তাহেই উত্তর কোরিয়ার নেতা কিম জং উন পারমাণবিক শক্তিকে যতটা সম্ভব দ্রুত গতিতে আরও উন্নয়নের প্রতিশ্রুতি দেন। এর মধ্যেই আবারও মিসাইল নিক্ষেপের ঘটনা ঘটলো।

পশ্চিমারা যখন পরমাণু কর্মসূচির বিরোধিতা করে উত্তর কোরিয়ার ওপর নিষেধাজ্ঞা দিয়েই যাচ্ছে তখন তার বিপরীতে অবস্থান নিয়ে পরমাণু কর্মসূচি জোরদার করেছে পিয়ংইয়ং সরকার।


একাত্তর/এসি

সামরিক সক্ষমতা বাড়ানোর ধারাবাহিকতায় ‘নতুন অস্ত্রের পরীক্ষা’ চালিয়েছে উত্তর কোরিয়া। কিম জং উনের তত্ত্বাবধানে পরীক্ষাটি সম্পন্ন হলেও, অস্ত্রটি আসলে কী, এর ধরন ও সক্ষমতা নিয়ে বিস্তারিত কিছুই জানায়নি...
উত্তর কোরিয়ার দীর্ঘদিনের বন্ধু ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করেই দক্ষিণ কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের পূর্বনির্ধারিত যৌথ সামরিক মহড়া কমিয়ে আনার ঘোষণা দিয়েছেন। উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উনের সঙ্গে...
আসন্ন শীত মৌসুমের আগেই ইউক্রেনের জ্বালানি ও খাদ্য অবকাঠামো ধ্বংস করতে নতুন করে হামলা জোরদার করেছে রাশিয়া। বৃহস্পতিবার গভীর রাতে দেশটির দক্ষিণ ওডেসা অঞ্চলের রোমানিয়া সীমান্তবর্তী ইজমাইল বন্দরে...
উত্তর কোরিয়ায় সামরিক ড্রোন পাঠানোর অভিযোগে দক্ষিণ কোরিয়ার কারাবন্দি সাবেক প্রেসিডেন্ট ইউন সুক-ইওলকে আরও ৩০ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।
বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। 
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ছয় প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। বিএনপি, জামায়াতে ইসলামীসহ পাঁচ রাজনৈতিক দলের এসব প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো গোপন বা প্রকাশ্য আলোচনা হচ্ছে, পশ্চিমা সংবাদমাধ্যমের এমন মুখরোচক দাবিকে সোজা উড়িয়ে দিয়ে বোমা ফাটিয়েছে ইরান! নিউইয়র্কে ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ও আমেরিকার মধ্যে...
দেশের বিভিন্ন উপজেলায় কর্মরত ৬৮ জন সহকারী কমিশনারকে (এসিল্যান্ড) প্রত্যাহার করে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে ন্যস্ত করেছে সরকার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর