পুতিনের স্ত্রী ও বান্ধবীর ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা

আপডেট : ১৫ মে ২০২২, ১২:৩৩ পিএম

ভ্লাদিমির পুতিনের সাবেক স্ত্রী লুদমিলা ওচেরেতনায়া ও বান্ধবী এলিনা কাভায়েভার ওপর যুক্তরাজ্য ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে যা আগামী ২০২৪ সাল পর্যন্ত কার্যকর থাকবে।

ব্রিটিশ বার্তাসংস্থা বিবিসি জানিয়েছে, ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপের পাশাপাশি যুক্তরাজ্যে লুদমিলা ও এলিনার সম্পদও জব্দ করা হবে।

যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস বলেন, রুশ প্রেসিডেন্ট পুতিনের ঘনিষ্ঠজনদের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করা হবে। পুতিনের আগ্রাসনে সহায়তা ও প্ররোচনাকারী সবার ওপর নিষেধাজ্ঞা অব্যাহত থাকবে। 

ইউক্রেন জয়ী না হওয়া পর্যন্ত ও দেশটি থেকে সব রুশ সেনা না সরে যাওয়া পর্যন্ত এসব নিষেধাজ্ঞা কার্যকর থাকবে বলেও জানান তিনি। 

যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, পুতিনের সঙ্গে বিবাহবিচ্ছেদের পরও লুদমিলা ওচেরেতনায়া রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সঙ্গে অগ্রাধিকারভিত্তিতে ব্যবসার মাধ্যমে উল্লেখযোগ্য সম্পদ অর্জন করেছেন। তিনি পুতিনের একজন ঘনিষ্ঠ সহযোগী। 

আর পুতিনের বান্ধবীর এলিনা কাভায়েভা একজন আইনপ্রণেতা (এমপি) ছিলেন। তিনি রাশিয়ার ন্যাশনাল মিডিয়া গ্রুপের পরিচালনা পর্ষদের প্রধানও। ন্যাশনাল মিডিয়া গ্রুপ হলো রাশিয়ার সর্ববৃহৎ বেসরকারি মালিকানাধীন গণমাধ্যম প্রতিষ্ঠান।

উল্লেখ্য, এ মাসের শুরুতেই পুতিনের প্রেমিকা এলিনা কাভায়েভাসহ আরও রুশ নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা দেওয়ার পরিকল্পনার কথা শোনা যাচ্ছিল। 


একাত্তর/জো

যুক্তরাজ্যের রাজনীতিতে বড় পরিবর্তন। স্যার কিয়ার স্টারমারের পদত্যাগের পর লেবার পার্টির নতুন নেতা হিসেবে নির্বাচিত হয়ে দেশটির ৫৯তম প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম। ‘কিং অব দ্য নর্থ’...
স্থানীয় নির্বাচনে শোচনীয় পরাজয় এবং দলের ভেতরে ক্রমবর্ধমান বিদ্রোহ সত্ত্বেও পদত্যাগ করতে অস্বীকৃতি জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। মঙ্গলবার মন্ত্রিসভার এক গুরুত্বপূর্ণ বৈঠকে তিনি...
চলমান সংঘাতের মাঝেই পশ্চিমা বিশ্বের দুই প্রধান শক্তি যুক্তরাজ্য ও ফ্রান্সের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ তুলেছে রাশিয়ার বৈদেশিক গোয়েন্দা সংস্থা (এসভিআর)। মঙ্গলবার এসভিআর-এর পক্ষ থেকে দাবি করা হয়েছে,...
ইউক্রেনে মস্কোর যুদ্ধের চতুর্থ বার্ষিকী ঘনিয়ে আসার প্রাক্কালে বুধবার এক ভিডিও কলে চীন ও রাশিয়ার পারস্পরিক সুসম্পর্কের ভূয়সী প্রশংসা করেছেন প্রেসিডেন্ট শি জিনপিং এবং ভ্লাদিমির পুতিন। রুশ রাষ্ট্রীয়...
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) সারাদেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন এক হাজার আটজন।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
২০২৭ সালের হজযাত্রীদের জন্য সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর