মাউন্ট এভারেস্টে রাশিয়ান পর্বতারোহীর মৃত্যু

আপডেট : ০৯ মে ২০২২, ১১:৩৭ এএম

মাউন্ট এভারেস্টে চড়তে গিয়ে এক রাশিয়ান পর্বতারোহীর মৃত্যুর খবর পাওয়া গেছে। 

শনিবার (৭ মে) তার মৃত্যু হয় বলে রোববার (৮ মে) নেপালের পর্যটন কর্তৃপক্ষ একথা নিশ্চিত করেছে বলে জানিয়েছে সংবাদসংস্থা রয়টার্স। 

নিহত পর্বতারোহীর নাম পাভেল কস্ত্রিকিন (৫৫)। এভারেস্টের ক্যাম্প-১ এ তার মৃত্যু হয় বলে জানা গেছে। এটি এ মৌসুমে এভারেস্টে প্রথম মৃত্যুর ঘটনা। 

নেপাল পর্যটন বিভাগের কর্মকর্তা ভীষ্ম কুমার ভট্টরায় জানান, এভারেস্টে  চড়ার সময় ক্যাম্প-২ এ পৌঁছে অসুস্থ হয়ে পড়েন পাভেল। এরপর ক্যাম্প-১ এ নিয়ে আসা হলে তার মৃত্যু হয়। 

এভারেস্টের ক্যাম্প-১ সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১৭ হাজার ৫৮৫ ফুট এবং ক্যাম্প-২ ২০ হাজার ৯৯৭ ফুট উচ্চতায় অবস্থিত। 

কর্তৃপক্ষ জানিয়েছে, আবহাওয়া পরিস্থিতির উন্নতি হলে পাভেলের মরদেহ কাঠমুন্ডুতে নিয়ে যাওয়া হবে। 

১৯৫৩ সালে প্রথমবার ২৯ হাজার ফুট উচ্চতার মাউন্ট এভারেস্ট জয় করার পর থেকে এখন পর্যন্ত ১০ হাজার ৬৫৭ বার এটি জয় করেছেন পর্বতারোহীরা। আর এ অভিযানে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৩১১ জন। 

এদিকে, ২৬ বার এভারেস্ট জয় করে সর্বোচ্চবার এভারেস্ট জয়ের রেকর্ড করেছেন নেপালি শেরপা কামি রিতা শেরপা। ২৫ বার এভারেস্ট জয়ের রেকর্ডটিও তারই দখলে ছিল। 


একাত্তর/এসজে

জাপানের সর্বোচ্চ ও পবিত্র পর্বত হিসাবে বিবেচিত ‘মাউন্ট ফুজি’ জয়ের চরম নেশায় এক বাপের কাণ্ড দেখে চোখ কপালে উঠেছে স্বয়ং দেশটির পুলিশের! পাহাড়ে চড়তে গিয়ে ক্লান্তি প্রকাশ করায় সাত বছরের সন্তানকে হাজার...
পাকিস্তানের কারাকোরাম পর্বতমালার আট হাজার ৪৭ মিটার উচ্চতার ব্রড পিকে ভয়াবহ তুষারধসে বিশ্বখ্যাত নেপালি বংশোদ্ভূত পর্বতারোহী নির্মল পুরজাসহ ১০ জন আরোহীর মৃত্যু হয়েছে।
বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে বুধবার এক অনন্য এবং ঐতিহাসিক রেকর্ড তৈরি হয়েছে। মাত্র এক দিনে পর্বতটির দক্ষিণ দিক (নেপাল অংশ) দিয়ে রেকর্ডসংখ্যক ২৭৪ জন আরোহী এভারেস্টের চূড়ায় পা রেখেছেন।...
মাউন্ট এভারেস্টের চূড়ায় নিজেদেরই গড়া পুরোনো বিশ্ব রেকর্ড ভেঙে আবারও পর্বতারোহণের ইতিহাসে নতুন কীর্তি স্থাপন করেছেন নেপালের দুই প্রখ্যাত গাইড ও পর্বতারোহী। 'এভারেস্ট ম্যান' হিসেবে পরিচিত কামি রিতা...
ঢাকার সাভার উপজেলার আশুলিয়ার জামগড়া এলাকায় একটি চারতলা ভবনের তালাবদ্ধ কক্ষ থেকে এক দম্পতি ও তাঁদের আনুমানিক পাঁচ মাস বয়সী মৃত ভ্রূণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাত আড়াইটার দিকে মধ্য...
রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত তিন দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী ‘কসমেটিকা ঢাকা ২০২৬’-এর দ্বিতীয় দিনে রিমার্ক-হারল্যানের প্যাভিলিয়ন ঘুরে দেখেছেন জনপ্রিয়...
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনে সরকারের ‘সবার আগে বাংলাদেশ’ পররাষ্ট্রনীতির আওতায় দেশের জাতীয় স্বার্থ, অর্থনৈতিক সম্ভাবনা ও উন্নয়নের...
ঢাকায় অধ্যয়নরত কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিক্ষার্থীদের সংগঠন ‘কুমারখালী স্টুডেন্টস অ্যাসোসিয়েশন, ঢাকা’ (কেকেএসএ)-র নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নতুন এই কমিটিতে ইডেন মহিলা কলেজের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর