অবশেষে রাশিয়াকে বিদায় জানালো ম্যাকডোনাল্ডস

আপডেট : ১৭ মে ২০২২, ০৯:২২ পিএম

ত্রিশ বছরের বেশি সময় ধরে ব্যবসা করার পর রাশিয়ায় নিজেদের রেস্তোরাঁ বিক্রির প্রক্রিয়া শুরু করেছে বিশ্বের বৃহত্তম ফাস্ট ফুড চেইন ম্যাকডোনাল্ডস।

ইউক্রেনে রুশ হামলার পর মার্চেই কোম্পানিটি রাশিয়ায় তাদের ৮৪৭টি রেস্তোরাঁ বন্ধের সিদ্ধান্ত নেয়। ফলে প্রতি মাসে ৫০ মিলিয়ন ডলার লোকসান দিতে হয়েছে কোম্পানিটিকে। 

ম্যাকডোনাল্ড’স জানিয়েছে, তারা স্থানীয় ক্রেতার কাছে সব রেস্তোরাঁ বিক্রি করতে চাইছে। তবে তাদের ট্রেডমার্কের ব্যবহার অব্যাহত থাকবে বলে জানিয়েছে তারা।

বিবৃতিতে শিকাগোর এই বহুজাতিক সংস্থা জানিয়েছে, ইউক্রেনে যে রকম মানবতার সঙ্কট তৈরি হচ্ছে, তা থেকে চোখ ফিরিয়ে রাখা অসম্ভব। আর তাই রাশিয়াকে বিদায় জানাল ম্যাকডি।

আরও পড়ুন: গোটা মাউরিপোল রাশিয়ার দখলে, সরে গেছে ইউক্রেন সেনারা

রাশিয়া থেকে ম্যাকডোনাল্ডসের পরিচয় বহনকারী ‘গোল্ডেন আর্চ’ ও অন্যান্য চিহ্ন সরিয়ে নেয়ার কাজ শুরু হচ্ছে। এ সময় সংস্থার নামও ব্যবহার করতে দিতে নারাজ ম্যাকডোনাল্ডস।

সোভিয়েত ইউনিয়নের পতনের পরে ১৯৯০ সালে রাশিয়ায় যাত্রা শুরু করে ম্যাকডোনাল্ডস। এটিই ছিল রাশিয়ার মাটিতে প্রথম কোনো পশ্চিমা ফাস্ট ফুড কোম্পানি।

১৯৯০ সালে রাশিয়ার মস্কোর পুশকিন স্কয়ারে যেদিন ম্যাকডোনাল্ডস তাদের প্রথম আউটলেটটি চালু করে, সেদিন প্রায় ৩০ হাজার মানুষের ভিড় হয়েছিল রেস্টুরেন্টটির বাইরে।


একাত্তর/এসজে
মস্কোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার চোখ ফাঁকি দিয়ে বৃহস্পতিবার দক্ষিণ-পূর্ব মস্কোর একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে আবারও ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। গত তিন দিনের মধ্যে এটি মস্কোর জ্বালানি...
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) নির্বাহী বোর্ডে উত্থাপিত যুক্তরাষ্ট্রের ইরানবিরোধী খসড়া প্রস্তাবকে ‘লজ্জাজনক’ বলে অভিহিত করেছেন ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত...
ইতিহাস কীভাবে রঙ বদলায়, তার এক চরম ও অবিশ্বাস্য নিদর্শন দেখল বিশ্ববাসী। এক সময়ের চরম শত্রু থেকে এবার পরম মিত্রে পরিণত হলো রাশিয়া এবং আফগানিস্তানের শাসক দল তালিবান। আফগানিস্তানের বর্তমান তালেবান...
চার বছর ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধে সাময়িক বিরতি গত মে মাসে শেষ হওয়ার পর থেকেই রণক্ষেত্র আবার উত্তপ্ত হয়ে উঠেছে। মঙ্গলবার ভোরে ইউক্রেন জুড়ে সাম্প্রতিক মাসগুলোর মধ্যে অন্যতম বৃহত্তম ও ভয়াবহ...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর