আরব আমিরাতের প্রেসিডেন্ট নাহিয়ান মারা গেছেন

আপডেট : ১৩ মে ২০২২, ০৬:৩৬ পিএম

সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট এবং আবুধাবির শাসক শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ান মৃত্যুবরণ করেছেন। শুক্রবার (১৩ মে) দেশটির প্রেসিডেন্টের কার্যালয় এ তথ্য জানিয়েছে।

আমিরাতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ডব্লিউএএম এ তথ্য নিশ্চিত করেছে। মৃত্যুর সময় প্রেসিডেন্ট শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ানের বয়স ছিল ৭৩ বছর।

আমিরাতের প্রেসিডেন্টের কার্যালয় থেকে জানানো হয়েছে, প্রেসিডেন্টের মৃত্যুতে শুক্রবার থেকে আগামী ৪০ দিনের জন্য রাষ্ট্রীয় শোক পালন করা হবে। এসময় পতাকা অর্ধনমিত রাখার ঘোষণা দেওয়া হয়েছে।

টুইটারে দেওয়া ঘোষণায় প্রেসিডেন্টের কার্যালয় আরও জানায়, ফেডারেল ও স্থানীয় পর্যায়ে সংস্থাগুলো আগামী তিনদিন বন্ধ থাকবে। এ ছাড়া সরকারি সংস্থা ও বেসরকারি সেক্টরে মন্ত্রণালয়গুলোও আগামী তিনদিন শোক পালনে বন্ধ রাখা হবে।

শেখ খলিফা তার পিতা প্রয়াত শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ানের উত্তরসূরি নির্বাচিত হয়েছিলেন। ১৯৪৮ সালে জন্মগ্রহণ করেন তিনি। সংযুক্ত আরব আমিরাতের দ্বিতীয় রাষ্ট্রপতি এবং আবুধাবির ১৬তম শাসক ছিলেন জায়েদ আল নাহিয়ান।


একাত্তর/এসএ

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৬তম জন্মদিনে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বার্তা পাঠিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই বার্তায় তিনি দুই দেশের মধ্যকার বিশেষ ও অগ্রাধিকারপ্রাপ্ত কৌশলগত...
রাশিয়ার সঙ্গে রক্তক্ষয়ী যুদ্ধ চলাকালীন ইউক্রেনে কোনো ধরনের নির্বাচন আয়োজন দেশের জন্য মারাত্মক বিপর্যয় বা ‘সুনামি’র শামিল হবে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সম্প্রতি তাঁর...
আমেরিকার তীব্র চাপ এবং অন্যায্য দাবির মুখে ইসলামি প্রজাতন্ত্র ইরান কোনো অবস্থাতেই নতিস্বীকার করবে না বলে সোজা জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। একই সঙ্গে তিনি দৃঢ়তার সঙ্গে ঘোষণা...
পারস্য উপসাগরীয় অঞ্চলের দেশগুলোতে অবস্থিত মার্কিন সামরিক ও মহাকাশ খাতের সাথে যুক্ত দুটি বড় অ্যালুমিনিয়াম শিল্পে ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালনোর দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর