কলকাতায় মেট্রোরেলের কাজের জেরে একাধিক ভবনে ফাটল

আপডেট : ১২ মে ২০২২, ১০:৩৩ এএম

ভারতের পশ্চিমবঙ্গে মেট্রোরেলের কাজ চলাকালীন বুধবার সন্ধ্যায় কলকাতার বৌবাজারের দুর্গা পিতুরি লেনের বেশ কয়েকটি ভবনে ফাটল দেখা দিয়েছে। এতে আতঙ্কে ঘর ছেড়েছে অনেক পরিবার। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। 

এদিকে বিভিন্ন ভবনে ফাটল দেখা দেয়ার পরপরই মেট্রোর কাজ বন্ধ করে দেন স্থানীয়রা। পরে ঘটনাস্থলে এসে উপস্থিত হয় পুলিশ ও কলকাতা পৌরসভার কর্মীরা। 

এ সময় এলাকাবাসীদের সতর্ক করতে পুলিশের তরফ থেকে মাইকিং করা হয়। যারা বাড়ির ভেতরে ছিলেন তাদের বাইরে বেরিয়ে আসার অনুরোধ করা হয়। ওই এলাকার বাসিন্দাদের অন্যত্র নিরাপদে সরানোর চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানায় পুলিশ। 

এবিপি ও আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৯ সালেও বৌবাজারে একই ধরনের ঘটনা ঘটেছিল।

image

এভাবেই ফাটল ধরে কয়েকটি ভবনে

স্থানীয়দের অভিযোগ, বিভিন্ন বাড়িতে বিকেল থেকে ফাটল ধরা শুরু হয়েছে। অনেকেই জরুরি জিনিসপত্র নিয়ে রাস্তায় বেরিয়ে এসেছেন। মেট্রো কর্তৃপক্ষের ভূমিকা নিয়েই প্রশ্ন তুলছেন এলাকাবাসী। তাদের একাংশের অভিযোগ, ২০১৯ সালে একাধিক বাড়িতে ফাটল ধরেছিল। মেট্রো কর্তৃপক্ষ সেগুলো মেরামত করার পরেও তার কয়েকটিতে এবার আবার ফাটল ধরলো। 

আরও পড়ুন: চীনে বিমানে আগুন, প্রাণে বাঁচলেন ১১৩ যাত্রী ও ৯ ক্রু

তবে এ বিষয়ে মেট্রো কর্তৃপক্ষ কোনো মন্তব্য করেনি। সংস্থাটি শুধু জানিয়েছে, গতবারের ঘটনার পর মেট্রোর সুড়ঙ্গে নজরদারির জন্য ক্যামেরা বসানো হয়েছিল। যাতে বড় কিছু ঘটলে সহজেই জানা যায়। ওই ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। 

স্থানীয় বিধায়ক নয়না জানান, ঘর ছাড়ারা যাতে রাতে শান্তিতে ঘুমোতে পারেন, সেই চেষ্টাই করছি। তাদের জন্য খাবারদাবারের ব্যবস্থাও করা হচ্ছে।


একাত্তর/আরবিএস  

ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার মেয়র পদ থেকে পদত্যাগ করেছেন ফিরহাদ হাকিম। তার এই সিদ্ধান্তে কলকাতার রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা শুরু হয়েছে।
ভারতের পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে এক মহাপ্রলয় ঘটে গেল। দীর্ঘ ১৫ বছরের তৃণমূলী সাম্রাজ্যের অবসান ঘটিয়ে নবান্নের চাবিকাঠি এখন পদ্ম শিবিরের হাতে। মমতা বন্দ্যোপাধ্যায়ের অপরাজেয় দুর্গ হিসেবে পরিচিত...
ফুটবল মেগাস্টার লিওনেল মেসির এক ঝলক দেখার জন্য শনিবার সকালে হাজার হাজার ফুটবল ভক্ত কলকাতায় সল্টলেক স্টেডিয়ামে সমবেত হয়েছিলেন। কিন্তু তাদের সময়ের অন্যতম সেরা ফুটবলারকে সরাসরি দেখার যে সুযোগটি...
পঞ্জিকা অনুযায়ী বৃহস্পতিবার বিজয়া দশমী। কলকাতায় দশমী পূজা শেষে মণ্ডপে মণ্ডপে দেবী দুর্গাকে সিঁদুর দেয়ার মাধ্যমে সিঁদুর খেলায় মেতেছেন সনাতন ধর্মের নারীরা।
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর