ভূমধ্যসাগরে ৩২ বাংলাদেশিসহ ৮১ জনকে উদ্ধার

আপডেট : ১৫ মে ২০২২, ১২:৫৮ পিএম

লিবিয়া থেকে অবৈধভাবে ভূমধ্যসাগর হয়ে ইউরোপে যাওয়ার পথে ৮১ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে তিউনিসিয়ার নৌবাহিনী। উদ্ধারকৃতদের মধ্যে রয়েছে ৩২ বাংলাদেশি। 

তিউনিস নৌবাহিনী জানায়, তিউনিসিয়ার উত্তরপূর্বাঞ্চলে ক্ষতিগ্রস্ত একটি নৌকাতে তাদের সন্ধান মেলে।

উদ্ধারকৃতদের মধ্যে ৩৮ মিসরীয়, ৩২ বাংলাদেশি, ১০ জন সুদানের এবং একজন মরক্কোর নাগরিক রয়েছে যাদের বয়স ২০ থেকে ৩৮ বছরের মধ্যে। 

তিউনিসিয়ার সীমান্তবর্তী লিবিয়ার আবু কামাশ গ্রাম থেকে তাদের যাত্রা শুরু হয়েছিল। পরে তাদের তিউনিসিয়ার জাতীয় নিরাপত্তা বাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।

ইউরোপে মানব পাচারের জন্য দালালরা লিবিয়া, তিউনিসিয়াকে অন্যতম রুট হিসেবে বিবেচনা করে থাকে। উত্তাল ভূমধ্যসাগরে হয়ে ইউরোপে যাওয়ার পথে প্রায়ই নৌকা ডুবে শরণার্থী ও অভিবাসনপ্রত্যাশীর মৃত্যুর খবর পাওয়া যায়। 

দরিদ্র ও উন্নয়নশীল দেশগুলো থেকে এই দুর্গম পথে উন্নত জীবনের আশায় ইউরোপে প্রবেশের চেষ্টা করেন অনেকে। গত মাসেও ইউরোপে যাওয়ার প্রস্তুতিকালে সময় ৫৪২ জন শরণার্থীকে আটক করে লিবীয় কর্তৃপক্ষ।


একাত্তর/জো  

গ্রিসের ভূমধ্যসাগরীয় দ্বীপ ক্রিটের দক্ষিণে গাভদোস দ্বীপের উপকূলে অভিবাসীবাহী একটি নৌকা ডুবে যাওয়ার ঘটনায় অন্তত একজনের মৃত্যু হয়েছে এবং আরও ২৫ জন নিখোঁজ রয়েছেন।
ভূমধ্যসাগরের তীরে মিশরের অন্যতম গুরুত্বপূর্ণ তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) হাব 'দামিয়েত্তা' বন্দরে জোড়া জাহাজে রহস্যময় ড্রোন হামলায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে! মিশরের মন্ত্রিসভা নিশ্চিত...
ভূমধ্যসাগরে নৌকাডুবির শিকার হয়ে নিখোঁজ হয়েছেন ৭০ জন অভিবাসনপ্রত্যাশী। ডুবে যাওয়া সেই নৌযানটি থেকে বাংলাদেশিসহ অন্তত ৩২ জনকে জীবিত এবং দুইজনকে মৃত অবস্থায় উদ্ধার করেছে ইতালির কোস্টগার্ড।
স্থল ও জলপথে বিপজ্জনক অভিবাসন রুটগুলোতে প্রাণহানির মিছিল থামছেই না। জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম) বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানিয়েছে, গত এক বছরে...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর